Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

৩০০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবি

৩০০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবি

আন্তর্জাতিক, বিশেষখবর
  ৩০০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ সকলেই শরনার্থী বলে জানা গেছে। দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরা কয়েক যাত্রীর উদ্ধৃতি দিয়ে বুধবার এ তথ্য দিয়েছে জাতিসংঘ।ইতালিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এতে বলা হয়েছে, ১০০ করে যাত্রী নিয়ে তিনটি নৌকা লিবিয়া থেকে থেকে ইতালির দিকে যাত্রা করে। যাত্রাপথে আরেকটি নৌকাও ছিল। ১০৫ যাত্রী নিয়ে ভেসে চলা চতুর্থ নৌকাটি প্রতিকূল আবহাওয়ায় রবিবার ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নোঙ্গর করে। তবে ওই নৌকার অন্তত ১৯ যাত্রী মারা যান। অপর তিন নৌকা প্রতিকূল আবহাওয়ায় টিকতে না পেরে ডুবে যায়। নিখোঁজ হন সবাই।আলজাজিরা বলছে, ইউএনএইচসিআর’র মুখপাত্র কারলোট্টা সামি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘নয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২০৩ যাত্রী ঢেউয়...
ওমানে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত

ওমানে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ওমানে ফার্নিচার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছে। এই ঘটনায় মোট ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন একজন। নিহত বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। আজ বুধবার ভোরে দেশটির রাজধানী মাস্কাট থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরে বুরাইমি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মিশন ও কল্যাণ ) আজহারুল।ওমানের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে তিনি জানান একটি সোফা তৈরির কারখানায় ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগলে চারজন বাংলাদেশি মারা যান। খবর পেয়ে দূতাবাসের কর্মকর্তারা সেখানে গেছেন।এদিকে ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স ও এম্বুলেন্স, ছয়জন নিহতের খবর নিশ্চিত করে টুইট করেছে। ওমানের সংবাদ মাধ্যম বলছে যখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়, ততক্ষণে চার বাংলাদেশি ও দুই পাকিস্তানি নাগরিক আগুনে পুড়ে মারা যান। এই ঘটনা একজন আহত হন।...
খালেদার কার্যালয়ে খাবার নিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

খালেদার কার্যালয়ে খাবার নিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য রাতের খাবার নিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের অভিযোগ, গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য খাবার বাইরে থেকে আনা হয়। প্রতিদিনের মতো আজও বুধবার রাত ৮টার দিকে একটি ভ্যানে করে বাইরে থেকে খাবার আনা হয়। কিন্তু সাদা পোশাকের একজন পুলিশ সদস্য খাবারসহ ওই ভ্যানটিকে কার্যালয়ের ভেতরে ঢুকতে না দিয়ে ফেরত পাঠিয়েছেন। তবে খালেদার কার্যালয় এলাকায় দায়িত্বরত গুলশান থানার এসআই সাব্বিরের দাবি, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।...
গাজীপুরের মেয়র মান্নান আটক

গাজীপুরের মেয়র মান্নান আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গাজীপুরের মেয়র ও  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আবদুল মান্নানকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মেয়র মান্নানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে বারিধারার নিজ বাসা তাকে আটক করে পুলিশ।
কেজরিওয়ালে ধরাশায়ী মোদি

কেজরিওয়ালে ধরাশায়ী মোদি

আন্তর্জাতিক, বিশেষখবর
  এক বছর আগে ঠিক এমনই এক ফেব্রুয়ারি দিনে দিল্লির মসনদ ছেড়ে চলে গিয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১৪ তারিখ সেই বিদায়ের বর্ষপূর্তি। তার ঠিক চার দিন আগে দিল্লির মানুষ টিম-কেজরিওয়ালের হাতেই তুলে দিলেন দিল্লির শাসনভার। শুধু তাই নয়, গত বার বাইরে থেকে যে কংগ্রেসের সমর্থন নিয়ে কেজরিওয়ালকে সরকার গঠন করতে হয়েছিল, এবার সেই দলকে দিল্লি থেকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছেন তারা। অজয় মাকেনের নেতৃত্বে রাজধানীর নির্বাচনে কংগ্রেস একটি আসনও পায়নি। পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন মাকেন।আশ্চর্যের আরও বাকি ছিল। মোদি-অমিতের নির্দেশনায় যে বিজেপি গত মে মাস থেকে একের পর এক নির্বাচনে কেবল জয়ের মুখই দেখেছে, সেই দলকে এ দিন দু’অঙ্কের সংখ্যাও ছুঁতে দেননি দিল্লির মানুষ! সকাল থেকেই বিজেপি প্রার্থীরা প্রায় প্রত্যেকটি আসনে পিছিয়ে ছিলেন আপ-এর কাছে। ...
সুশীল সমাজের প্রস্তাব অগ্রহণযোগ্য

সুশীল সমাজের প্রস্তাব অগ্রহণযোগ্য

বিশেষখবর
  বিএনপির সঙ্গে সুশীল সমাজ সংলাপের যে প্রস্তাব দিয়েছে তা অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে সচিবালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  তিনি আরও বলেন, ‘যারা জঙ্গিবাদ ও সন্ত্রাস করে তাদের সঙ্গে সংলাপে বসা মানে সেটাকে প্রশ্রয় দেওয়া। এ জন্যই এ প্রস্তাব অগ্রহণযোগ্য।’...
অগ্নিদগ্ধ প্রত্যেকে পাচ্ছেন ১০ লাখ টাকা

অগ্নিদগ্ধ প্রত্যেকে পাচ্ছেন ১০ লাখ টাকা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে পেট্রলবোমায় অগ্নিদগ্ধ এবং অগ্নিদগ্ধ হয়ে মৃতদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) দ্বিন মো. নুরুল হক। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।তিনি বলেন, এই ১০ লাখ টাকা প্রত্যেক জীবিত রোগীর নামে ও মৃত রোগীর নিকটাত্মীয়ের নামে একটা নির্দিষ্ট বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। রোগী কিংবা তার স্বজনরা ওই ১০ লাখ টাকার মাসিক সুদ যে পরিমাণ টাকা হয়, তা ব্যাংক থেকে তুলতে পারবেন।খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধ রোগী কিংবা তাদের আত্মীয়দের কাছে ১০ লাখ টাকার এই চেক তুলে দেবেন বলে জানান মো. নুরুল হক।তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত পেট্রলবোমায় অগ্নিদগ্ধ ...
খালেদার কার্যালয়ে ঢিল

খালেদার কার্যালয়ে ঢিল

জাতীয়, স্লাইড
  ভাইকে পুড়িয়ে হত্যা করেছে অবরোধকারীরা। এর প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঢিল ছুড়েছে পরান  সরকার (৪০) নামের এক যুবক।মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে ইট ছুড়ে ওই যুবক। এ সময় পুলিশ তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায়।ওই ব্যক্তি দুই হাতে দুটি ইটের টুকরা নিয়ে খালেদার কার্যালয়ের উত্তর পাশ থেকে এসে একটি টুকরা সামনের গেটের দিকে ছুড়ে মারেন। টুকরাটি ভবনের দোতলার দেয়ালে লাগে। অপর টুকরাটি ছুড়ে মারার আগেই ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যায়।ইটের টুকরা ছোড়ার সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খালেদা জিয়া কই, আমার ভাইকে পুড়িয়ে মেরেছে।’পুলিশ আটক করার পর তিনি নিজের নাম পরাণ সরকার বলে জানান। তিনি আরও জানান, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুরে। তিনি ওষুধের ব্যবসা করেন।...