Tuesday, July 28Welcome khabarica24 Online

বামনসুন্দরের পঙ্গু শেখ ফরিদের অবশিষ্ট পা রক্ষায় মানবিক সাহায্যের আবেদন


নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের দক্ষিন বামনসুন্দর গ্রামের শেখ ফরিদ ( ৪২) বামনসুন্দর বাজারের মোরশেদ কোম্পানীর স’মিলের একজন শ্রমিক। শেখ ফরিদ অশ্রসিক্ত নয়নে জানায় ২০১৭ সালের ১৫ নভেম্বর সুফিয়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনার পর একটি পা হারিয়ে ফেলি। এরপর থেকে আরেকটি পা দিয়ে কোনভাবে কিছু কাজ করে সংসার চালাচ্ছিলাম। এরই মধ্যে পূর্বের দূর্ঘটনার জের ধরে আরেকটি পায়ে ও সমস্যা দেখা দেয়। চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে গেলে সেখানে আগামী ২৫ নভেম্বর এর মধ্যে আরেকটি পা অপারেশান করে চিকিৎসা না করালে সচল থাকা পা’ ও হারাতে হবে জানায়। এমতাবস্থায় আমার চিকিৎসা না হলে স্ত্রী, স্কুল পড়–য়া দুই ছেলে ও এক কন্যা নিয়ে আমার পরিবারের সকলে অসহায় হয়ে পড়বে। আমার অপারেশানের জন্য অনেক টাকার প্রয়োজন । আমার এলাকার হৃদয়বান ও সামর্থবানগনের সহযোগিতায় আমি আমার পা টি রক্ষা পেলে আজীবন কৃতজ্ঞ থাকিব। সহযোগিতা পাঠানোর বিকাশ নাম্বার ০১৮৫৮ ৩৯৮৯৭৩ । যোগাযোগ নাম্বার ০১৮৩৬১৬৫১২৬।