খালেদার আন্দোলন নির্বাচনের জন্য নয়: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের ঘরে-বাইরে শত্রু আছে। তিনি বলেন, খালেদা জিয়ার আন্দোলন নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়। বিশ্বব্যাপী সন্ত্রাসের অংশ।বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক রালি উদ্বোধনকালে আশরাফ এ মন্তব্য করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে এ র্যালির আয়োজন করে।সৈয়দ আশরাফ বলেন, বিভিন্ন দেশের জঙ্গি গোষ্ঠী আইএস, তালেবান, আল-কায়দার মতো বাংলাদেশের রাজাকার ও বিএনপি। তিনি বলেন, এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, এটা উপলব্ধি করতে হবে। ঢাকার মতো প্যারিস, লিবিয়া, মিশর, রাশিয়া ও ডেনমার্কেও রক্ত ঝরছে।বিশ্বের বিভিন্ন দেশে জ্বালাও-পোড়াওয়ের যে তাণ্ডব তারা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশ এরই একটা অংশ।তিনি বলেন, আমরা যুদ্ধ ঘোষণা করেছি, শুধু বাংলাদেশে নয় স...






