Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

মিশরে মুরসির ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড

মিশরে মুরসির ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক
মিশরের একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ জন সমর্থককে মৃত্যুদণ্ড প্রদান করে রায় ঘোষণা করেছে। হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে এ রায় দেয় আদালত। মিশরে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সদস্য তারা। ১ হাজার ২০০ জনেরও বেশি মুরসি সমর্থকের বিরুদ্ধে যে মামলা চলছে, তার একটি অংশের রায় ঘোষণা করা হলো আজ। ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড প্রদানের ঘটনায় প্রাথমিকভাবে এর বেশি কিছু জানা যায়নি।এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত জুলাই মাসে মুরসিকে ক্ষমতা থেকে উৎখাতের সময় থেকে মিশরীয় কর্তৃপক্ষ মুরসি সমর্থক ইসলামপন্থীদের ওপর নির্দয়ভাবে চড়াও হয়। একটানা চলতে থাকে দমন-পীড়ন। হাজার হাজার সমর্থককে গ্রেপ্তার করা হয় এবং শ’ শ’ সমর্থক প্রাণ হারান।...
নিজামীর মামলার রায় যেকোন দিন

নিজামীর মামলার রায় যেকোন দিন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর নিজামীর বিষয়ে রায় যে কোন দিন ঘোষণা হবে। আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। রোববার আসামিপক্ষের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম তার আইনি যুক্তি-তর্ক উপস্থাপন সম্পন্ন করেন। পরে প্রসিকিউটর মোহাম্মদ আলী পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করেন। গত ১০ থেকে ১২ই মার্চ পর্যন্ত প্রসিকিউশনের পক্ষে মোহাম্মদ আলী, তুরিন আফরোজ ও সৈয়দ হায়দার আলী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষে মিজানুল ইসলাম ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন ১৩ই মার্চ থেকে। এ নিয়ে জামায়াত নেতা নিজামীর মামলায় দুইবার যুক্তি উপস্থাপন করা হলো। গত ২০শে নভেম্বর এ মামলায় যুক্তি উপস্থাপন শেষে যে কোন দিন রায় দেয়া হবে মর্মে (সিএভি) অপেক্ষমাণ রেখে দেন আদালত। পরে গত ৩১শে ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়...
ছিনতাই নয় ভোট ডাকাতি হচ্ছে: রিজভী

ছিনতাই নয় ভোট ডাকাতি হচ্ছে: রিজভী

জাতীয়
  ছিনতাই বা জালিয়াতি নয় এখন প্রকাশ্যে ভোট ডাকাতি হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, একবার উলঙ্গ হলে যেমন লজ্জা থাকে না তেমনি ৫ই জানুয়ারির নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও ভোট ডাকাতি করতে লজ্জাবোধ করছে না আওয়ামী লীগ। এখন আর কেবল জাল ভোট দিচ্ছে না দিন দুপুরে জনগনের ভোট ডাকাতি করছে। গণতন্ত্রকে শুধু এখন লাশ হিসেবে ঘোষণা দেয়া বাকি রেখেছে এই সরকার। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ‘নির্বাচন কমিশন স্বাধীন’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, তারা এমনই স্বাধীন যে স্বাধীনভাবেই প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসরণ করছে। সরকার যা বলছে তারা তাই করছে। ‘মানুষ উৎসাহ উদ্দীপনায় ভোট দিচ্ছে’ বলে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করেন রিজভী আহমেদ। তিনি বলেন, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা উৎ...
খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দল। সন্ধ্যা সাড়ে ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। জন ল্যাম্বার্টের নেতৃত্বে ঘন্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট এন্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপীয় পিপলস পার্টির সালভাদর সেদোই অ্যালাবার্ট, অ্যালায়েন্স অব ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের মিশন প্রধান উইলিয়াম হানা অংশ নেন। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোন পক্ষই সাংবাদিকদের কাছে কিছু বলেনি। তবে বিএনপি সূত্রে জানা গেছে, ৫ই জানুয়ারির নির্বাচন, বাংলাদেশ...
নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে

নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
  নিখোঁজ মালয়েশিয়ান বিমানটির আরোহীরা কেউ বেঁচে নেই। নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। দুঃখভারাক্রান্ত হৃদয়ে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি বলেন, স্যাটেলাইটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ফলাফল নির্ণয় করা হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইন্স বিমানের ২৩৯ জন আরোহীর পরিবারের কাছে সমবেদনা প্রকাশপূর্বক খবরটি জানিয়েছে। এর আগে এয়ারলাইন্সটির পক্ষ থেকে নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০’র আরোহীদের পরিবারবর্গের কাছে একটি টেক্সট বার্তা পাঠানো হয়। গভীর দুঃখ প্রকাশ করে এতে বলা হয়েছে, নিখোঁজ বিমানটির আরোহীদের কেউই আর জীবিত নেই। এ খবর দিয়েছে বিবিসি। নতুন তথ্যের ভিত্তিতে দক্ষিণ ভারত মহাসাগরে আন্তর্জাতিক অনুসন্ধানের পঞ্চম দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবারই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। রাজাক বলেন, বৃটেনের এয়ার এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এবং ইনমারস্যাটের স্যাটেলাই...
আওয়ামী লীগ নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছে- বিএনপি

আওয়ামী লীগ নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছে- বিএনপি

জাতীয়
চতুর্থ দফার নির্বাচনে বিজয় ছিনিয়ে নিতে আওয়ামী লীগ নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপির অগ্রগামিতা দেখে ক্ষমতাসীনরা তাদের নীলনকশা পরিবর্তন করেছে। নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে কেন্দ্র দখলের পর রাজকীয় কায়দায় ব্যালটে সিল মেরেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী লীগ কেন্দ্র দখল, ছিনতাই, বিএনপি সমর্থকদের মারধর ও ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে। চতুর্থ দফার ৯১টি উপজেলা নির্বাচনে ২৫টির বেশি কেন্দ্র দখল করে নিয়েছে ক্ষমতাসীনরা। এ দখলের প্রতিবাদে বিএনপি শিগগিরই কর্মসূচি দেবে। চতুর্থ দফার ভোটগ্রহণ শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন। রিজভী অভিযোগ করেন, ৯১টির মধ্যে ঝিনাইদহ, কুমিল্লা উত্তর, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, ব...
সিইসি’র এলাকায় ব্যাপক অনিয়ম, ব্যালট বাক্সে আগুন

সিইসি’র এলাকায় ব্যাপক অনিয়ম, ব্যালট বাক্সে আগুন

জাতীয়
  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের নিজ উপজেলা চুয়াডাঙ্গার জীবননগরে বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে গতকাল উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা দখলে নিয়ে বোমা হামলা ও ব্যালট বাক্সে আগুন লাগিয়ে দিলে ভোট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা ৫৩টি কেন্দ্রের সব ক’টিই দখলের অভিযোগ করেছেন। ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ এনে আবারও ভোট গ্রহণের দাবিতে জীবননগর উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপিসহ ১৯ দলীয় জোট। সরকারদলীয় প্রার্থী আবু মো. আবদুল লতিফের আনারস প্রতীকের পক্ষে সরকারদলীয় ক্যাডাররা এসব অনিয়ম করছে বলে অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান ধন্দু ও জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানসহ সাত প্রার্থী দুপুর সাড়ে ১২টায় একযোগে...
রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের

রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের

খেলাধুলা, খেলার মাঠ
  এইতো দু’দিন আগে এবারকার টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে বাজে ম্যাচটি খেলেছে পাকিস্তান। হয়তো বিশ্বকাপ বলেই ভারতের কাছে তারা হেরেছে যাচ্ছেতাইভাবে। গতকাল    পৃষ্ঠা ১১ কলাম ১ মিরপুরেও ঘটতে যাচ্ছিল প্রায় একই রকম ঘটনা। আগে ব্যাট করে ওমর আকমলের ৯৪ রানে ভর করে ১৯১ রানের টার্গেট দেয় পাকিস্তান। ১৯২ রানের টার্গেট, তারপরও হারতে বসেছিল ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে শেষ পর্যন্ত তা আর হতে দেননি শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, ওমর গুলরা।। শুরুতে যারাই ডোবাতে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত তারাই দলকে জেতালেন ১৬ রানে। এতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াই ফিরে সাবেক চ্যাম্পিয়নরা। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ঘটনা। কামরান আকমল আর ওমর আকমলের জোড়া হাফ সেঞ্চুরিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১৯২ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। গতকালও এই দুই ভাইয়ের কল্যাণ সমপরিমাণ টার্গেট দেয় তারা। ওয়েস্ট ইন্...