Saturday, October 24Welcome khabarica24 Online

বেগম জিয়াকে রওশনের ধন্যবাদ

image_207009.roushon-ershad

সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন।আজ এক বিবৃতিতে রওশন এরশাদ বলেন, বিএনপি চেয়ারপার্সন আদালত থেকে জামিন নিয়ে নিজ বাসভবনে যাওয়ায় রাজনৈতিক স্থিতিশীলতার সুবাতাস বইছে। আর এটাই তা জনগণ প্রত্যাশা করে।তিনি বলেন, সম্প্রতি দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমে আসার পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনে সকল দলের অংশ গ্রহণের সিদ্ধান্তে ইতিবাচক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। আর তা ধরে রাখার দায়িত্ব প্রত্যেক দলের। বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।