কারাগারে কামারুজ্জামানের সাথে পরিবারের সাক্ষাৎ
ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।সোমবার সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে মারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহার, বড় ছেলে হাসান ইকবাল, মেঝো ছেলে হাসান ইমাম, মেয়ে আতিয়া নূর, ভাগ্নি রুখশানা জেরিনসহ ১২ জন সদস্য কারাগারে প্রবেশ করেন। ৭টা ৫০ মিনিটের দিকে তারা বের হযে যান।বিকেল ৫টায় কারা কর্তৃপক্ষ চিঠি দিয়ে সাক্ষাতের জন্য কামারুজ্জামানের পরিবারের সদস্যদেরকে কারাগারে যেতে বলেন।কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল জানান, সোমবার দুপুর ১টায় ডেপুটি জেলার ফোন করে কামারুজ্জামানের সাথে দেখা করতে বলেছেন।এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের রিভিউ পিটিশন খারিজ করে দেন আপিল বিভাগ।আপীল বিভাগ রিভিউ পিটিশন খারিজের পর কামারুজ্জামানের সাথে দে...







