Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

শপথ নিলেন ১০ বিচারক

শপথ নিলেন ১০ বিচারক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সুপ্রিম কোর্টের হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পাওয়া ১০ বিচারক শপথ নিলেন। আজ বৃহস্পতিবার পুরাতন সড়ক ভবনে অবস্থিত সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতি এসকে সিনহা তাদের শপথ পড়ান। গত ৯ ফেব্রুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়।শপথ নেওয়া নতুন এই বিচারকদের মধ্যে সাবেক জেলা জজ মর্যাদার তিনজন রয়েছেন। এরা হলেন- অবসরপ্রাপ্ত চট্টগ্রামের মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. ফরিদ আহমেদ শিবলী এবং গাজীপুরের জেলা জজ মো. আমীর হোসেন। এদের মধ্যে এসএম মুজিবুর রহমান ১০ ট্রাক অস্ত্র মামলার বিচারক ছিলেন। ফরিদ আহমেদ শিবলী চলতি মাসে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পদে আসেন। এর আগে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। নতুন বিচারকদের মধ্যে অন্যরা সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। এরা হলেন- খিজির আহমেদ চৌধুরী, রাজিক আল জলিল, জ্যোতির্...
হুকুমের আসামি খালেদাকে গ্রেফতার করা হবে

হুকুমের আসামি খালেদাকে গ্রেফতার করা হবে

জাতীয়, বিশেষখবর
  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সারাদেশে প্রতিটি বোমা হামলার ঘটনায় হুকুমের আসামি হবেন খালেদা জিয়া। আর এই হুকুমের আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনে মতিঝিলের প্রায় ২৫ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।তিনি বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। আর ওই নির্বাচনও হবে শেখ হাসিনার অধীনেই। বোমা হামলা করে, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবেনা। বোমা মেরে ক্ষমতায় যাওয়া গেলে তো একসময় দেশের প্রতিটি মানুষই ১/২টি করে বোমা নিজের কাছে রাখবে।খালেদা জিয়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চান উল্লেখ করে তিনি বলেন, এসএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আর এসময় এ পরীক্ষা বন্ধ করতে খালেদা জিয়া উঠে পড়ে লেগেছেন। তিনি চান না পরিী...
রবিবার থেকে হরতালসহ কঠোর কমসূচি, শনিবার মিছিল

রবিবার থেকে হরতালসহ কঠোর কমসূচি, শনিবার মিছিল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  লাগাতার অবরোধের পাশাপাশি আগামী রবিবার থেকে হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তার আগে শনিব‍ার দেশের সব থানা, উপজেলা, পৌরসভা ও জেলা সদরসহ সব মহানগরের প্রতি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করবে তারা। টানা সপ্তাহব্যাপী হরতালের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।...
যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে খালেদা

যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে খালেদা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।আজ বুধবার বিকাল ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান বিদেশি এই কূটনীতিক। ওই কার্যালয়ের দোতলার চেম্বারে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করছেন খালেদা। অন্য সময় এই ধরনের বৈঠকে কয়েকজন উপদেষ্টা থাকলেও এই বৈঠকে তাদের কাউকে সঙ্গে রাখেননি খালেদা জিয়া।বিকালে হাইকমিশনারের পতাকাবাহী ল্যান্ড ক্রুজার গাড়িটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ফটক দিয়ে ভেতরে ঢোকে। ৩ জানুয়ারি খালেদা এই কার্যালয়ে অবস্থান নেওয়ার পর থেকে প্রধান ফটকটি বন্ধ ছিল। আর এরই মধ্য দিয়ে ৩৯ দিন পর খালেদার কার্যালয়ের প্রধান ফটকটি খোলা হলো। ফটক ঘেঁষে রাখা কারটিও সরিয়ে নেওয়া হয় হাইকমিশনারের গাড়িটি আসার কয়েক মিনিট আগে।ফটকে রবার্ট গিবসনকে অভ্যর্থনা জানান বিএনপির চেয়ারপারসনরের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, প্রেস...
খালেদার কার্যালয়ে ফের কড়াকড়ি

খালেদার কার্যালয়ে ফের কড়াকড়ি

জাতীয়, স্লাইড
  ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে। বুধবার রাত থেকে তার কার্যালয়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। গতকাল সন্ধ্যায় সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর নেতৃত্বের ৯ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু আধা ঘণ্টা  অপেক্ষা করার পরও তাদের ভেতরে যেতে দেয়নি পুলিশ। পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদেরও অনুমতি দেয়নি পুলিশ। পরে পুলিশ তাদের সেখান থেকে আটক করে গুলশান থানায়নেয়ার ঘণ্টাখানেক পর ছেড়ে দেয়। এর আগে দুপুরে সেখানে দায়িত্বরত কয়েকজন সাংবাদিক কার্যালয়ে প্রবেশ করতে চাইলেও অনুমতি পাননি পুলিশের। এদিকে দীর্ঘ ২২ ঘণ্টা পর খালেদা জিয়ার জন্য খাবার নিতে দেয় পুলিশ। তবে কার্যালয়ে তার সঙ্...
খালেদাকে মানুষ হত্যার লাইসেন্স কেউ দেয়নি: প্রধানমন্ত্রী

খালেদাকে মানুষ হত্যার লাইসেন্স কেউ দেয়নি: প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
  আর একটি পোড়া মানুষও যেন বার্ন ইউনিটে ভর্তি না হয় এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী খালেদাকে মানুষ হত্যার লাইসেন্স কেউ দেয়নি। তিনি যা করছেন তা জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড। বিশ্বে জঙ্গিবাদের শাস্তি যেভাবে হয় সেভাবেই শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিএনপি জামায়াত এখন জঙ্গি রূপ ধারণ করেছে। এদের থামাতে যত কঠোর হওয়া প্রয়োজন ততটাই কঠোর হবো।আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের নামে চলমান সহিংসতা ও পেট্রলবোমায় দগ্ধদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি আহত প্রত্যেককে ১০ লাখ টাকা করে অনুদান তুলে দেন। পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়।ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে অবরোধ সমর্থকদের আগুনে দগ্ধ হয়ে ৫৩ জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে চিকিৎসা শেষে ঘরে ফ...
মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিরোধ গড়ে তুলতে হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ

মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিরোধ গড়ে তুলতে হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ

বিশেষখবর
  চলমান সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার সকালে রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে ‘দেশের চলমান পরিস্থিতি’ বিষয়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সভাপতিমন্ডলীর সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক হারুন-অর রশিদ রনি, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী প্রমুখ।মোশারফ হোসেন বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের ঘর থেকে বেরিয়ে আসার এখনই সময়। মহান স্বাধীনতাযু...
পাকিস্তানকে জেতালেন মিসবাহ

পাকিস্তানকে জেতালেন মিসবাহ

খেলাধুলা, খেলার মাঠ
  পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হকের ৯১ রানের অসাধারণ এক ইনিংসে ভর করে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দিবা রাতের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ২৫১ রানের টার্গেট চার উইকেট ও ৭ বল হাতে রেখেই অতিক্রম করে পাকিস্তান।২৫১ রানের টার্গেট খুব বড় ছিল না পাকিস্তানের জন্য। তবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৮ রানে চার উইকেট খুঁইয়ে সেই লক্ষ্যটাকে কঠিন করে তোলে পাকিস্তান। ততক্ষনে ম্যাচের ২২ ওভার পেরিয়ে গেছে। পাক ব্যাটসম্যানদের চেপে ধরে ব্রড-অ্যান্ডারসন-ক্রিস জর্ডানরা। তবে ম্যাচের চিত্রনাট্য বদলে দেয় পাকিস্তানের পঞ্চম উইকেট জুটি। মিসবাহ-আকমলের ছন্দময় ব্যাটিং তান্ডবে জয়ের কক্ষপথে হাঁটা শুরু করে পাকিস্তান। এ জুটি থেকে আসে ১৩৩ রান। দলীয় ২১১ রানে ৬৫ রান করে উমর আকমল বিদায় নিলেও রান থামেনি মিসবাহর ব্যাটে। মিসবাহর সাথে শেষ দিকে ব্যাটিং ঝড় তোলেন শোয়েব মাকসু...