বর্ণাঢ্য আয়োজনে মীরসরাই শিল্পকলা একাডেমীর বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন
মীরসরাই প্রতিনিধি ঃ
বিপুল আনন্দ উৎসাহ ও বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মীরসরাই উপজেলার শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর সকল ছাত্র-ছাত্রী এবং অভিবাবক নিয়ে বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে ও বিকালে সীতাকুন্ড ইকো পার্কে মীরসরাই শিল্পকলা প্রথমবারের মতো আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
আনন্দ ভ্রমনে অংশগ্রহণ করেন মীরসরাই উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলি সায়েদ মাহমুদ ও মীরসরাই শিল্পকলা একাডেমীর নৃত্যর শিক্ষক সাগর সেন, গানের শিক্ষক লক্ষণ, তবলার শিক্ষক বাঁধন, এছাড়াও আনন্দ ভ্রমণে প্রায় ১৪০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী এবং অভিবাবক অংশগ্রহণ করেন।
উক্ত আনন্দ ভ্রমণে মীরসরাই শিল্পকলা একাডেমীর ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করা হয়।
খেলাধুলার শেষে কবিতা আবৃত্তি, গান ও নৃত্...







