Sunday, October 25Welcome khabarica24 Online

জামায়াত বিচারে আইন শিগগিরই মন্ত্রিসভায়

e82_72866

 

অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের আইন শিগগিরই মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।শনিবার দুপুরে  রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দি রাইজ অব ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ইন এশিয়া’ শীর্ষক এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার ও রাজা অ্যান্ড টান সিঙ্গাপুর এলএলপি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।আনিসুল হক বলেন, ‘অপেক্ষা করুন। প্রস্তুতি চলছে, জামায়াতের বিচারে আইন শিগগিরই মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপন করা হবে।’বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তা ছিলেন রাজা অ্যান্ড টান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার জিয়াউর রহমান প্রমুখ।