খালেদার কার্যালয় ঘেরাও, নৌমন্ত্রীর মিছিলে বোমা
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয় ঘেরাওকালে শক্তিশালী হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কর্মসূচিতে আসা কর্মীরা গুলশান-২ এলাকার মার্কেটে ব্যাপক ভাঙচুর চালায়। বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করেছে পুলিশ। কর্মসূচি থেকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বলেছেন, হরতাল অবরোধ প্রত্যাহার না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।
গতকাল সকাল ১০টা থেকেই খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের জন্য গুলশান-২ নম্বরের গুলশান সেন্ট্রাল পার্কে জড়ো হতে থাকেন আওয়ামীলীগপন্থি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে বাস ও ট্রাকে করে কয়েক হাজার শ্রমিক আনা হয়। তারা বনানী এলাকায় সড়কের দুই পাশ...







