Monday, October 26Welcome khabarica24 Online

খবরিকা আর্কাইভ

১ হাজার দুঃস্থ পরিবার পেল এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী

১ হাজার দুঃস্থ পরিবার পেল এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: মীরসরাই উপজেলার মিঠাছরায় এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১ হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (০৪ এপ্রিল) উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া কিছু সংখ্যক মানুষকে চিকিৎসার জন্য আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ২ কেজি, মুড়ি ২ কেজি, চিরা ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার। ইফতার সামগ্রী বিতরণ করেন মরহুম মোহাম্মদ রিদোয়ান কবির মিয়া সাবের পিতা আলহাজ্ব মাস্টার শামসুল আলম, ছোট ভাই মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন ও মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। জানা গেছে, ২০০৯ সালের ২ রমজান (২৪ আগষ্ট) সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব। পরবর...
যুবলীগ নেতা রানার পিতার মৃত্যুতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মাহবুব উর রহমানের শোক প্রকাশ

যুবলীগ নেতা রানার পিতার মৃত্যুতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মাহবুব উর রহমানের শোক প্রকাশ

খবরিকা আর্কাইভ, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানার পিতা আবুল কালাম আজাদ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রবিবার (৩ এপ্রিল) ১১ টায় মরহুমের নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সুধীসমাজ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহন করেন। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও দূ:খ প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল। জানা যায়, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছি...
করেরহাটে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন সভাপতি জসিম

করেরহাটে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন সভাপতি জসিম

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার শুভপুর সেতু সংলগ্ন এলাকায় রবিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিমের উদ্যোগে ও রমজান উপলক্ষে ১৫০ জন অসহায় শ্রমিকের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কালা চাঁদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য মোশাররফ হোসেন ভূঁইয়া, অভিযান ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন, শিক্ষানুরাগী বদিউল আলম, যুবলীগ নেতা মুরাদ, অভিযান ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সালা উদ্দিন প্রমুখ। সুলতান গিয়াস উদ্দিন জসিম বলেন, মীরসরাইয়ের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি নির্দেশে এবং তার সুযোগ্য পুত্র মাহবুব রহমান রুহেলের পরামর্শে আমি করেরহাট ইউনিয়নের শ্রমিকদের মাঝে আমি ইফতার ও খাদ্য স...
মীরসরাই উপজেলা প্রেসক্লাবের বনভোজন ও বসন্ত উৎসব পালন

মীরসরাই উপজেলা প্রেসক্লাবের বনভোজন ও বসন্ত উৎসব পালন

খবরিকা আর্কাইভ, প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে পাহাড় ও প্রকৃতির মাঝে নির্মল আনন্দ এবং সুরের মূর্ছনায় বসন্ত উৎসব পালিত হয়। ৩১ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী মীরসরাই মহামায়া লেকে নৌকা ভ্রমণ, গান, কবিতা আবৃত্তি, আড্ডা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে বনভোজন ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন মীরসরাইয়ের প্রবীণ শিল্পী ভজন চন্দ্র ঘোষ। উক্ত বনভোজন এবং বসস্ত উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মাহবুব পলাশ উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাস, সিনিয়র সহ-সভাপতি নয়ন কান্তি ধুম, সহ-সভাপতি রাজু কুমার দে, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, উন্নয়ন সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক নিজামী, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, প্রচার সম্পাদক দিদারুল আলম, সদস্য জাবেদ হোসাইন, আব্দু...
খবরিকায় ‘বসন্ত সাহিত্য আসর’ অনুষ্ঠিত

খবরিকায় ‘বসন্ত সাহিত্য আসর’ অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিশেষখবর, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বসন্ত সাহিত্য আসর বুধবার ( ৩০ মার্চ) বিকাল ৩টায় স্থানীয় পাক্ষিক খবরিকা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি ও লেখক শাহাদাত হোসেন লিটন এর সভাপতিত্বে নাজমুন ফারহার সঞ্চালনায় উক্ত সাহিত্য আসরে প্রধান অতিথীর বক্তব্য রাখেন স্থানীয় সাহিত্য সংস্কৃতি ও শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল আলিম তুহিন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক ও কথা সাহিত্যিক নুর আল আলম, বিশেষ অতিথী কবি ও আবৃত্তিকার বিভা ইন্দু আবৃত্তি করেন রাখালী যুবক, গেয়ে শোনান ‘ও আমার দেশের মাটি’। কবি ও লেখক সেলিম ইসলাম খান আবৃত্তি করেন স্বরচিত কবিতা ‘ দোষ কার’ । কবি পুশকিন চৌধুরী আবৃত্তি করেন ‘ শীতের চিঠি’, কবি হোছাইন সবুজ আবৃত্তি করেন স্বরচিত ‘ বসন্ত তুমি’। কবি ও আবৃত্তিকার এরিকা চৌধুরী আবৃত্তি করেন ‘ চির বসন্ত’ । গেয়ে শোনান রবীন্দ্রনাথ এর ‘ আমার পরান যাহা চায়’। কবি ও সাংবাদিক মাহবুব পলাশ আবৃত্তি করেন স্বরচিত ‘...

মীরসরাইয়ে দেড় হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ।

অর্থ-বাণিজ্য, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
এমদাদুল হক ভূইয়া:: সারা দেশের ন্যায় মীরসরাইয়েও দেড় হাজার পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে একযোগে উপজেলা মীরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও সাহেরখালী ইউনিয়নের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মিনহাজুুর রহমান জানান, রমজানের আগে ও মধ্যবর্তী সময় সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের কাজ আজ থেকে শুরু হয়েছে। কার্ডধারী পরিবারগুলোকে টিসিবির ডিলারদের মাধ্যমে ৪৬০ টাকা মূল্যে দুই কেজি করে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল দেয়া হয়। সকালে উপজেলার সাহেরখালী ইউনিয়ন, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিনহাজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এস.এম.এন জামিউল হিকমা, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সা...
শান্তিনীড়ের শিক্ষা বৃত্তি পেলো ১৩৬ শিক্ষার্থী

শান্তিনীড়ের শিক্ষা বৃত্তি পেলো ১৩৬ শিক্ষার্থী

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
ইব্রাহীম মাহমুদ :: মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৩তম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ ১৮ মার্চ (শুক্রবার) বিকালে মীরসরাই কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মীরসরাই ইকোনমিক জোন-১ এর ব্যবস্থাপনা পরিচালক আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি ও সাহিত্যিক আবদুল কাইয়ুম নিজামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দীন, মীরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, নিজামপুর কলেজের অধ্যক্ষ মোঃ রফিক উদ্দিন, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল ...
পূর্ব দুর্গাপুরে সাবেক ছাত্রলীগ নেতার ঘরে ঢুকে দরজা ভেঙ্গে টাকা ও স্বর্ণালংকার চুরি

পূর্ব দুর্গাপুরে সাবেক ছাত্রলীগ নেতার ঘরে ঢুকে দরজা ভেঙ্গে টাকা ও স্বর্ণালংকার চুরি

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে বৃহস্প্রতিবার ( ১০ ফেব্রুয়ারী) গভীর রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনায় ১ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া গৃহের কর্তা চট্টগ্রামের ইপিজেডে এর চাকুরিজীবি ও সাবেক ছাত্রলীগ নেতা সানজিদ তপু ( ৩৪) বলেন আমি, আমার মা ও স্ত্রী চট্টগ্রাম গিয়েছিলাম একটি দাওয়াতে। শুক্রবার ( ১১ ফেব্রুয়ারী) সকালে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা ভাঙ্গা। ভেতরে আলমারি ভেঙ্গে মালামাল বাহিরে ফেলে রেখেছে। ঘরের আসবাব পত্র সবই এলোমেলো। ঘরের কাজের জন্য আলমারিতে রক্ষিত ১ লক্ষ টাকা ও মা ও স্ত্রীর ১০ ভরি স্বর্ণ সহ মূল্যবান অনেককিছুই চুরি হয়ে গেছে। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ প্রদান করলে থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী উপ পরিদর্শক রতন কান্তি দে বলেন এমন চুরির বিষয়টি উদ্বেগজনক, আমরা এই বিষয়ে ...