বাংলাদেশ সাংবাদিক পরিষদ ( বাসাপ) এর কেন্দ্রীয় কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি :: মফস্বল সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কেন্দ্রীয় কমিটি গঠনকল্পে এক সভা শুক্রবার (৪ ডিসেম্বর) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে বিজয় ধর এবং মান্নান মুন্নার যৌথ সঞ্চালনায় উক্ত সমাবেশের প্রথম অধিবেশন উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যজন চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। আলোচনায় বক্তব্য রাখেন নোয়াখালীর প্রবীণ সাংবাদিক ও লেখক অজয় কুমার আচার্য্য, বামনী ডিগ্রী কলেজের প্রভাষক লেখক ও সাংবাদিক বিমল মজুমদার, বিশিষ্ট সাংবাদিক ছোটন কান্তি নাথ, এবিএম নিজাম উদ্দিন, রিয়াদুর রহমান, শাহরিয়ার নাছের, সানোয়ার ইসলাম রনি, মাঈন উদ্দিন সবুজ, গোলাম সরোয়ার, বোরহান উদ্দিন মুফাস্সির, আনিছুর রহমান প্রমুখ। আলোচনায় সংবাদকর্মীগন মফস্বল সাংবাদিকদের মানবিক কল্যাণে উক্ত সংগঠন নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্...





