Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা বিস্ফোরণ

রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা বিস্ফোরণ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। জেলার বাঘা উপজেলার মীরগঞ্জে শুক্রবার সন্ধ্যায় সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দেশব্যাপী ২০ দলীয় জোটের অবরোধ, হরতাল, পেট্রলবোমা মেরে মানুষ হত্যাসহ বিভিন্ন নাশকতার প্রতিবাদে উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সামাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। সমাবেশের শেষ সময়ে বিকট শব্দে পরপর ৩টি হাত বোমা বিস্ফোরণ ঘটে। এতে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এসময় পুলিশ লোকজনকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। বাঘার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান...
জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে খালেদা: শিল্পমন্ত্রী

জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে খালেদা: শিল্পমন্ত্রী

জাতীয়, স্লাইড
  পরীক্ষা চলাকালীন সময়ে অবরোধ দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জাতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে বরে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শিল্পমন্ত্রী বলেন, বিএনপির আমলে শিক্ষার হার ছিল ৪৭ ভাগ সেখান থেকে আওয়ামী লীগের আমলে তা ৬২ ভাগে উন্নিত হয়েছিল। যখন শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ঠিক সেই মুহূর্তে এসএসসি পরিক্ষা চলাকালে খালেদা জিয়া অবরোধের নামে নাশকতা করে শিক্ষা ব্যাবস্থাকে বিপর্যস্ত করছে। জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে। জাতিকে অকার্যকর করার ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে।তিনি দাবি করেন, এই দেশের মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনী যেমন হত্যা চালিয়েছিল, আজ ঠিক তেমনি খালেদা জিয়া নরকীয়ভাবে মানুষ হত্যা করছে।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক...
খালেদার কার্যালয়ে খাবার প্রবেশে ফের বাধা

খালেদার কার্যালয়ে খাবার প্রবেশে ফের বাধা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের অবস্থানরতদের জন্য আনা খাবার আবারও কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার বেলা ১২টায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বাসা থেকে খাবার পাঠানোর এক ঘণ্টা পর ৭০ প্যাকেট খাবার ও ৭০ বোতল পানিভর্তি একটি ভ্যান আসে। তবে, ভ্যানটি খালেদার কার্যালয়ে প্রবেশে ব্যর্থ হয়।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস ইউং শামছুদ্দিন দিদার এ তথ্য জানান।তিনি অভিযোগ করে বলেন, ‘দুপুর ১টার দিকে গুলশান কার্যালয়ের স্টাফদের জন্য একটি ভ্যানে করে খাবার নিয়ে আসা হয়েছিল। কিন্তু পুলিশ সদস্যরা কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়। পরে দুপুর দেড়টার দিকে গুলশান থানা থেকে পুলিশ এসে ভ্যানগাড়ির চালকসহ গাড়িটি থানা নিয়ে যায়।’এ ব্যাপারে গুলশান জোনের উপ-কমিশনার লুৎফুল কবির দ্য রিপোর্টকে জানান, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই। এ ব্যাপারে তিন...
একদিনে দুই পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

একদিনে দুই পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সরকারের কাছে পরীক্ষার নেওয়ার থেকে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাই বড় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি সকাল-বিকাল পরীক্ষা নেওয়ার যে গুঞ্জন ছিল সেটাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তিনি। শুক্রবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, “সকাল-বিকাল দুটি করে পরীক্ষা নেয়া হবে না। এটা গুজব, আপনারা এই গুজবে কান দেবেন না। আমি ছেলে-মেয়েদের সঙ্গে মিশি, তাদের মনের কথা বুঝি। দিনে দুটি পরীক্ষা নেব না।” তিনি বলেন, “নতুন প্রজন্মকে নিয়ে আমি চিন্তিত। কিন্তু পরীক্ষার থেকে তাদের নিরাপত্তাই আমাদের কাছে বড়।তিনি বলেন, “আমরা দিনে দুটি করে পরীক্ষা দিয়েছি, সেই দিন আর নেই। কৌশলে পরীক্ষাগুলো শেষ করে ঠিক সময়েই ফল দিয়ে দেব।”নুরুল ইসলাম নাহিদ বলেন, “গায়ের জোরে পরীক্ষা নেব সেই শক্তি আমাদের নেই। আর শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদে...
মীরসরাইয়ে হুমকিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ।। সড়কের পাশ থেকে বালি উত্তোলন

মীরসরাইয়ে হুমকিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ।। সড়কের পাশ থেকে বালি উত্তোলন

মীরসরাই
  একদিকে সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চালিয়ে যাচ্ছে নিরন্তর চেষ্টা আর অপর দিকে কিছু অসাধু চক্র সামান্যতম লাভের জন্য হুমকির মুখে ঠেলে দিচ্ছে দেশের সম্পদ নির্মাণাধীন ফোরলেন সড়ক।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার কিছু স্থানে মহাসড়ক নিকটবর্তী ছরা ও খাল থেকে চলছে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ বালি উত্তোলন। কিছু অসাধু চক্রের এই বালি উত্তোলনের কারণে বছর না ঘুরতেই ধসে যেতে পারে ফোরলেন এর বিভিন্ন অংশ।মীরসরাই উপজেলার গড়িয়াইশ, পূর্ব দুর্গাপুর, সোনাপাহাড়, মহামায়া ছরা, খৈয়াছরা, গোভানিয়া, কলঘর নিচিন্তা খালে প্রতিনিয়ত সদ্য নির্মাণ করা মহাসড়কের পাশের খাল থেকেই অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করছে। অনেক সময় ট্রাকে বালি বোঝাইকালে কর্মরত শ্রমিকদের জিজ্ঞাসা করা হলে তারা জানায় আমরা শুধু দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছি।এই সব বালি কারা বিক্রি করছে তা জানাতে পারেনি। বিভিন্ন স্থানে এই রকম ভিন্ন ভিন্ন স...
১৭৩ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

১৭৩ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক
  আগামী ১৬ ফেব্রুয়ারি পাকিস্তান ১৭৩ জন ভারতীয় বন্দিকে মুক্তি দিতে চলেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় সূত্রে সৈয়দ আকবরউদ্দিন মঙ্গলবার এই খবর জানিয়েছেন। পাক সরকারের পক্ষ থেকে একটি লিখিত চিঠি ইতিমধ্যেই ভারত সরকারের কাছে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র।১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের জেল থেকে মুক্তি পাবেন ১৭৩ জন ভারতীয় বন্দি। এরপর পাক সেনাবাহিনী তাদের ওয়াঘা বর্ডারে নিয়ে এসে ভারতীয় কূটনৈতিকদের হাতে তুলে দেবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০১৫, ১ জানুয়ারি পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট ৫২৬ জন ভারতীয় পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন।...
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আলো ঝলমলে উদ্বোধন

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আলো ঝলমলে উদ্বোধন

খেলাধুলা, খেলার মাঠ
  বিশ্বকাপের আলো ঝলমলে উদ্বোধন হলো মেলবোর্নে। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান যেখানে শেষ হলো, সেখান থেকেই বুঝি অস্ট্রেলিয়ায় শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান। আলো ঝলমলে এই অনুষ্ঠানে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের একটি করে গানের সাথে উঠে আসে সেই দেশের নাচ আর গানের সংস্কৃতি। বাংলাদেশের নাচিয়েরা নেচেছেন "চলো বাংলাদেশ" শীর্ষক একটি বিজ্ঞাপন সংগীতের সাথে। ভারতীয়রা ভারতের, অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলিয়ার, ক্যারিবিয়ানরা ক্যারিবিয়ার মতো করে তাদের ঐতিহ্য তুলে ধরেছে। অস্ট্রেলিয়ার আয়োজকদের চ্যালেঞ্জ ছিল এই আয়োজনটা নিখুঁতভাবে তুলে আনার। আর তাতে তারা সফলই বলতে হবে।একের পর এক গান আর নাচে সময়ের ঘোড়া ছুটেছে দ্রুত। কখন যে সব দেশের গান শেষ হলো তাই বোঝা যায়নি। তবে মাঠজুড়ে হাজারো ভিন্ন ভিন্ন সংস্কৃতির দর্শকরা এরপর আরেকবার আনন্দের উপলক্ষ পেয়েছেন। প্রত্যেক দেশের অধিনায়ক, মানে অস্ট্রেলিয়ায় যারা আছ...
দেশে জরুরি অবস্থা জারির কোনো সম্ভাবনা নেই : এরশাদ

দেশে জরুরি অবস্থা জারির কোনো সম্ভাবনা নেই : এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম
  দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, এ অবস্থা নিরসনে একটা পথ বের করতেই হবে, যাতে দেশে শান্তি ফিরে আসে। তিনি প্রশ্ন তুলে বলেন, এখন দেশে যা চলছে তা কি গণতন্ত্র? আজ বৃহস্পতিবার তিন দিনের সফরে এসে দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন। বিরাজমান সমস্যা সমাধানে সুশীল সমাজের উদ্যোগের বিরোধিতা করে জাপা চেয়ারম্যান বলেন, এ সমস্যার সমাধান অন্য কেউ করতে পারবে না। রাজনীতিবিদদেরকেই এ সমস্যা সমাধান করতে হবে।এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল-অবরোধ দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে। এভাবে দেশ বেশি দিন চলতে পারে না। এর একটা পরিবর্তন দরকার।তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো ভোটের সময় জনগণের কাছে গিয়ে ভোট ভিক্ষা চায়। আর জনগণ এখন রাজনীতিবিদদের কাছে হাতজোড় করে। জনগণ হরত...