Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

চাঁদা না পেয়ে মীরসরাইয়ে নির্মাণাধীন ফিলিং স্টেশনে হামলা, পাঁচ শ্রমিক আহত

মীরসরাই
মীরসরাইয়ে নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনে চাঁদা না পেয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় ৫ শ্রমিক আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মির্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত শ্রমিক নুর মোহাম্মদকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীরসরাই ফিলিং নামে স্টেশনটির ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম দিদার অভিযোগ করেন, স্থানীয় খৈয়াছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু মেম্বার আমার প্রতিষ্ঠানে মাটি ভরাটের কাজ করতে চেয়েছিলেন। তাদের কাজ না দেয়ায় তিনি আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় বাবলু, ওহিদ, মহিউদ্দিন, মাসুদসহ ১০-১৫ জনের একটি দল ফিলিং স্টেশনে নির্মাণ শ্রমিকদের ওপর হামলা করে। এসময় নুর মোহাম্মদ, নুর আলম, বোরহান উদ্দিন, মিন্টু ও রুবেল নামে ৫ জন শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে নুর মোহাম্মদকে প্রথমে...
বিজিএমইএ ভবনের সামনে অনশনে ব্যবসায়ীরা

বিজিএমইএ ভবনের সামনে অনশনে ব্যবসায়ীরা

জাতীয়
  দেশের চলমান অবরোধ-হরতালের বিরুদ্ধে প্রতীকী অনশন করছেন পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী-মালিকরা।আজ শনিবার পোশাক শিল্প সংশ্লিষ্ট পক্ষগুলো রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে এ অনশন কর্মসূচি পালন করছেন। বেলা সোয়া ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।অনশনে কর্মসূচিতে ইতিমধ্যেই অংশ নিয়েছেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, সাবেক এফবিসিসিআইয় সভাপতি একে আজাদ, বিজিএমইএ সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম, দ্বিতীয় সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ, এমএ মান্নান কচি, ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি আসিফ ইব্রাহিম, বাংলাদেশ ইনসুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি, বিটিএমইএর সভাপতি তপন চৌধুরি, বিজিএমইএর প্রাক্তন সভাপতি মোস্তফা গেলাম কুদ্দুস, আব্দুস সালাম মুর্শেদী, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দীন ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।...
রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেয়ার অনুরোধ সুজনের

রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেয়ার অনুরোধ সুজনের

সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশের অভিভাবক হিসেবে সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান। দেশের চলমান সঙ্কট নিরসনে উদ্যোগ গ্রহণের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে সাবেক নির্বাচন কশিনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ও সুজনের নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন।ড. বদিউল আলম বলেন, ‘মৃত্যুর কাফেলা দিনদিন ভারি হচ্ছে। ইতোমধ্যে আমরা প্রায় ৯০ জন নিরীহ জনগণকে হারিয়েছি। চারদিকে লাশের গন্ধ পাই। একদল বোমাবাজির মাধ্যমে লাশ ফেলার রাজনীতি করছে, অন্যদল লাশের রাজনীতি করছে। যারা এ সকল কর্মে লিপ্ত তারা সকলেই অপরাধী এবং তাদের দৃষ্টান্তম...
বর্তমানে অবৈধ ক্ষমতা দখলের সুযোগ নেই : কামরুল

বর্তমানে অবৈধ ক্ষমতা দখলের সুযোগ নেই : কামরুল

জাতীয়, বিশেষখবর
সংলাপের আহ্বান জানানো নাগরিক সমাজের একাংশের বিরুদ্ধে সেনাবাহিনীকে উসকানি দেওয়ার অভিযোগ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একটা শ্রেণি যে কোনো মূল্যে ক্ষমতা দখল করার জন্য উঠেপড়ে লেগেছে। তারা উসকানির মাধ্যমে সেনাবাহিনী দিয়ে ক্ষমতা দখল করতে চায়। তারা জানে না, বর্তমান সংবিধান অনুযায়ী কারো অবৈধ ক্ষমতা দখল করার সুযোগ নেই।‘সেনাবাহিনীও এখন আগেরকার মত (জিয়া, এরশাদ আমল) নেই, তারা এখন দেশপ্রে “সেনাবাহিনী গণতন্ত্র ও দেশ রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। এখনকার সেনাবাহিনী দেশপ্রেমিক, এরা আগেকার সেনাবাহিনীর মত নয়।”শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ  স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি বিএনপি-জামায়াতের হিংসাত্নক কার্যকলাপের প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সেনাবাহিনী দেশপ্রেমিক। যারা অতীতে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এখনকার...
ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সহজ জয়

ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সহজ জয়

খেলাধুলা, খেলার মাঠ
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ৩৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২৩১রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করে জেমস টেইলর (৯৮*)।এদিকে বিশ্বকাপ একাদশতম আসরের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভেন ফিন। ইনিংসের শেষ ৩ বলে তিনি এ কৃর্তী গড়েন।এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটে ৩৪২ রান করে অস্ট্রেলিয়া। অসি ওপেনার অ্যারন ফিঞ্চ সেঞ্চুরি করেন। ৩৭তম ওভারের তৃতীয় বলে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের সরাসরি থ্রোতে রানআউট হন তিনি। এরপর ৩৯তম ওভারের প্রথম বলে ইংলিশ পেসার স্টিভেন ফিন বোল আউট করেন অজি অধিন‍ায়ক জর্জ বেইলিকে।উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চ ও অধিনায়ক জর্জ বেইলির দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের মজবুত ভিত তৈরি করে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে ২০০ রান যোগ করতে অজিরা খেলেন ৩৫ ও...
রোববারের এসএসসি পরীক্ষা শুক্রবার

রোববারের এসএসসি পরীক্ষা শুক্রবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামীকাল রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) যেসব বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল, সেগুলো হবে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার বিকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।শিক্ষামন্ত্রী বলেন, ভয়ভীতির মধ্যে পরীক্ষা নেওয়া সমীচীন মনে করছি না। পরীক্ষার চেয়ে শিক্ষার্থীদের জীবনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষা পিছিয়ে দেয়া হল।উল্লেখ্য, রোববার এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিলে ইংরেজি প্রথম পত্র (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), এসএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) (সৃজনশীল), রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) (সৃজনশীল/সাধারণ) এবং ভোকেশনাল দাখিলে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) (সৃজনশীল) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।...
রোববার থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল

রোববার থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চলমান অবরোধের মধ্যে আবারো ৭২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেয়া হয়।  শনিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এই হরতালের ঘোষণা দেন।বিবৃতিতে বলা হয়, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ এবং খালেদা জিয়াকে অভুক্ত রেখে ‘হত্যার ষড়যন্ত্র’, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে।চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ঘোষিত ...
বরগুনায় ট্রলারডুবি : ৭টি লাশ উদ্ধার, নিখোঁজ ৩

বরগুনায় ট্রলারডুবি : ৭টি লাশ উদ্ধার, নিখোঁজ ৩

জাতীয়, স্লাইড
  বরগুনার তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীতে ট্রলারডুবির ঘটনায় সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবী এখনও নিখোঁজ রয়েছে আরও তিনজন। শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে প্রায় দু’শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর থেকে কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারাভিযান চালিয়ে যাচ্ছে।উদ্ধার হওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কুয়াকাটা থেকে বরগুনার চলাভাঙা দরবার শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে দু’শতাধিক যাত্রী নিয়ে এফবি খাদিজা নামের একটি ট্রলার যাত্রা শুরু করে। দুপুর ১২টার দিকে পায়রা নদীর তেতুলবাড়িয়ায় পৌঁছলে ধারণ ক্ষমতার চেয়ে বেশী যাত্রী নেয়ায় ট্রলারটি ডুবে যায়। এসময় স্থানীয় ও জেলেদের সহায়তায় তাৎক্ষনিক অধিকাংশ যাত্রী তীরে উঠতে সক্ষম হয়।খবর পেয়ে বেলা তিনটার দিকে পাথরঘাটা কোস্ট গার্ডের কমান্ডার লে. কে.এম রাহাতুজ্জামানের নেতৃত্ত্বে কোস্টগা...