মীরসরাইয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নে যথাযথ ভূমিকা রাখছে ইসলামী ব্যাংক -গণপূর্ত মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা,
ইসলামী ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নে যথাযথ ভূমিকা রাখছে বলে জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ সালেহ ইকবালের সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য আধুনিক ব্যাংকিং জগতে ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং সেবা। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সাধারণ গ্রাহকদেরকে সেবা গ্রহণ করার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বারইয়ারহাট শাখার ম্যানেজার অপারেশান সাইদুর রহমানের সঞ্চালনায়...






