Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

১১৮ কোটি ডলার ঋণ দেবে জাপান

১১৮ কোটি ডলার ঋণ দেবে জাপান

খেলাধুলা, খেলার মাঠ
সহজ শর্তে বাংলাদেশকে ১১৮ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে জাপান। এ ঋণে গার্মেন্টস খাত, বিদ্যুৎ ও কয়লাভিত্তিক জ্বালানি অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব পাবে।শনিবার  বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ সফররত জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার ডেপুটি প্রেস সেক্রেটারি কৌইতি মিজুশিমা একথা জানান।সংবাদ সম্মেলনে মিজুশিমা বলেন, ‘জাপান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তাই বাংলাদেশের বিদ্যুৎ খাত ও পরিবেশের অবস্থা আরো ভালো হলে এই বিনিয়োগের পরিমাণ আরো বাড়বে।’ একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সর্ম্পক উন্নয়ন, বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণসহ বিভিন্ন বিনিয়োগ জাপানের আগ্রহ তুলে ধরেন তিনি।...
খালেদার বিচার সুষ্ঠুভাবে হবে: কামরুল

খালেদার বিচার সুষ্ঠুভাবে হবে: কামরুল

জাতীয়, বিশেষখবর
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, অপরাধ করলে বাংলার মাটিতে বিচার হবে। বিচার সুষ্ঠুভাবে হবে। শনিবার বিকেলে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল মাঠে লালবাগ থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে কামরুল এ কথা বলেন।কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে বিচার না হওয়ার সংস্কৃতি ছিল। আমরা ক্ষমতায় আসার পর প্রত্যেকটি অপরাধের বিচার করছি। বিচার না হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই আমরা বিচার করছি।বিচারকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য করতে চেষ্টা করছে তাদের প্রতিহত করতে নেতা-কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্...
উপজেলা নির্বাচনে গ্রেফতারের ক্ষমতা পেল সেনাবাহিনী

উপজেলা নির্বাচনে গ্রেফতারের ক্ষমতা পেল সেনাবাহিনী

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) রুটিন দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক বলেছেন, রোববারের নির্বাচনে সেনাবাহিনীকে সরাসরি হস্তক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যালট বাক্সে হাত দিলেই গুলি চালাতেও বলা হয়েছে। এখন থেকে নির্বাচন ঘিরে যেকোনো অপরাধীকে গ্রেফতার করতে পারবে সেনাবাহিনী।শনিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে চতুর্থ ধাপের নির্বাচন পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ব্যালট বাক্সে কেউ হাত দিলে সরকারি গুলি খরচ করে গুলি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। আমার এটা চাই না। তবে কেউ এমনটি করলে তাই করা হবে। নির্বাচনকালীন সময়ে কেউ অপরাধ করে পার পাবে না। আইনের আওতায় সর্বশেষ অবস্থা অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে। কেউ যদি মনে করে নির্বাচন হয়ে গেলে কমিশন কিছু করতে পারবে না তা ভুল।মোবারক বলেন, সিআরপি-র ১৩১ ধারা অনুযায়ী সেনাবাহিনীর দৃষ্টির মধ্যে কোনো সহিংসতার ঘটনা ঘটলে তারা সরাসরি হস...
নিম পাতার শত গুণ

নিম পাতার শত গুণ

বিশেষখবর, সুস্বাস্থ্য, স্লাইড
  কথাসাহিত্যিক বনফুলের ‘নিম গাছ’ পড়া হয়েছে সেই কবে। তখন শুধু নিম গাছ নিয়ে একজন লেখকের বহুদর্শী দৃষ্টিভঙ্গিই জানা হয়েছে। জানা হয়নি ঔষধি গাছ হিসেবে নিম গাছের গুনাগুণ। আসুন, নিম গাছের কিছু গুনের কথা জেনে নেই। -      মুখে ব্রণের সমস্যা থাকলে নিম পাতা বেঁটে ব্রণে লাগিয়ে দিন। জাদুর মতো কাজ হবে। -      অ্যালার্জির সমস্যায় নিম পাতা ফুটিয়ে গোসল করুন। অ্যালার্জি যাবে ১০০ হাত দূরে। তাছাড়া কাঁচা হলুদ ও নিম পাতা একসাথে বেঁটে শরীরে লাগান। অ্যালার্জি কমবেই। -      বাচ্চাদের কৃমির সমস্যা থাকলে পানির সাথে ৫-১০ ফোঁটা নিম পাতার রস মিশিয়ে খালি পেটে খাইয়ে দিন। আর বড়রা এক চা চামচ রস পর পর ৪/৫ দিন সকাল-বিকাল খান। কৃমি নির্বংশ হবে। -      মাথায় খোস পাচড়া হলে নিম পাতা ফুটিয়ে সেই পাতা দিয়ে চুল ধুয়ে ফেলুন। উপকার পাবেন। -      চোখে ভাইরাসের আক্রমণ হলে কচি নিম পাতার ১ ফোঁটা রস চোখে দিন। একটু জ্ব...
রাশিয়ার সাথে ফিলিস্তিন জোড়ার প্রস্তাব

রাশিয়ার সাথে ফিলিস্তিন জোড়ার প্রস্তাব

আন্তর্জাতিক, বিশেষখবর
রাশিয়ার সাথে ফিলিস্তিনকে যুক্ত করতে গণভোটের প্রস্তাব করেছে ফিলিস্তিনে অবস্থানকারী রুশপন্থী একটি গ্রুপ। ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার নামের একটি প্রতিষ্ঠান কর্তৃক রুশ ভাষায় লিখিত এক প্রতিবেদনে এ প্রস্তাবের কথা বলা হয়। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বৃহস্পতিবার রেডিও ভয়েস অব রাশিয়া জানায়, গ্রুপটির প্রস্তাবে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের গাজায় বাড়ি তৈরি করে রুশ নাগরিকদের সেখানে অন্তর্ভুক্ত করতে চায়। গ্রুপটিতে বেশির ভাগই নারী। ৫০ হাজার নারী সদস্য রয়েছে গ্রুপটিতে। তারা ইতোমধ্যে স্থানীয় ফিলিস্তিনি পুরুষদের বিয়ে করে সেখানেই বসবাস করছেন। কিন্তু তাদের কাছে রয়েছে রাশিয়ার পাসপোর্ট। গ্রুপটির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, “মস্কো কর্তৃপক্ষ বলেছে, রাশিয়ার নাগরিকরা বিশ্বের যেখানেই থাকুক তাদের রক্ষা করবে রাশিয়া।” গ্রুপটির দেয়া প্রস্তাবে বলা হয়, “আমরা যেখানে বসবাস করছি, সেখানে ইসরাইল আমাদের জীবন এবং আমাদের শিশুদের জী...
ভারতের শুভ সূচনা

ভারতের শুভ সূচনা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, স্লাইড
টি-টোয়েন্টির সুপার-১০ পর্বের উদ্বোধনী ম্যাচে ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে জিতল ভারত। ৯ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে ধোনির দল। ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অমিত মিশ্রা। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেসে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩০ রান। খেলায় ভারতীয় স্পিন বোলাররা আধিপত্য বিস্তার করায় পাক ব্যাটসম্যানরা টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে পারেনি। পুরো খেলায় মাত্র ২টি ছয়ের মারই যার প্রমাণ। ভারতের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন অমিত মিশ্রা। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৪ রান সংগ্রহ করে ভারত। ব্যক্তিগত ৩০ রানে ধাওয়ার আউট হলেও কোহলি ও রায়নায় ব্যাটিং দৃঢ়তায় জয় পেতে কষ্ট হয়নি ধোনি বাহিনীকে। ৩৬ রান করে কোহলি ও ৩৫ রান করে রায়না অপরাজিত থাকে। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন আজমল, ওমর গুল ও বাট্টি। উৎস- যুগান্তর...
দেশে আইনের শাসন নেই : রফিকুল ইসলাম

দেশে আইনের শাসন নেই : রফিকুল ইসলাম

জাতীয়, বিশেষখবর
দেশে বর্তমানে আইনের শাসন নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ও সাংবিধানিক সরকার নয়, যার কারণে যা ইচ্ছে তাই করছে।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি নেতা বলেন, সরকার ভাবছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শেষ করতে পারলেই দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধংস করা যাবে। এ কারণে খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে।রফিকুল ইসলাম বলেন, এই সরকার যেহেতু গণতান্ত্রিক ও কোন সাংবিধানিক সরকার নয়। এ কারণে তারা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে বিভিন্ন ধরনের নিবর্তনমূলক কার্যক্...

বেনাপোলে ২ কোটি টাকার ভারতীয় কাপড় আটক

জাতীয়, সংবাদ শিরোনাম
বেনাপোল বন্দর এলাকা থেকে ট্রাক ভর্তি ২ কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে বেনাপোল বিজিবি সদস্যরা বন্দর এলাকা থেকে ট্রাকটি আটক করে। তবে ঘটনার সাথে জড়িত কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, একটি চোরাকারবারী চক্র বিপুল পরিমান ভারতীয় কাপড়ের চালান নিয়ে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি সদস্যরা বন্দর এলাকা থেকে একটি  ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-০১৯৩) ভর্তি ভারতীয় কাপড়ের একটি চালান আটক করে। আটককৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে তিনি জানান। আটক মালামাল কাস্টম গুদামে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা হয়েছে। এদিকে বেনাপোল সীমান্তের একাধিক সুত্র জানান, বর্তমানে বেনাপোলসহ শার্শার স...