অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এবারের বাজেটে কোনো প্রকার কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। আগামী ২০১৫-১৬ অর্থবছরে জাতীয় বাজাটের আকার ২ লাখ ৮২ হাজার কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।আজ রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রাক-বাজেট আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেন, দেয়ার ইজ নো কালো টাকা ইন দিস বাজেট। গত বাজেটেও কালো টাকা সাদা করার বিশেষ সুবিধা ছিল, এবার সেটি থাকছে না।তিনি বলেন, চলতি অর্থবছরে আমাদের হাতে আরও কিছু সময় আছে। সে বিবেচনায় ডিসেম্বরে জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৭ ভাগ।প্রাক-বাজেট আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থনীতিবিদ ড. বিনায়েক সেন, অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান নবিজুর রহমান, পরিকল্পনা সচিব শফিকুল আজম, আইএমডি সচিব শহিদউল্লা খান প্রমুখ।

