Saturday, October 24Welcome khabarica24 Online

৩০০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবি

image_186643.300-missing

 

৩০০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ সকলেই শরনার্থী বলে জানা গেছে। দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরা কয়েক যাত্রীর উদ্ধৃতি দিয়ে বুধবার এ তথ্য দিয়েছে জাতিসংঘ।ইতালিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এতে বলা হয়েছে, ১০০ করে যাত্রী নিয়ে তিনটি নৌকা লিবিয়া থেকে থেকে ইতালির দিকে যাত্রা করে। যাত্রাপথে আরেকটি নৌকাও ছিল। ১০৫ যাত্রী নিয়ে ভেসে চলা চতুর্থ নৌকাটি প্রতিকূল আবহাওয়ায় রবিবার ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নোঙ্গর করে। তবে ওই নৌকার অন্তত ১৯ যাত্রী মারা যান। অপর তিন নৌকা প্রতিকূল আবহাওয়ায় টিকতে না পেরে ডুবে যায়। নিখোঁজ হন সবাই।আলজাজিরা বলছে, ইউএনএইচসিআর’র মুখপাত্র কারলোট্টা সামি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘নয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২০৩ যাত্রী ঢেউয়ের অতলে হারিয়ে গেছে। ঘটনার চার দিনের মাথায় নিখোঁজ যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।