Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: Tohid Mahmud

মীরসরাইয়ে শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার চৌধুরী বাবুলের নাগরিক শোকসভা

মীরসরাইয়ে শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার চৌধুরী বাবুলের নাগরিক শোকসভা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ের ঐতিহ্যবাহী মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদ্যপ্রয়াত সভাপতি ও মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার চৌধুরী বাবুলের নাগরিক শোকসভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শোকসভার শুরুতে মরহুমের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সহ-সাংস্কৃতিক সম্পাদক হাসান মোহাম্মদ সাইফ উদ্দীন শোকসভার শুরুতে জীবনী পাঠ করে শোনান। প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. কাইয়ুমের সভাপতিত্বে এবং হাসান মোহাম্মদ সাইফ উদ্দীনের সঞ্চালনায় নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী বাহার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরি...
আরব আমিরাতে সুরের নীলাঞ্জনা ও সাংস্কৃতিপ্রেমিদের মিলন মেলা

আরব আমিরাতে সুরের নীলাঞ্জনা ও সাংস্কৃতিপ্রেমিদের মিলন মেলা

আমিরাত সংস্করণ, স্লাইড
আরব আমিরাত প্রতিনিধি :- জাতীয় কবিতা মঞ্চ ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে গতকাল শুক্রবার জাতীয় দৈনিক যুগান্তর ১৯ বর্ষপূতি উপলক্ষে কেক কেটে পালন ও সুরের নীলাঞ্জনা ও সাংস্কৃতিপ্রেমিদের মিলন মেলা গ্রীন মুবেজ্জালা পার্কে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় রাত ৮ টায়। বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে এই সুরের নীলাঞ্জনা ও সাংস্কৃতিপ্রেমিদের মিলন মেলা অনুষ্ঠান পরিণত হয় স্থানীয় বাঙালিদের এক মিলনমেলায়।পাঁচ ঘণ্টার এই আয়োজনে ছিল সাংস্কৃতিপ্রেমিদের পরিচিতি, স্বরচিত কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি, কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ...
মীরসরাইয়ে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন দান করুন, সুন্দর ব্যবহার দিন, মানুষকে ভালবাসুন, স্ব স্ব কর্ম মন দিয়ে করুন সাফলতা আসবেই – সুফী মিজানুর রহমান

মীরসরাইয়ে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন দান করুন, সুন্দর ব্যবহার দিন, মানুষকে ভালবাসুন, স্ব স্ব কর্ম মন দিয়ে করুন সাফলতা আসবেই – সুফী মিজানুর রহমান

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্টান পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান বলেন স্বাধীনতার পর আমাদের দেশকে বলা হতো একটা তলাবিহীন ঝুড়ি। সেই অবস্থান থেকে এগিয়ে বছরের প্রথম দিন ৩৩ কোটি বই প্রদান করছে এই সরকার। এমন অগনিত সফলতার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা এই দেশকে সোনার বাংলা নয় হীরের বাংলায় রুপান্তরের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন আমি এই চট্টগ্রামে এক শত টাকা বেতনে চাকুরি শুরু করেছি। সে পর্যায় থেকে শুরু করে সততা ও নিষ্ঠার জন্য আজ আমার প্রতিষ্ঠানে ৩০ হাজার শ্রমিক কাজ করছে। প্রতিটি মানুষের সফলতার জন্য এটি ও একটি উদাহরণ। মীরসরাইয়ের অর্থনৈতিক জোনে পিএচপি ৫৫০ একর জমি ক্রয় করেছে। সেখানে ও ৩০ হাজার লোক কাজ করবে। উক্ত ইন্ডাষ্ট্রিজে মীরসরাইয়ের সকল দক্ষ জনশক্তিকে অগ্রাধিকার দেয়া হবে। তিনি আরো বলেন যে যার সামর্থ্য অনুযায়ী উত্তম সকল কাজে দান করুন। মানুষের সাথে সুন্দর...
মীরসরাই উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল আমিন গ্রেপ্তার

মীরসরাই উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল আমিন গ্রেপ্তার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) রাত ১২ টার সময় চট্টগ্রাম শহরের কাট্রলী এলাকার সিডিএ ১ নং সড়কের সামনে থেকে তাকে সাদা পোষাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের চট্টগ্রাম কার্যালয়ে নিয়ে যায়। মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় নুরুল আমিন চেয়ারম্যান বাসায় প্রবেশের সময় সাদা পোষাকে পুলিশ তাকে আটক করেছে। এর আগে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় পুলিশ তার গ্রামের বাড়িতে তল্লাসী করে। এদিকে নুরুল আমিন চেয়ারম্যানকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহ...
ইমরানের এমন একটা তুমি চাই

ইমরানের এমন একটা তুমি চাই

বিনোদন, স্লাইড
    সাফা কবির ও ইমরান ঠিক যেনো মানুষের মতো দেখতে। সব রকম অনুভূতি শক্তি আছে- এমনই একটি রোবট তৈরি করেছেন মডেল ও অভিনেত্রী সাফা কবির। তার এ আবিষ্কার চারদিকে বেশ সাড়া ফেলে দিয়েছে।     তবে রোবটটির চেহারা কেমন? জানতে হলে দেখতে হবে মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’।   ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। সোমবার (০৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে তিনি বাংলানিউজকে বলেন, বেশিরভাগ মিউজিক ভিডিওতে গৎবাধা গল্প দেখা যায়। আমরা নতুন একটি গল্প বলার চেষ্টা করেছি।   ‘ভালোবাসা দিবস উপলক্ষে রোবট ও মানব প্রেমের মিউজিক ভিডিওটি সোমবার প্রকাশ করা হয়েছে।’   ‘এমন একটা তুমি চাই’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদ। সাফার সঙ্গে তিনিও গানটির মডেল হয়েছেন। গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।   গত ১৯ ...
‘এপার বাংলা – ওপার বাংলার কানেকটিভিটি ষ্টেশান হচ্ছে মীরসরাই’

‘এপার বাংলা – ওপার বাংলার কানেকটিভিটি ষ্টেশান হচ্ছে মীরসরাই’

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  মাহবুব পলাশ, কলকতা থেকে; আমার কলকাতা সফর অনেকটা সুফল লাভের পথে। কলকাতায় আগমনের দ্বিতীয় দিন ছিল আজ। এখানে আজ ছুটির দিন। বইমেলায় উপচে পড়া ভীড় হবে তাই ভিন্নভাবে কাটালাম আজ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকালেই চলে গেলাম একালের ধূমকেতু সাহিত্য পত্রিকার সম্পাদক পরিমল রায় এর বাড়ী। সেখানে পরিচয় হলো অপেক্ষমান ড. মৌ ভট্টাচার্য্য, বঙ্গ সাহিত্য পরিষদের অন্যতম সাহিত্যিক পীযুষ কান্তি চক্রবর্তি, পাক্ষিক নগরের কথা পত্রিকার সম্পাদক বঙ্কেশ মজুমদার, সাহিত্য প্রেমিক বিমলেন্দু রায়, শ্যামল রায় সহ অনেকের সাথে। অনেক ভালো লেগেছে বাঙ্গালী পরিবারের আতিথেয়তা। উপস্থিত সাহিত্য সেবক ও পত্রিকার সম্পাদকগন আমার সাথে একমত হলেন যে এপার বাংলার সাথে ওপার বাংলার সাহিত্য সংস্কৃতির সেতুবন্ধন এর আরো ঘনিষ্টতা বৃদ্ধি অনেক বেশী প্রয়োজন। এতে উভয় বঙ্গের শিল্প সাহিত্য সংস্কৃতিতে আরো ব্যাপক সমৃদ্ধতা সম্ভব। বিশেষ করে সাহিত্যে...
বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন.

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন.

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের উদ্যোগে উদ্যোক্তাদের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে। গত ২ ফেব্রুয়ারী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে প্রথমবারের মতো এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। আনন্দ ভ্রমনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া, সীতাকুন্ড উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমা, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মো: ফারুক, সাধারণ সম্পাদক জাহেদ হোসেন। এছাড়াও আনন্দ ভ্রমণে চট্টগ্রাম জেলার ১০০ জনের অধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আনন্দ ভ্রমণে নারী ও পুরুষ উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করা হয়। দুপুরে...
মীরসরাইয়ে সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে বৌদ্ধদের উপর হামলার পরিকল্পনা নস্যাৎ করেছিলো সরকার

মীরসরাইয়ে সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে বৌদ্ধদের উপর হামলার পরিকল্পনা নস্যাৎ করেছিলো সরকার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ॥ মায়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নির্মুলের সময় বাংলাদেশের বৌদ্ধদের প্রতি হামলার পরিকল্পনা ছিলো। বৌদ্ধদের উপর হামলার ষড়যন্ত্র নসাৎ করতে সক্ষম হয়েছে মহাজোট সরকার। বাংলাদেশে বৌদ্ধদের ঐতিহ্য রয়েছে। এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। রামুতে দূর্বৃত্তের হামলায় বৌদ্ধ মন্দির ক্ষতিগ্রস্থ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত তা সংস্কার করে দিয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বুড্ডিষ্ট এসোসিয়েশন আয়োজিত চট্টগ্রামের মীরসরাইয়ের দমদমা গ্রামে ত্রিশরন মহারণ্য বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন। উপজেলা বুড্ডিষ্ট এসোসিয়েশনের সভাপতি প্রসার কান্তি বড়–য়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বড়–য়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক শিল্পমন্ত্রী কমরেড ...