কালবৈশাখীর কবলে পড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় দুইজন, গুলিস্তানে একজন, বগুড়ায় তিনজন, রাজশাহীতে চারজন, পাবনায় একজন, নওগাঁয় একজন ও নাটোরে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত প্রায় অর্ধশতাধিক। শনিবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মৃত্যুর খবর পাওয়া যায়।
ঢাকা : ঢাকায় সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে দুইজনের মৃত্যু ঘটে এবং দুইজনকে গুরুতর আহতবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়। জানা গেছে, রাজধানীর সদরঘাটে বৃষ্টির সময় লঞ্চের সঙ্গে এক নৌকার ধাক্কা লাগলে হানিফ শেখ (৫০) নামের এক মাঝির মৃত্যু হয়। এদিকে রাজধানীর গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলায় দুজন, পবা উপজেলায় একজন ও গোদাগাড়ি উপজেলাতে একজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জাহানারা বেগম (৬০), ইমাজুদ্দিন (৪৭), হাকিম (৩২) ও মনোয়ারা বেওয়া (৬৫)। বাঘার ওসি আমিনুর রহমান বলেন, ঝড়ে মাটির ঘরের দেয়ালচাপা পড়ে জাহানারা বেগম এবং পদ্মার পাড়ে মাটিচাপা পড়ে ইমাজুদ্দিন মারা গেছেন। ঘরের টিনের চাল চাপা পড়ে মনোয়ারা বেগম মারা যান বলে জানিয়েছেন গোদাগাড়ি থানার ওসি এস এম আবু ফরহাদ। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, ঝড়ের সময় বজ্রপাতে বড়গাছি ইউনিয়নের সুবিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে হাকিম মারা যান।
নওগাঁ : কালবৈশাখীতে নওগাঁ জেলার মান্দায় শাহানা বেগম (৩৫) নামে এক গৃহবধূ দেয়ালচাপায় নিহত হয়েছেন। এতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর : নাটোরের গুরুদাসপুরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে খোকন হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চরপিপলা গ্রামে শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোকন একই গ্রামের মকের আলীর ছেলে।
বগুড়া : বগুড়ায় ১২ মিনিটের কালবৈশাখি ঝড়ে লণ্ড ভণ্ড হয়েছে শতাধিক টিনের ঘর বাড়ি আর গাছপালা। পাশাপাশি শিলা বৃষ্টিতেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। ঝড়ের কবলে পড়ে এক নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক জন। মৃতরা হলেন- জেলার শাজাহানপুর উপজেলার রাধানগর গ্রামের সান্না মিয়া (৩২), জেলা শহরের বউবাজার এলাকার হাছিরন (৩৫) ও একই এলাকার এক শিশু (৮)।
পাবনা : পাবনা জেলা শহরের চাঁদমারী এলাকায় এক চায়ের দোকানি গাছচাপা পড়ে মারা যান। সদর থানার এসআই তরিকুল ইসলাম বলেন, জামুদ্দিন বখশ নামে ওই ব্যক্তি নিজের দোকানে ছিলেন। ঝড়ে গাছচাপা পড়ে তিনি নিহত হন।

উৎস- কালেরকন্ঠ