Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

ইউক্রেনে আগাম নির্বাচনের ঘোষণা

ইউক্রেনে আগাম নির্বাচনের ঘোষণা

আন্তর্জাতিক, স্লাইড
বিরোধীদের দাবি মেনে আগাম নির্বাচন দিতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ। ইউরোপীয় কূটনীতিকদের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার রাতভর বিরোধীদলীয় নেতাদের সঙ্গে আলোচনার পর গতকাল শুক্রবার তিনি এ ঘোষণা দিয়েছেন। দুই পক্ষের মধ্যে গতকালই একটি প্রাথমিক শান্তিচুক্তি সইয়ের কথা ছিল। গত মঙ্গলবার থেকে রাজধানী কিয়েভে ব্যাপক সহিংসতায় প্রায় ১০০ জনের প্রাণহানির পর বিরোধীদের সঙ্গে সমঝোতা করেন ইয়ানুকোভিচ। তবে গতকাল আবারও কিয়েভে সংঘাতের খবর পাওয়া গেছে। এদিকে সহিংসতায় যুক্ত থাকার অভিযোগে ইউক্রেনের মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর অবরোধ আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ পদক্ষেপ নেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেনকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার থেকে ব্যাপক সহিংসতা চলছে কিয়েভে। পুলিশের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ...
ভেদরগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত

ভেদরগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত

সারা-দেশ
  শরীয়পুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। তাদের লাঠির আঘাতে ভেদরগঞ্জ থানার উপ-পরিদর্শক রজ্জব আলী ও কনস্টেবল আব্দুল্লাহ আহত হয়। আওয়ামী লীগ কর্মীরা এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে।ভেদরগঞ্জ থানা সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার বেলা ১২টার দিকে ভেদরগঞ্জ পৌরসভারমেয়র আব্দুল মান্নান হাওলাদারের ভাই আবুল কালাম রাম ভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক সরদারকে মারধর করে। এর প্রতিবাদে রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাজারে বিক্ষোভ মিছিল করে। দুপুর ১টা হতে ৩টা পর্যন্ত বিক্ষোভকারীরা ভেদরগঞ্জ নড়িয়া সড়কের রামভদ্রপুর রেবতি মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে চাইলে তারা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। অবরোধকারীদের লাঠির আঘাতে ভেদরগঞ্জ থানার...
হোয়াটসঅ্যাপ এবার ফেসবুকে!

হোয়াটসঅ্যাপ এবার ফেসবুকে!

বিশেষখবর
  মোবাইল মেসেজিংয়ের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপকে ১৯০ কোটি মার্কিন ডলারে কিনে নিচ্ছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে বাড়তি খরচ ছাড়াই ভয়েস, ভিডিও ও ছবি শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। তাই হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ২০১৩ সালের এপ্রিলে বিশ্বব্যাপী অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০ কোটি। আর বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা ৪৫ কোটি। তুমুল জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশনটি ফেসবুকের কিনে নেয়ার ঘোষণা অনেককেই বিস্মিত করেছে। তবে জনপ্রিয় এই অ্যাপটি কিনে নিলে ফেসবুকের জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ হোয়াটসঅ্যাপকে অভিহিত করেছেন ‘অত্যন্ত মূল্যবান’ এক সেবা হিসেবে। ইন্টারনেট।...
বগুড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

বগুড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

সারা-দেশ
বগুড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দাঙ্গা ও সংর্ঘর্ষ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত পুলিশের ওই গাড়িতে (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার বা এপিসি) আগুন ধরে যায়। সাতমাথায় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাত্ক্ষনিক আগুন নিভিয়ে ফেলায় ওই গাড়ি বা তাতে অবস্থানরত পুলিশ সদস্যদের কোন ক্ষতি হয়নি। আজ শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে শহরের সাতমাথায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুলিশের এপিসিসহ কয়েকটি গাড়ি সাতমাথায় জিলা স্কুলের উত্তরপাশের প্রাচীর ঘেঁষে দাঁড় করানো ছিলো। এসময় জিলা স্কুলের ভেতর থেকে ওই গাড়িগুলো লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে এপিসিতে আগুন ধরে যায়। তাত্ক্ষণিক পুলিশ ও সাতমাথায় অবস্থান করা লোকজন আগুন নিভিয়ে ফেলে।বগুড়ার সহকারি পুলিশ সুপার(এএসপি) গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দ...
সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ করলো বিসিবি

সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ করলো বিসিবি

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
দ্বিতীয় ওয়ানডে চলার সময় অশোভন আচরণ করায় সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ এবং তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে শুনানিতে ডাকে বিসিবির শৃঙ্খলা কমিটি। শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, দোষী প্রমাণিত হওয়ায় তিনটি ওয়ানডেতে নিষিদ্ধ করার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে।তাই শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।...
এরশাদ ও রওশন এরশাদের মাঝে কোন দ্বন্দ্ব নেই

এরশাদ ও রওশন এরশাদের মাঝে কোন দ্বন্দ্ব নেই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের মাঝে কোন দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমীন হাওলাদার। শুক্রবার সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই। দলে মতপার্থক্য থাকতেই পারে। তবে দলের বৃহৎ স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু ও রেজউল আসলাম ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর আসুদ ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহা উদ্দিন বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জাবাব দেন পা...
শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত জাতি

শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত জাতি

জাতীয়, বিশেষখবর, স্লাইড
শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হচ্ছে ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৫২'র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত জাতি। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি- এই মমত্ববোধ আর ভাই হারোনোর শোকগাঁথা নিয়ে ভাষা শহীদের প্রতি বিনম্র  শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে ঢল নামে অগণিত মানুষের। সকলের পথ এসে মিশেছে আমাদের প্রেরণার উৎস কেন্দ্রীয় শহীদ মিনারে। শুক্রবার একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট , প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এর কিছু সময় পর শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। এদিকে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তিন বা...
নাটোর-কুমিল্লা-পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

নাটোর-কুমিল্লা-পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

জাতীয়, বিশেষখবর
নাটোর, কুমিল্লা ও পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৮ জন। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার গভীর রাতে এ পৃথক দুর্ঘটনাগুলো ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাটোর: শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কে জেলার হয়বতপুর সৈয়দমোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মাসুদ আলম (৩২)। অন্য ২ জনের বয়স আনুমানিক ৩২ ও ৩৫ বছর।ঝলমলিয়া মহাসড়ক পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের সৈয়দপুর এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী দেশ ট্রাভেলস নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ছয়জন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মাসুদ আলম ও অজ্ঞাত আরেকজন মারা যান। নিহত তিনজনের লাশ নাটোর সদর...