সংখ্যালঘু নির্যাতনে সরকারদলীয় লোকরা জড়িত
সংখ্যালঘু নির্যাতনের সকল ঘটনার সরকারদলীয় লোকজন জড়িত বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে রাজনৈতিক, সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে আয়োজিত একটি সম্মেলনে সরকারের প্রভাবশালী দুই মন্ত্রীর উপস্থিতিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার একদিকে সংখ্যালঘুদের পক্ষে সাফাই গায় অন্যদিকে নিজেদের দলের লোকদের লেলিয়ে দেয়। তিনি সরকারকে এসব টালবাহানা না করে সংখ্যালঘু নির্যাতন বন্ধে আন্তরিক হওয়ার আহ্বান জানান। এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে এক হাত নিয়েছেন ওই দুই মন্ত্রী। এমন কি ড. মিজানের মতাদর্শ নিয়েও প্রশ্ন তোলেন তারা।
বাংলাদেশ পুজা উদ্যাপন কমিটি এ সম্মেলনের আয়োজন করে। শ্রী কানতোশ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্...






