Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: Tohid Mahmud

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠিত

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী পুণর্মিলনী অনুষ্ঠান বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় জোরারগঞ্জ জলসা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ অনুষ্ঠানে ২০০৮ ব্যাচের ছাত্র সামছুদ্দিন আবীরের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন ভূঁঞা, প্রধান শিক্ষক সাইফুল আলম, সহ-প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দে, জয়পুর পূর্ব জোয়ার আংকুরেরনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত রঞ্জন নাথ, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দীন ভূঁইয়া, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তারেক নিজামী, রেজাউল করিম, নীলুফা ইয়াছমিন, কেয়া চক্রবর্তী, অছিউর রহমান, পরিচালনা সদস্য জহুরুল আলম চৌধুরী, নুরুল আলম, ২০০৮ ব্যাচের ছাত্র জয়নাল আবেদীন, গোপাল দেব...
ডিসি হিলে ৯দিনব্যাপী একুশ বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে হবে

ডিসি হিলে ৯দিনব্যাপী একুশ বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে হবে

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন-ফেব্রুয়ারি মাস এলেই বাংলা ভাষার কথা সবার মনে পড়ে। প্রায় দিনই বইমেলাই যায়, অনেকের সঙ্গে কথা হয়, দেখা হয়-ভালোই লাগে। এখন তো আমরা স্বাধীন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। অর্জিত জিনিস ভক্তি-শ্রদ্ধাভরে সহজভাবে পালন করব এটাই তো স্বাভাবিক। তবে আগে তা পালন করা ছিল খুব কঠিন। অতীতে কষ্টকর দিনগুলোর কথা আজও মনে পড়ে। প্রায় প্রতিদিনই ধরপাকড়, মারধর কতকিছু হতো, তবুও আমরা অনুষ্ঠান করতাম, অনেকটা জোর-জবরদস্তি করা হলেও করতে হতো, আমাদের গন্তব্যে যেতে হবে ভেবে। আমাদের সময় তৎকালীন ছাত্রনেতাদের অন্যতম কাজই ছিল আন্দোলনকে বেগবান করে তোলা। সে জন্যই ছাত্রনেতাদের ভূমিকা অস্বীকার করার কোন উপায় নেই। গতকাল ২০ ফেব্রুয়ারি নগরীর নজরুল স্কোয়ার ডিসি হিল প্রাঙ্গনে একুশ মেলা পরিষদ চট্টগ্রাম এর আয়োজনে ডিসি হিলে ৯দ...
ফোর-জি চালুর পর সমস্যায় আইফোন গ্রাহকরা

ফোর-জি চালুর পর সমস্যায় আইফোন গ্রাহকরা

বিজ্ঞান-প্রযুক্তি, সারা-দেশ, স্লাইড
দেশে ফোর-জি সেবা চালু হলেও আধুনিক সেই প্রযুক্তির সেবা পেতে সমস্যায় পড়েছেন আইফোন ব্যবহারকারীরা। ফোর-জি সেবা তো পাওয়াই যাচ্ছে না, বরং ভয়েস কলের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয়েছে। এক প্রান্ত থেকে আরেক প্রান্তের আইফোন গ্রাহক ঠিকভাবে কথা শুনতে পারছেন না। ফোর-জি সেবা নিতে একই সমস্যায় স্যামসাং-এর গ্রাহকরাও পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা বা ফোর-জি সেবা চালু হয়েছে সোমবার (১৯ ফেব্রুয়ারি)। গ্রামীণফোন, বাংলালিংক ও রবি বর্তমানে এই সেবা চালু করেছে। কিন্তু কাভারেজ এলাকায় মোবাইল হ্যান্ডসেটের কারণে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। কারণ, সব হ্যান্ডসেটে ফোর-জি সেবা চালু করা যায় না। আর দেশের আইফোনের গ্রাহকরা ফোর-জি সেবায় উপযুক্ত হলেও সফটওয়্যার আপডেট জনিত কারণে সেবা পাচ্ছেন না। কবে নাগাদ এটি সমাধান হবে তা নিয়েও স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। আইফোন ব্যবহারকারী একাধিক গ্রা...
মীরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মীরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম গ্রামের জসিম মাস্টারের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে গেলে জসিম মাস্টার জানান, ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন। অগ্নিকান্ডে ঘটনায় তার দুই ভাই মৃত মহিউদ্দিন ও মৃত জামাল উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। তিনি আরো জানান, ঘটনার সময় গৃহস্থরা কেউ ঘরে ছিলেন না। আগুনের সূত্রপাত কিভাবে ঘটলো এমন প্রশ্নে তিনি জানান, আগুনের সূত্রপাতের বিষয়টি তিনি সঠিকভাবে জানেন না। তবে পাশবর্তি ঘরের জনৈক মাসুমা সকালে সেখানে রান্না করেছিল বলে তিনি জানতে পেরেছেন। এদিকে খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যথায় পাশবর্তি ঘরটি...
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম ব্যাক’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম ব্যাক’

বিনোদন, সারা-দেশ, স্লাইড
  বিনোদন ডেস্কঃ  নাট্য রচয়িতা আহসানুল হাবিব সোহাগের গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম ব্যাক’। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং সামাজিক জীবনে এর প্রভাবসহ ব্যক্তি ও পারিবারিক জীবনে এর ভয়াবহতা তুলে ধরে নির্মিত এই চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য করেছেন আহসানুল হাবিব সোহাগ। প্রযোজনা করেছেন আরিফুল হক হাসান।আর পরিচালনা করেছেন তরুন নাট্য নির্মাতা আজাদ আল মামুন। রূপগঞ্জের আশপাশে চিত্রাপুরী শুটিং স্পটে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করা হয়েছে। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা মীর তুরাগ। আরও অভিনয় করেছেন শেলী আহসান,দীপক কর্মকার,বাদল,হাসান,আপন,ফয়সাল,নয়ন,মরিয়ম সুলতানা নয়ন সহ আরো অনেকে।২৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি মার্চে টিভি চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, তরুন লেখক আহসানুল হাবিব সোহাগ এর আগে "আমার ভিতরে ...
মীরসরাইয়ে মানবজমিন এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মীরসরাইয়ে মানবজমিন এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: দৈনিক মানবজমিনের ২১ বছর পর্দাপণে উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। গতকাল ১৯ ফ্রেবুয়ারী (সোমবার) সকাল ১১টায় মীরসরাই উপজেলার স্থানীয় পত্রিকা পাক্ষিক খবরিকা কার্যালয়ে দৈনিক ইনকিলাব প্রতিনিধি আমিনুল হকের সভাপতিত্বে দৈনিক মানবজমিন এর মীরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী মীরসরাই প্রতিনিধি কবি মাহবুবুর রহমান পলাশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার, দৈনিক ডেসটিনি প্রতিনিধি সাহাব উদ্দিন, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি ইমাম হোসেন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সানোয়ারুল ইসলাম রনি, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি তৌহিদুল ইসলাম, দৈনিক আজকালের দর্পণ আবদুল মান্নান রানা, খবরিকা ষ্টা...
বিসিএস টেক্সটাইল ক্যাডার দাবীতে মীরসরাইয়ে টেক্সটাইল শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

বিসিএস টেক্সটাইল ক্যাডার দাবীতে মীরসরাইয়ে টেক্সটাইল শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ বিসিএস ( কৃষি / চিকিৎসা/ ভেটেরেনারী) ক্যাডার এর মতো বিসিএস টেক্সটাইল ক্যাডার এর দাবীতে মীরসরাইয়ের রাজপথে মানববন্ধন ও সমাবেশ করে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর শিক্ষার্থীরা। রবিবার ( ১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সম্মুখভাগের জোরারগঞ্জ- নোয়াখালী উপসড়ক সংযোগস্থল ক্যাম্পাসের সামনেই উক্ত মানবন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়। এসময় অন্তঃত ৫ শতাধিক শিক্ষার্থী তাদের বিভিন্ন দাবী সম্মলিত প্লেকার্ড ও ব্যানার সহ দীর্ঘলাইনে দাড়িয়ে মানববন্ধন করে। দাবী সম্মলিত প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি পাঠ করে ছাত্রনেতৃবৃন্দরা। মানববন্ধন শেষে সমাবেশকালে বক্তব্য রাখেন বিএসসি ৩য় বর্ষের শিক্ষার্থী ছালেহ নাসিম, ফয়েজ আহমেদ রেজা, কনিকা আক্তার, মুনতাসির সুয়াইব, খালিদ সাইফুল প্রমুখ। শিক্ষার্থীরা তাদের বক্তব্য প্রদানকালে বলে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেই ছিল পোশাক ও টেক্...
বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন আজ

বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন আজ

বিনোদন, সারা-দেশ, স্লাইড
বিনোদন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ২১তম পর্ব প্রচার হবে ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রাত ৮টা ৫০ মিনিটে একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ফেব্রুয়ারি মাস আমাদের মাতৃভাষার মাস বিধায়, বাংলা ভাষা, ভাষা আন্দোলন, ভাষা শহীদ, বাংলা ভাষার বিকৃতি ইত্যাদি বিষয়ই প্রাধান্য পেয়েছে এবারের পরিবর্তনে। ভাষা দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলন বাংলা ভাষা, ভাষা শহীদ, ভাষার বিকৃতির প্রতিবাদ বিষয়ক কথা মালা নিয়ে এবারের পরিবর্তনের জন্য তৈরী করা হয়েছে নতুন ১টি গান। জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবরের কথায়, সুজন আরিফের সুর ও সংগীতে গানটি গাইবেন- সংগীত শিল্পী দম্পতি আর্ণিক ও স¤্রাট। জনপ্রিয় গীতিকবি সুরকার সংগীত পরিচালক শফিক তুহিন অডিও, মিউজিক ভিডিও ও বিভিন্ন সংগীত বিষয়ক টিভি অনুষ্ঠানে নিয়মিত গান করলেও এই প্রথম কোন ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাইবেন তিনি। নিজের কথা, সুর ও সংগীতে গাওয়া ভালোব...