সোনালী ব্যাংক পিএলসি নিজামপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা
হারাধন চক্রবর্তি :: মীরসরাই উপজেলার নিজামপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে নতুন বছরে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্প্রতি শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখার নতুন গ্রাহক বৃদ্ধি, খেলাপি ঋন আদায়, নতুন ঋণ বিতরন ও বৈদেশিক রেমিট্যান্স আহরন সংক্রান্ত বিশেষ কর্মসূচী বিষয়ে এবং শাখার নতুন প্রোডাক্ট ইসলামী ব্যাংকিং উইন্ডো এর বিষয়ে আলোচনা করা হয়।
শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: সাজ্জাদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি মীরসরাই শাখার সম্মানিত ম্যানেজার ( সিনিয়র প্রিন্সিপাল অফিসার) জনাব মো: বেলাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সম্মানীত ম্যানেজার ( প্রিন্সিপাল অফিসার) জনাব মো: সবুজ আলম ও সোনালী ব্যাংক পিএলসি, মীরসরাই শিল্প নগর শাখার ম্যানেজার জনাব সুমন চন্দ্র দাস( প্রিন্সিপাল অফিসার) । উক্ত সভায় ম্যানজার জনাব মো: সাজ্...







