মীরসরাইয়ে ইউপি নির্বাচনী হাওয়া : ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় একাধিক প্রার্থীর দৌড় ঝাপ
আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :
করোনার দরুন কোন প্রকার সূচি পরিবর্তন না হলে আগামী বছরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যেই ইউপি নির্বাচন হবার কথা মীরসরাইয়ে। ২০১৬ সালের মার্চে প্রথম দফা ও দ্বিতীয় দফায় জুনের পূর্বেই সম্পন্ন হয়েছিল মীরসরাই উপজেলার সকল ইউনিয়য়ন পরিষদ ও পৌর নির্বাচন। করোনাকালীন ক্রান্তিকাল না হলে এতোদিনে ইউপি নির্বাচনী আমেজ বৃদ্ধি পেত ব্যাপকভাবে। চায়ের আড্ডা থেকে বটতলা হাটখোলা সর্বত্র এখনো কমবেশী আলোচনা চলছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কে পাচ্ছে নৌকার মনোনয়ন। জনশ্রুতি ও নানাজনের নানা আলোচনায় ইতিমধ্যে উঠে আসছে নানা মন্থব্য। ইউনিয়ন ক্রমানুসারে ১ নং করেরহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। গত নির্বাচনে দলের মনোনয়ন পেতে তীর পর্যন্ত পৌচেছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম। এবার ও তিনি মনোনয়ন যুদ্ধে যেতে পারেন বলে জনমুখ...







