রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৬ কোটি টাকা।শাহজালালের এয়ার কার্গো বিভাগ থেকে বৃহস্পতিবার মধ্যরাতে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।শাহজালাল বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কার্গো বিভাগে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য ছয় কোটি টাকা বলেও তিনি জানান।

