ভারতের জোর দেখাবেন না: কাদের সিদ্দিকী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘আপনি ভারতের জোর দেখান। আর পারবেন না। দয়া করে ভারতের জোর দেখাবেন না। আমরা ভারতের বন্ধুত্ব চাই, দাসত্ব চাই না।’আজ শনিবার দুপুরে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় তিনি এসব কথা বলেন। দলটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেশের অবস্থা ভাল না। দারোগা-পুলিশের ওপর বেশী ভর কইরেন না। সূর্য যেদিকে ওঠে ওরা সেই দিকেই যায়। ১৪ আগস্ট যারা আপনাদের পা ধরে চুমো খাইত, ১৫ তারিখে তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি সীমার-এজিদের মতো হবেন না। আপনি মা ফাতেমার মতো হোন। আপনি জল্লাদ প্রধানমন্ত্রী হবেন না। আপনি দরদী প্রধানমন্ত্রী হোন।’কাদের সিদ্দিকী বলেন, ‘আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে তারা ভাল কাজ ক...







