মীরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত : আহ্বায়ক বিশ^জিৎ পাল, সদস্য রনজিত ধর ও নুর নবী
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) বিকালে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রনজিত কুমার ধর, সাধারণ সম্পাদক নয়ন কান্তি ধুম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সানোয়ারুল ইসলাম রনি,পাঠাগার সম্পাদক জাবেদ হোসাইন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিতু, কার্যনির্বাহী সদস্য শফিকুর রহমান, নুর নবী চৌধুরী, মীর হোসেন, এমদাদুল হক ভূঞা, ইব্রাহিম মাহমুদ প্রমুখ। উক্ত সভায় চলমান কমিটির মেয়াদকাল শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে মীরসরাই প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠনের ...







