Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

তিন মাস পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা

তিন মাস পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দীর্ঘ ৩ মাস পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন মাঝারি সারির কয়েকজন নেতা। শনিবার সোয়া ৭ টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে নেতাকর্মীদের একটি দল কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরে যাওয়ার পর শনিবার সেখানে প্রবেশের উদ্যোগ নেয় বিএনপি।এর আগে বিকেলে আসাদুল করিম শাহীন বলেছিলেন, পুলিশ যেহেতু তালা দিয়েছে তাই তাদের অনুমতি পেলেই পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকবেন তারা।কেন্দ্রীয় কার্যালয় খুলে দেয়ার গুঞ্জনে শনিবার দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় খোলার খবর পেয়ে সেখানে জড়ো হয় উৎসুক জনতা।দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহীন সাংবাদিকদের জানান, আমরা এখন কার্যালয়ে অবস্থান করছি বাইরে...
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে হবে

জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে হবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। শনিবার বনানীস্থ দলীয় চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টি সমর্থক ফেসবুক পেজ সমূহের এডমিন ও দলের পক্ষে সক্রিয় অনলাইন কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কখা বলেন। সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, আজম খান, যুগ্ম-মহাসচিব ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম মিলন, আবুল হাসান আহমেদ জুয়েল, গাজীপুর মহানগর সাধারন সম্পাদক আশাদ সিদ্দিকী, একেএম মোস্তফা, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান জয়, আমিনুল ইসলাম, আক্তার হোসেন, নুর মোহাম্মদ, নুরুজ্জামান, সোলায়মান সামি, মাহফুজুর রহমান, মো: তুহিন, মো...
আগামি ৪ জুন বাজেট ঘোষণা

আগামি ৪ জুন বাজেট ঘোষণা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চলতি অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে আগামি ৪ জুন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন। আর বাজেটকে সামনে রেখে অর্থমন্ত্রীর নেতৃত্বে আগামিকাল থেকে শুরু হচ্ছে প্রাক-বাজেট আলোচনা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের এটি দ্বিতীয় বাজেট। অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছরের এই বাজেটটি হবে দেশের ৪৫তম বাজেট। আর আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এটি সপ্তম বাজেট। তবে এর আগে এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের জাতীয় বাজেটও ঘোষণা করেন তিনি।২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হবে ৩০ জুন। এর আগে ২৯ জুন প্রস্তাবিত বাজেটের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমাপনী বক্তব্য রাখবেন। এ ছাড়া নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ...
জামায়াত বিচারে আইন শিগগিরই মন্ত্রিসভায়

জামায়াত বিচারে আইন শিগগিরই মন্ত্রিসভায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের আইন শিগগিরই মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।শনিবার দুপুরে  রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দি রাইজ অব ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ইন এশিয়া’ শীর্ষক এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার ও রাজা অ্যান্ড টান সিঙ্গাপুর এলএলপি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।আনিসুল হক বলেন, ‘অপেক্ষা করুন। প্রস্তুতি চলছে, জামায়াতের বিচারে আইন শিগগিরই মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপন করা হবে।’বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তা ছিলেন রাজা অ্যান্ড টান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার জিয়াউর রহমান প্রমুখ।...
প্রধানমন্ত্রীকে ‘বিশ্বনেতা’ বললেন আইজিপি

প্রধানমন্ত্রীকে ‘বিশ্বনেতা’ বললেন আইজিপি

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'বিশ্বনেতা' বলে অভিহিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। আজ শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশ লাইন-১ রিজার্ভ রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তার কর্মে তিনি এখন বিশ্বনেতা।'আইজিপি তার বক্তৃতায় বলেন, জনগণের সহযোগিতায় দেশ থেকে আজ জঙ্গিবাদ, গুম, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল সম্ভব হয়েছে।তিনি বলেন, '২০১৩ সালে দেশব্যাপী জঙ্গি তৎপরতা চালানো হয়েছিল। ১৮ জন পুলিশকে মারা হয়েছিল। ৩০০ পুলিশকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছিল। তিন হাজার পুলিশ সদস্যকে আহত করা হয়েছিল। শুধু তাই নয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে আড়াই মাসব্যাপী পেট্রলবোমা, ককটেল, গাড়ি ও ট্রেনে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। পুলিশকে নিষ্ক্রিয় করতেই এসব করা হয়েছিল।আইজিপি বলেন, 'তারা প...
শাহজালালে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালালে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

জাতীয়, বিশেষখবর
  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৬ কোটি টাকা।শাহজালালের এয়ার কার্গো বিভাগ থেকে বৃহস্পতিবার মধ্যরাতে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।শাহজালাল বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কার্গো বিভাগে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য ছয় কোটি টাকা বলেও তিনি জানান।...
ইরানে হামলার হুমকি ইসরায়েলের

ইরানে হামলার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক, বিশেষখবর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বিশ্বের ছয় বৃহৎ শক্তির সঙ্গে পরমাণু বিষয়ে ইরানের সমঝোতার কঠোর সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হলে তা ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করবে।বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক টেলিফোন সংলাপে এ ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহু। নেতানিয়াহু ইরানের সঙ্গে এমন একটি চুক্তি করতে মার্কিন সরকারকে পরামর্শ দেন যে চুক্তির ভিত্তিতে তেহরানের ওপর চাপ ক্রমেই বাড়ানো যাবে।চলমান সমঝোতার ভিত্তিতে আগামী জুন মাসে পরমাণু বিষয়ে বিশ্বের ছয় বৃহৎ শক্তির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রবিস্তার রোধের ওপর ঝুঁকি বেড়ে যাবে বলেও সতর্ক করে দেন তিনি।এদিকে ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী ইয়ুভাল স্টেইনিৎজ বলেছেন, ইরান পরমাণু অস্ত্রে সজ্জিত হতে পারে এমন হুমকি মোকাবেলার জন্য তেলআবিব সামরিক পদক্ষেপ নেয়াসহ সব পদক্ষেপের পথ খুলে ...
খোকনের পাশে সেলিম

খোকনের পাশে সেলিম

জাতীয়, বিশেষখবর
  অবশেষে এক হলেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম। সিটি নির্বাচন নিয়ে সমর্থনের বিষয়ে অস্পষ্টতা দূর করে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক সাথে চকবাজার শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন তারা।এসময় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, খালেদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।নামাজ শেষে গলাগলি করে মসজিদ থেকে বের হন খোকন-সেলিম।নামাজ শেষে বের হয়ে নবাবপুরের আরজু হোটেলে কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজ সারেন হাজী মোহাম্মদ সেলিম ও সাঈদ খোকন।জানা গেছে, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক পদ পাওয়ার আশ্বাসেই আনুষ্ঠানিকভাবে সাঈদ খোকনের পক্ষে মাঠে নামেন হাজী মোহাম্মদ সেলিম।এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী নাসিমের বাসায় হাজী সেলিমের সাথে বৈঠক ...