মীরসরাইয়ে সংখ্যালঘু পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদ নিয়ে সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাইয়ে দুই সংখ্যালঘু পরিবারকে বসতবাড়ী থেকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। শুক্রবার (২রা মার্চ) সকাল ১১ টার সময় মীরসরাই প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তাদের কথা তুলে ধরেন। এসময় ক্ষতিগ্রস্থ ও হামলার শিকার বৃদ্ধা ছায়ারাণী পাল সহ প্রণব কুমার বিশ^াস, বিপ্লব কর্মকার এবং তাদের পরিবারের রুমা বিশ^াস, সুমা রায় অশ্রুসিক্ত নয়নে তাদের উপর হামলা ও বিভিন্ন ঘটনার বিবরণ প্রদান করেন। নির্যাতিতরা বলেন স্থানীয় গোপীনাথপুর গ্রামে বসতভিটা এবং পুকুরসহ দুই দাগে ১৩.৬৬ শতক, (বিএস ২৬৪২,২৬৪৩ দাগে) গত ২০১৬ সালে নগদ ২৩ লক্ষ টাকা মূল্যে ক্রয় করে যথাযথ নিয়ম মেনে রেজিস্টি ও নামজারি করা হয়। এরপর থেকে উভয় পরিবার সেখানে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি তাদের সম্পত্তির উপর নজর পড়ে পাশ^বর্তী গোপীনাথপুরের মৃত মো. এরাদুল হকের ছেলে প্রভাবশালী মো. ই...







