আন্দোলনে আসছে নতুন কৌশল
গ্রহণযোগ্য নতুন নির্বাচনের একদফা দাবিতে আগামী সপ্তাহ থেকে আন্দোলনের নতুন মোড় নিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এবার অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচি পালনের কৌশল পাল্টাবে ২০ দল। আন্দোলনে গতি আনতে অবরোধের সঙ্গে আজ সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়েছে। তবে এবার রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্পটে শোডাউন করার চিন্তা-ভাবনা চলছে। অবরোধের সঙ্গে গত তিনদিন আগে ৭২ ঘণ্টা হরতাল কর্মসূচি আজ সকাল ৬টায় শেষ হচ্ছে। কেন্দ্রীয় নেতাদেরও রাজপথে থাকার নির্দেশনা আসছে। ঢাকা থেকে দেশকে পুরোপুরি বিচ্ছিন্ন করার জন্যও কঠোর বার্তা আসছে বিএনপির নীতি নির্ধারক পর্যায় থেকে। মূলত এর মাধ্যমেই অসহযোগের মতো চূড়ান্ত কর্মসূচিতে চলে যেতে চায় বিএনপি জোট। এ ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকেও ২০ দলের সঙ্গে রাখার জোর তৎপরতা চালানো হচ্ছে। একইভাবে আন্দোলনের সমর্থন ...







