Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

মধ্যবর্তী নির্বাচনের অবস্থা তৈরি হয়নি: এরশাদ

মধ্যবর্তী নির্বাচনের অবস্থা তৈরি হয়নি: এরশাদ

জাতীয়, বিশেষখবর
দেশে মধ্যবর্তী জাতীয় নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ। রোববার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা কথা বলেন।তবে এসময় জাতীয় পার্টির কুড়িগ্রাম-২ আসনের এমপি ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রাম-১ আসনের এমপি একেএম মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রাম-৩ আসনের এমপি একেএম মাঈদুল ইসলাম সেখানে ছিলেন না।এরশাদ বলেন, নির্বাচন যা হওয়ার হয়েছে-এখন সংসদ বসছে-সংসদ চলছে। সংসদ গ্রহণযোগ্য হয়েছে। সরকার যদি মনে করেন তাদের অবস্থা ভালো-তাহলে কোনো কোনো সরকার তা করেন। তবে আমার মনে হয়, সে অবস্থার সৃষ্টি হয়নি। আমরা ৫ বছর থাকতে পারবো।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচন তো লাঙ্গলের নির্বাচন নয়। এটা যার যার নিজের নির্বাচন। আমরা কাউকে সর্মথন করি-কাউকে করি না। আমাদ...
মনোনয়নপত্র জমা দিলেন কাদের সিদ্দিকী

মনোনয়নপত্র জমা দিলেন কাদের সিদ্দিকী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও প্রয়াত সাংসদ শওকত মোমেনের ছেলে অনুপম শাহজাহানসহ ছয়জন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়নপত্র জমা দেওয়া অপর চারজন হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাঈদ আজাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবদুল মালেক মিয়া, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফ সিদ্দিকী এবং লিয়াকত আলী।রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্যের ছেলে অনুপম শাহজাহানকে মনোনয়ন দিয়েছে। ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নির্বাচন কমিশন রোববার তফসিল পুন:নির্ধারন করে ২৯ মার্চ ভোট গ্রহণের দিন ধার্য্য করেছে।গত ২০ জানুয়ারি ক্ষমতাসীন দলের সাংসদ শওকত মোমেন শাহজাহানে...
আন্দোলনের নামে মানুষ হত্যার জবাব দিতে হবে

আন্দোলনের নামে মানুষ হত্যার জবাব দিতে হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করেছে তাদেরকে এর জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার কক্সবাজার জেলেপার্ক ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের নামে তিনি মানুষ হত্যা করেছেন। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। কিন্তু বাংলার মানুষ তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা বরদাশত করবে না। এর আগে কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি।ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আপনারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছেন। এর জবাব দিতে হবে আপনাকে।এর আগে দুপুরে প্রধানমন্ত্রী হেলিকপটারে করে কক্সবাজারে পৌঁছান। সেখানে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডি...
প্রথম দফা উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৫৯.১৯%

প্রথম দফা উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৫৯.১৯%

জাতীয়
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে ৫৯ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের পরিচালক মো. আব্দুল আলিম। তবে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ নির্বাচনে ৬২ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।সংগঠনটি জানিয়েছে, এ নির্বাচনে ৬৩টি উপজেলায় জাল ভোট দেয়ার চেষ্টা এবং ৩৮ জায়গায় ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে। ইলেকশন ওয়ার্কিং গ্রুপের হিসেবে ৪০টি কেন্দ্রে দেখা গেছে ভোটগ্রহণ কর্মকর্তা বা নিরাপত্তাবাহিনী কোনো না কোনোভাবে প্রার্থীর পক্ষে কাজ করেছেন। ২০টি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। ভোট গণনার সময় ২৯টি কেন্দ্রে সহিংসতা ঘটেছে। বিভিন্ন স্থানে ২৭টি ব্যালট বাক্সে নিরাপত...

সরকার উদীয়মান নেতাদের ধ্বংস করছে: মির্জা ফখরুল

বিশেষখবর
সরকার বিএনপির অঙ্গ সংগঠনের উদীয়মান ও সাহসী নেতাদের ধ্বংস করতে মহাপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মশিউর রহমান বিপ্লবের ওপর আওয়ামী লীগের হামলা ও পরে ‘মিথ্যা’ মামলায় পুলিশের গ্রেফতারের প্রতিবাদে এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। বিবৃতিতে মির্জা ফখরুল দাবি করেন, স্বেচ্ছাসেবক দলের ওই নেতাকে সশস্ত্র ক্যাডাররা অমানুষিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে। পরে আওয়ামী সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে আহতাবস্থায় বিপ্লবকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এটা বর্তমান সরকারের নিষ্ঠুর অমানবিকতা ও স্বেচ্ছাচারিতার আরো একটি নতুন মাত্রা। তিনি অবিলম্বে মশিউর রহমান বিপ্লবের মুক্তি ও তার...
হ্যাকিং করে সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার চুরি

হ্যাকিং করে সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার চুরি

স্লাইড
রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার (প্রায় ২ কোটি টাকা) হ্যাকাররা চুরি করেছে। গত বছরের মাঝামাঝি সময়ে এ ঘটনা ঘটে। চুরি হওয়া টাকা এখনো উদ্ধার করতে পারেনি সোনালী ব্যাংক। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হচ্ছে।শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৪’র উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম।সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে টাকা লুটের সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে।’তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার সংযোজন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেন।ব্যাংকের এক ব্যবস্থাপক জানান, গত বছরের মাঝামাঝি সময়ে সোনালী ব্যাংকের স্থানীয় একটি শাখা থেকে হ্যাকাররা সুইফটের পাসওয়ার্ড চুরি করে আড়াই লাখ টাকা নিজেদের একাউন্টে নিয়ে নেয়। ওই টাকা হ্যাকার...
ফেসবুকে ক্ষমা চাইলেন সাকিব

ফেসবুকে ক্ষমা চাইলেন সাকিব

বিশেষখবর
  বাংলাদেশের তো বটেই, গোটা বিশ্বেই শীর্ষ অলরাউন্ডার হিসেবে পরিচিত সাকিব আল হাসান। সেই হিসেবে সারা দুনিয়ার ক্রিকেট ভক্তরা ভালোভাবেই চেনেন তাকে। অনেকের কাছে আদর্শও সাকিব। তাই তার উচিৎ এমন কিছু না করা যাতে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু মাথা গরম করে অনাকাঙ্ক্ষিত ঘটনারই জন্ম দিলেন তিনি। আবার নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিলেন সাবেক এ অধিনায়ক। ড্রেসিংরুমে অশোভন ও অপেশাদারি আচরণের জন্য এরই মধ্যে শাস্তির মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান। ৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবু থামেনি সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে চলছে তীব্র সমালোচনার ঝড়। এসব কিছু বুঝতে পেরে ফেসবুকের মাধ্যমে ক্ষমা চেয়েছেন দেশসেরা এ অলরাউন্ডার। ফেসবুকে অফিসিয়াল ফ্যান পেইজে সাকিব লিখেছেন, প্রিয় সমর্থক ও ভালোবাসার ক্রিকেট দল, গতকালের (বৃহস্পতিবার) ম্যাচে আমার আচরণের জন্য ...
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার আযম খান সরকারি কমার্স কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তারা অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। কলেজের মেইন গেট বন্ধ করে দিয়ে ওই সংঘর্ষ হয় বলে জানা গেছে।আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগের দুই গ্রুপ। ছাত্রলীগের মহানগর কমিটির সভাপতি দেবদুলাল বাড়ৈ ওরফে বাপ্পী, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন ওরফে সুজন এবং তাঁদের নেতা-কর্মীরা সংঘর্ষের জন্য বহিরাগতদের দায়ী করেছেন।কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান রাসেল ও ছাত্রলীগের মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হোসেনুজ্জামান সংঘর্ষের জন্য দেবদুলাল ও শাহজালালকে দায়ী করেছেন। কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, রাসেলের সঙ্গে আসা ...