বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন আদালত।ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার রবিবার এ দিন ধার্য করেন।খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা সাক্ষ্যগ্রহণ মুলতবী রাখার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করেন।সময়ের আবেদনে বলা হয়, মামলা দুইটির বিচারক পরিবর্তন চেয়ে হাইকোর্টে রিট পিটিশন থাকায় সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।এর আগে সকালে বেগম খালেদা জিয়া আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করেন।

