Tuesday, July 28Welcome khabarica24 Online

ভবেরচরে বই বোঝাই ট্রাকে পেট্রল বোমা, চালক দগ্ধ

truck_61813

 

মুন্সীগঞ্জের ভবেরচরে প্রাথমিক শিক্ষা বোর্ডের বই বোঝাই একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২৭১৪) পেট্রল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক হারুণুর রশিদ দগ্ধ ও হেলপার আহত হয়েছেন।আগুনে ট্রাকটির অর্ধেকের বেশি বই পুড়ে গেছে। ট্রাকটিতে ৩৭ হাজার ৮০৮টি বই ছিল বলে জানা গেছে।সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে ঢাকাস্থ ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রেস ইউনিট থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে বইগুলো নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ট্রাকটি বর্তমানে গজারিয়া থানার হেফাজতে রয়েছে।ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।চালকের বরাত দিয়ে এসপি বিপ্লব বলেন, ঢাকা থেকে প্রাথমিক পর্যায়ের বইগুলো নিয়ে ট্রাকটির লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি, কমলনগরে পৌঁছে দেওয়ার কথা ছিল।চালক হারুনুর রশিদ জানান, মেঘনা ব্রিজ পার হওয়ার পর হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে তিনি দগ্ধ তার সহকারী আহত হন।পুড়ে যাওয়া ট্রাকটিতে প্রায় ২৫ লক্ষ টাকার বই ছিল বলে জানা গেছে।