Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

সৌদি আরবে কর্মী যাওয়ার নিবন্ধন শুরু হয়নি

সৌদি আরবে কর্মী যাওয়ার নিবন্ধন শুরু হয়নি

জাতীয়, বিশেষখবর
সৌদি আরবে কর্মী যাওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়নি। দেশটি থেকে ডিমান্ড (চাহিদা) আসলে নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার ইফতেখার হায়দার ও বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহার উপস্থিত ছিলেন।প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সৌদি আরবে যাওয়ার সময়সীমা নেই। সৌদি আরবে যেসব গৃহকর্মী যাবে, তাদের আলাদা নিবন্ধন করতে হবে। তবে এখনও নিবন্ধন প্রক্রিয়া সরকার চালু করেনি। সাধারণ নিবন্ধন প্রক্রিয়াই চলছে। কখনও বলা হয়নি সৌদি আরবের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।  রেজিস্ট্রেশন শুরু না হলে সৌদি আররে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের তথ্য জানিয়ে পত্রিকায় জনশক্তি রফতানি...
খালেদার সঙ্গে ইইউ সংসদীয় দলের ঘন্টাব্যাপী বৈঠক

খালেদার সঙ্গে ইইউ সংসদীয় দলের ঘন্টাব্যাপী বৈঠক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের প্রতিনিধিদলের সদস্যরা।মঙ্গলবার সন্ধায় সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত তারা এ বৈঠক করেন।প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জোসেফ উইডেন হোলজার, মারসিন গ্যাসিউইক, লেভেনটিক্যাসজি, ক্যারোলকারস্কী, ব্রিগিটটিবাটেইল্লি এবং ক্রিস্টিয়ান ড্যানপ্রিদা। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন অংশ গ্রহণ করেন।সূত্র জানায়, বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির প্রতিনিধি দল বেগম খালেদা জিযার সঙ্গে বৈঠক করেন।  বর্তমান সরকারের বিগত সাত বছরের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সরকারের নানা অপকর্মের সচিত্র প্রতিবেদনসহ ভিডিও ফুটেজ ও দালিলিক তথ্য-উপাত্ত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনি...
বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার হরতাল

বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  চলমান হরতাল শুক্রবার পর্যন্ত বৃদ্ধি করেছে ২০ দলীয় জোট। মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে হরতাল কর্মসূচি বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত বৃদ্ধির ঘোষনা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ।বিবৃতিতে তিনি বলেন, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে পঙ্গু ও আহত, দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এ হরতাল পালন করা হবে।চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ঘোষিত ৪৮ ঘণ্টার হরতাল শান...
ক্যারিবীয়দের হারিয়ে প্রথম অঘটন আইরিশদের

ক্যারিবীয়দের হারিয়ে প্রথম অঘটন আইরিশদের

খেলাধুলা, খেলার মাঠ
  অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান একাদশ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম অঘটন ঘটিয়েছে আয়ারল্যান্ড। কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা ও ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে নিউজিল্যান্ডের সেক্সটন ওভালে অনুষ্ঠিত বিশ্বকাপের 'বি' গ্রুপের পঞ্চম ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে আইরিশরা। পল স্টারলিং, এড জয়সি ও নিয়াল ও' ব্রেইনের চমৎকার ব্যাটিংয়ে ২৫ বল বাকি হাতে রেখেই  এ জয় পায় দেশটি। স্টারলিংয়ের ৮৪ বলে ৯২ রান, জয়সির ৬৭ বলে ৮৪ রান ও নিয়াল ও' ব্রেইনের ৬০ বলে অপরাজিত ৭৯ রানের উপর ভর করে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এ জয় তুলে নেয় আইরিশরা। ক্যারিবীয়দের হয়ে জেরোমি টেইলর সর্বোচ্চ ৩টি উইকেট, গেইল ও মারলন স্যামুয়েলস ১টি করে উইকেট নিয়েছেন। খবর ক্রিকোইনফোরজয়ের জন্য ৩০৫ রানের লক্ষ্য তাড়া করে খেলতে নেমে শুরু থেকেই বেশ মারমুখী ছিল আয়ারল্যান্ড। ওপেনার পোর্টারফিল্ড ৪৩ বলে ব্যক্তিগত ২৩ রানে অাউট হয়ে ফ...
যাবজ্জীবনের বিধান রেখে ফরমালিন আইন পাস

যাবজ্জীবনের বিধান রেখে ফরমালিন আইন পাস

জাতীয়, স্লাইড
  লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন বা মজুদ করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ‘ফরমালিন নিয়ন্ত্রণ বিল-২০১৫’ সংসদে পাস হয়েছে।বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সোমবার জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।  এর আগে ১৯ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটি বিলটি চূড়ান্ত করে পাসের জন্য সংসদে পাঠায়।ফর্মালিন হলো ফর্মালডিহাইডের একটি জলীয় দ্রবণ যা টেক্সটাইল, প্লাস্টিক, কাগজ ও রঙ শিল্প এবং মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। এই দ্রবণ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হলেও অসাধু ব্যবসায়ীরা মাছ, শাকসবজি ও ফল দীর্ঘ সময় তাজা দেখাতে ফরমালিন ব্যবহার করেন।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “আইনটি হলে ফরমালিন ব্যবহার ও ব্যবসা কার্যক্রম আইনি কাঠামোর আওতায় আসবে। বর্তমান ও ভবিষ্যতে যে সব কোম্পানি ফরমালিন ও ফরমালিন জাতীয় দ্রব্য বিপণন করবে তাদের কার্যক্রমে স্বচ্ছতা...
খালেদাকে ভোটের রাজনীতিতে ফেরার আহ্বান রওশনের

খালেদাকে ভোটের রাজনীতিতে ফেরার আহ্বান রওশনের

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাশকতা ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।সোমবার রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ আহ্বান জানান তিনি।খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা বলেন, এভাবে সরকার উৎখাত করা যায় না। সরকারকে সরাতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে। নাশকতা ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন। মানুষের জন্য কাজ করুন।তিনি বলেন, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। এই জনগণই আপনাকে ভোট দিয়েছিল। এখন সেই জনগণকেই আপনি পুড়িয়ে মারছেন।নাশকতা বন্ধে যেকোনো পদক্ষেপের সঙ্গে থাকার আশ্বাস দিয়ে রওশন এরশাদ বলেন, প্রধানমন্ত্রী আপনি এই নাশকতা বন্ধে যা যা করা প্রয়োজন, তাই করেন। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনার পাশে থাকবো।এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল-অবরোধে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি বলেন, অবরোধ-হরতালের...
খালেদার কার্যালয় ঘেরাওয়ে আব্বাস-সোহেলের নিন্দা

খালেদার কার্যালয় ঘেরাওয়ে আব্বাস-সোহেলের নিন্দা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতি এ কথা বলেন।বিবৃতিতে মির্জা আব্বাস ও হাবিব উন নবী খান সোহেল বলেন, নৌমন্ত্রী শাজাহান খানের লোকজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করতে চেয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।‘অবরোধ-হরতাল ডেকে খালেদা জিয়া কার্যালয়ে অবস্থান করে পেট্রোল বোমা হামলার নির্দেশ দিচ্ছেন’, সংসদে রবিবার প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিএনপি পেট্রোল বোমার এ ঘৃণ্য রাজনীতি কোনদিন করেনি, আগামীতেও করবে না।...
নির্ধারিত দিনেই ঢাকা আসছেন মমতা

নির্ধারিত দিনেই ঢাকা আসছেন মমতা

জাতীয়, বিশেষখবর
  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ১৯শে ফেব্রুয়ারি ঢাকা যাচ্ছেন। তার ঢাকা সফর বাতিলের যে খবর প্রচারিত হয়েছে তা ঠিক নয় বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। মমতাও সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, তিনি নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশ সফরে যাচ্ছেন। তার সঙ্গে যাচ্ছেন সাংস্কৃতিক ও শিল্পজগতের একটি প্রতিনিধি দল। এছাড়াও মমতার সফরসঙ্গী হচ্ছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী  সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য অভিনেতা দেব ও অভিনেত্রী মুনমুন সেন। সাংস্কৃতিক জগতের যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা সফরে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন- পরিচালক গৌতম ঘোষ, গায়ক কবীর সুমন, কবি সুবোধ সরকার, গায়ক নচিকেতা, ইন্দ্রনীল সেন, অভিনেতা অরিন্দম শীল প্রমুখ। অভিনেতা প্রসেনজিতেরও মমতার সঙ্গী হওয়ার কথা রয়েছে। শিল্প ও বাণিজ্য জগৎ থেকে যারা মমতার সঙ্গে ঢাকা যাচ্ছেন তাদ...