Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

আফগান প্রেসিডেন্ট প্রার্থীর বাসভবনের কাছে বোমা হামলা

আফগান প্রেসিডেন্ট প্রার্থীর বাসভবনের কাছে বোমা হামলা

আন্তর্জাতিক
আফগানিস্তানের প্রেসিডেন্ট পদপ্রার্থী আশরাফ ঘানির বাসভবনের কাছে কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানী কাবুলের দারুল আমান অঞ্চলে এ ঘটনা ঘটে। এদিকে অন্য কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, দারুল আমানে আশরাফের কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। বোমা হামলার পরিবর্তে তারা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে বলে প্রকাশ করা হয়েছে এসব প্রতিবেদনে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। আগামী ৫ই এপ্রিল আফগানিস্তানে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে আজ একটি সমাবেশে আশরাফ ঘানির বক্তৃতা দেয়ার কথা ছিল বলে জানা গেছে। ওই সমাবেশ অনুষ্ঠিত হবে কিনা, তা জানা যায়নি। এদিকে আফগান তালেবানরা নির্বাচন বানচালের হুমকি দিয়ে চলেছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলার সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে।...
চতুর্থ ধাপে সহিংসতা ও দখলের রেকর্ড

চতুর্থ ধাপে সহিংসতা ও দখলের রেকর্ড

জাতীয়
  চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বেড়েছে সহিংসতা ও অনিয়ম। জালিয়াতি, কেন্দ্র দখল আর ভোটের আগেই ব্যালট বোঝাইয়ের নজিরবিহীন এ নির্বাচন প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশনের ক্ষমতা, অবস্থান এবং দেশের নির্বাচন ব্যবস্থাকে। শক্তির মহড়ায় কেন্দ্র দখলের উৎসবের এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা যেমন প্রাধান্য বিস্তার করেছেন তেমনি ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগ সমর্থিতরা বেশি জয়ী হয়েছেন। ব্যবধান কমানোর সহিংসতাপূর্ণ এ নির্বাচনের পর্যবেক্ষণ ফল ভিন্ন বার্তা দিচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। গতকাল পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্র্কিং গ্রুপ জানিয়েছে, চতুর্থ ধাপের নির্বাচন ছিল অধিক সহিংসতাপূর্ণ। এ নির্বাচনে তাদের পাঠানো প্রতিনিধিকে অনেক স্থানে ভোকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি পর্যবেক্ষককে কেন্দ্রে আটকে হুমকি দেয়ার ঘটনাও ঘটেছে। ব্যাপক জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে...
সড়কে টোল আরোপ করা হচ্ছে না: যোগাযোগমন্ত্রী

সড়কে টোল আরোপ করা হচ্ছে না: যোগাযোগমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কে টোল আরোপ করা হচ্ছে না। তবে নতুনভাবে কোন সড়ক নির্মিত হলে সে সড়কে টোল আরোপ হবে কি না তা সরকার সার্বিক বিবেচনায় যথাসময়ে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। নতুন টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী ২০০ মিটারের নিচের সব সেতু টোলের আওতামুক্ত রাখা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তবে ফেরিস্থলে নতুন স্থায়ী সেতু নির্মিত হলে দৈর্ঘ্য নির্বিশেষে কমপক্ষে এক বছর টোল আদায়যোগ্য হবে। তিনি বলেন, সড়কের শ্রেণী, যানবাহনের শ্রেণীভেদে এবং সেতু ও সড়কের দৈর্ঘ্যের ভিত্তিতে টোলের হার নির্ধারণ করা হয়েছে।মন্ত্রী বলেন, সড়ক সেতু ও ফেরির বর্তমান ইজারা চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত টোলের হার বলবত থাকবে। সেই ময়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বে নতুন টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী প...
শাহআমানতে ১০৫ কেজি স্বর্ণ উদ্ধার

শাহআমানতে ১০৫ কেজি স্বর্ণ উদ্ধার

বিশেষখবর, স্লাইড
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৫ কেজি ওজনের এক বস্তা স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় আটজনকে আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মশিউর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯শ’ ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন প্রায় ১০৫ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৪৫ কোটি ১০ লাখ টাকা।...
রাজশাহীতে বাস উল্টে দুপরিবারের ৪ জন নিহত

রাজশাহীতে বাস উল্টে দুপরিবারের ৪ জন নিহত

সারা-দেশ
রাজশাহীর গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দু’পরিবারের ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, রাজশাহী নগরীর আসাম কলোনীর আবুল কাশেমের স্ত্রী মরিয়ম বেগম (৫৫) ও তার ছেলে মহি উদ্দিন (৩৫) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৫) ও তার ছেলে মেহেদী হাসান (৮)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, শাহ মখদুম পরিবহন-০২ (রাজশাহী-ব-১৮৫৭) বাস যাত্রী নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এসময় মহাসড়কের সোনাদিঘী এলাকায় অপর একটি গাড়িকে অতিক্রম করতে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই মরিয়ম বেগম ও তার ছেলে মহিউদ্দিন মারা যান। পরে রাজশাহী মোডকেল কলেজ হ...
শেখ মুজিব নয় জিয়া স্বাধীনতার ঘোষক: কাজী জাফর

শেখ মুজিব নয় জিয়া স্বাধীনতার ঘোষক: কাজী জাফর

জাতীয়, স্লাইড
শেখ মুজিব নয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।মঙ্গলবার  বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা করেন।সরকার চতুর্থ দফা উপজেলা নির্বাচনের ফলাফল পুলিশ, দলীয় ক্যাডার ও নির্বাচন কমিশনের মাধ্যমে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।১৯ দলের শীর্ষ নেতা কাজী জাফর বলেন, সরকার শুধু উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি করেনি তারা এখন জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট চার্জ গঠন করেছে।এসময় তিনি ১৯ দলীয় নেতাকর্মীদের বেগম জিয়ার নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলে...
জামায়াত নিষিদ্ধের সুপারিশ করেছে তদন্ত সংস্থা

জামায়াত নিষিদ্ধের সুপারিশ করেছে তদন্ত সংস্থা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জামায়াতে ইসলামীকে মানবতাবিরোধী অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তদন্ত সংস্থা। একই সঙ্গে একাত্তরে মুক্তিযুদ্ধকালে জামায়াতে ইসলামী সাত ধরনের অপরাধের সাথে জড়িত ছিল বলে তদন্তকারী সংস্থার তদন্তে প্রকাশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ও আনুষঙ্গিক নথিপত্র কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা হবে। এরপর প্রসিকিউশন পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদনটি ট্রাইব্যুনালে দাখিল করবে।মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডির সেফ হোম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক (আইজিপি) আবদুল হান্নান খান এ তথ্য জানিয়েছেন।হান্নান খান জানান, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি বাহিনী দীর্ঘ ৯ মাস এ দেশের মানুষের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়। আর পাক বাহিনীকে এই হত্যাযজ্ঞে সহযোগিতা করে জামায়াতে ইসলামী। একাত্তরে জামায়াতের অবস্থান সম্পর্কে তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। তিনি বলেন...
৯০ বল হাতে রেখে জিতে গেল শ্রীলঙ্কা

৯০ বল হাতে রেখে জিতে গেল শ্রীলঙ্কা

খেলাধুলা, খেলার মাঠ
মাত্র ৩০ বলেই জয় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার। নেদারল্যান্ডসের ৬৩ বলে করা ৩৯ রান তারা টপকায় ৯০ বল আর ৯ উইকেট হাতে রেখে। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাড়া জাগিয়ে সুপার টেনে ওঠা নেদারল্যান্ডস সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ে। সোমবার সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে তারা মাত্র ৩৯ রানে সবকটি উইকেট হারায়। মাত্র ১০.৩ ওভার খেলতে সক্ষম হয় তারা। আন্তর্জাতিক টি-২০তে সবচেে কম রানে আউট হওয়ার রেকর্ড ছিল ৫৭। মাস ছয়েক আগে আফগানিস্তানের বিরুদ্ধে কেনিয়া শারজায় এ রান করেছিল।  ব্যাটিংয়ে নেমে শুরুতেই শ্রীলঙ্কার বোলিং তোপে নেদারল্যান্ডস। ১ রানেই পড়ে তিন উইকেট। ৭ ওভারে ডাচদের সংগ্রহ ৫ উইকেটে ২৫ রান। এর মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউস নেন ১৬ রানে ৩ উইকেট। এ ছাড়া ১২ রানে ৩ উইকেট নেন অজান্থা মেন্ডিস। ৫ রানে ২ উইকেট নেন মালিঙ্গা। ডাচদের মধ্যে একমাত্র দুই অঙ্কের রান করেন টম কুপার। তিনি ১৮ বলে করেন ১৬ রান। ৫ জন আউট হন ...