বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি২০ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ফরম্যাটের জন্য পৃথক অধিনায়ক রাখা হয়েছে। সফরে টেস্ট, ওয়ানডে এবং টি২০ তিন ফরম্যাটেই দলে ফিরেছেন সাঈদ আজমল। আর বাদ পড়েছেন উমর আকমল।এছাড়া, আহমেদ শেহজাদ ওয়ানডে এবং টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন। আর ইউনুস খানকে একদিনের ম্যাচে বিশ্রাম দেয়া হযেছে। তবে টেস্ট ম্যাচের জন্য দলে রাখা হয়েছে তাকে। এছাড়া ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন পেসার মোহাম্মাদ ইরফান। তবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া জুনায়েদ খান দলে ফিরেছেন। তাকে রাখা হযেছে টেস্ট এবং টি২০তে। ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মাদ হাফিজও ফিরেছেন দলে।পাকিস্তান ওয়ানডে স্কোয়াড: সরফরাজ, হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী খান (অধিনায়ক), মোহাম্মাদ রেজওয়ান, হারিস সোহায়েল, শোয়েব মাকসুদ, সামি আসলাম, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত...







