কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে দায় বিএনপির: শিক্ষামন্ত্রী
এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে নাশকতায় কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে তার দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রী বলেন, আমি হরতাল-অবরোধ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী জোটের প্রতি আহ্বান জানাচ্ছি পরীক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে দিন। দয়া করে কোনো হঠকারী ঘটনা ঘটাবেন না।শিক্ষামন্ত্রী বলেন, দেশের যে কোনো স্থানে আমাদের একজন পরীক্ষার্থীরও যদি কোনো ক্ষতি হয়, তার দায়দায়িত্ব আপনাদেরকেই (বিএনপি-জামায়াতকে)বহন করতে হবে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।নাহিদ বলেন, সংকটের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ হতে না হতেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। জাতির দুর্ভাগ্য যে, একটি রাজনৈতিক জোটের বিবেকবর্জিত অব্যাহত হরতাল-অবরোধের কারণে এসএসসির রুটিন অনুযায়ী একটি পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি।তিনি বলেন, পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-...







