জুবায়ের হত্যা মামলার রায়ে মা-বাবার সন্তুষ্টি প্রকাশ
বহুল আলোচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র জুবায়ের আহম্মেদ হত্যা মামলার রায় শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার বাবা অবসর প্রাপ্ত নৌবাহিনীর সদস্য তোফায়েল আহম্মেদ ও মা গৃহিনী হাসিনা আহম্মেদ। তিন বছর পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক রবিবার এ হত্যা মামলার রায় প্রদান করেন।রায়ের খবর শোনার পরপরই পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মদিনাবাগ এলাকার বাসায় সাংবাদিকরা ছুটে গেলে জুবায়েরের বাবা-মা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তার মা হাসিনা আহম্মেদ ছেলের ছবি বুকে নিয়ে কেঁদে কেঁদে বলেন, আমার দুইটি প্রদীপ ছিল। আলো ছড়ানোর আগেই একটি নিভে গেছে। মৃত্যুর কিছুদিন আগেও বলেছিল, মা তোমার ছেলে দেশের বড় কিছু হবে, তখন আমি বলেছিলাম এটা শুনতে চাই না, দেখতে চাই। জুবায়ের বলেছিল, তুমি দেখ মা আমি ঠিকই বড় কিছু হয়ে দেখাব। তার সে স্বপ্ন আর পূরণ হলো না। সন্ত্রাসীরা তা পূরণ ...






