জালভোট, কেন্দ্র দখলের উৎসব, রাতেই ব্যালটে সিল, সংঘর্ষ-আগুন, সহিংসতায় নিহত ৪, তবুও সন্তুষ্ট ইসি
সহিংসতা, জাল ভোট ও কেন্দ্র দখলের নয়া রেকর্ড হলো চতুর্থ ধাপের নির্বাচনে। ভোট শুরুর আগেই কেন্দ্র দখল করে ব্যালট বোঝাইয়ের ঘটনা ঘটেছে। সংঘাত-সহিংসতায় নিহত হয়েছেন চারজন। নির্বাচন কমিশনের হিসাবে অন্তত ৩২টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। নয়টি উপজেলায় ২৬ জন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন নির্বাচন চলাকালেই। দুপুরের মধ্যেই এসব উপজেলায় ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মেরে বাক্স বোঝাই করে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নির্বাচন চলাকালে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মারা গেছেন। ঝালকাঠির রাজাপুরে সংঘর্ষে মারা গেছেন এক যুবলীগ কর্মী। আখাউড়ায় ব্যালট ছিনতাইয়ের সময় বিজিবি’র গুলিতে মারা গেছে একজন। কুমিল্লার বরুড়ায় সংঘর্ষে আহত যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে নির্...







