Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

পাবনায় শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

পাবনায় শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

সারা-দেশ
  পাবনা চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। লোক চক্ষুর অন্তরালে দূর্বৃত্তরা শহীদ মিনারটি ভেঙ্গে ফেলে। তবে পুলিশের ধারনা আজ ভোরে তার এ কাজ করেছে। বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারটি অজ্ঞাত দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলে। আজ সকালে স্কুল খুললে তারা শহীদ মিনার ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনা স্থলটি পরিদর্শন করেছেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে অনুসন্ধান চলছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।...
যুক্তরাজ্যের পর্যটন শিল্পে মন্দাভাবের আশঙ্কা

যুক্তরাজ্যের পর্যটন শিল্পে মন্দাভাবের আশঙ্কা

আন্তর্জাতিক
  সপ্তাহজুড়ে চলা বন্যায় স্থবির হয়ে পড়েছে যুক্তরাজ্যে জনজীবন। এতে ভ্রমণসূচি রদবদল করতে বাধ্য হচ্ছেন পর্যটকরা। চলমান খারাপ আবহাওয়ার কারণে, পর্যটন শিল্পে মন্দাভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আর এই খবর জানিয়ে শেষ করবো এখনকার সংবাদ।যুক্তরাজ্যে এখন পর্যটন মৌসুম। স্কুলগুলিতে চলছে বার্ষিক ছুটি। তবে, জানুয়ারি থেকে চলা ভারী বৃষ্টিতে টেমস নদীর দুকূলজুড়ে বন্যায় থিতু হয়ে পড়ছে পর্যটন শিল্প।সেন্ট্রাল লন্ডনের উইন্ডসর বরাবরই থাকে পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। টেমস তীরবর্তী এই শহরে জলোচ্ছ্বাস আঁচড় না কাটলেও, পর্যটকরা ভাবছে, বিপদ তো আর বলে-কয়ে আসবে না। একজন নাগরিক বলেন,”যখন আমরা পর্যটকদের বলছি, হ্যাঁ, আমরা নিরাপদেই আছি, এবং হোটেলটির ভিত্তিও যথেষ্ট উঁচু। তখন তারা বলছে, ‘বন্যা বা জলোচ্ছ্বাসে হোটেল ভেসে যাবে না, আপনি এটার গ্যারান্টি কীভাবে দিচ্ছেন।” তবে ব্যবসার এই ধীরগতিতে শঙ্কিত নন...
১৫ বিশিষ্ট জনকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

১৫ বিশিষ্ট জনকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

জাতীয়
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম চালাতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক শক্তির স্থান এ দেশে হবে না বলেও জানান তিনি। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একুশ- মায়ের কথা বলে, একুশ- ভাষা আন্দোলনের ইতিহাস বহন করে। আজ বিশ্বের ১৯৩টি দেশে পৌঁছে গেছে একুশের বার্তা ও তার চেতনা। আপস। ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও একুশে পদক দেয়া হলো ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় প্রধানমন্ত্রী নির্বাচিতদের হাতে তুলে দেন এককালীন নগদ টাকা, স্বর্ণপদক ও সম্মাননাপত্র। এসময় প্রধানমন্ত্রী বলেন, একুশ ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুন্ন রাখতে জাতিকে এখনও সংগ্রাম করে যেতে হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। তিনি বলেন, কোন অপশক্তির কাছেই বাঙ্গালি জাতি মাথা নত ...
পঞ্চম দফার নির্বাচন ৩১ মার্চ : সিইসি

পঞ্চম দফার নির্বাচন ৩১ মার্চ : সিইসি

জাতীয়, সংবাদ শিরোনাম
  চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম দফার নির্বাচন আগামী ৩১ মার্চ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৫ মার্চ বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১২ মার্চ বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।এ দফায় দেশের ৭৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে : ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, দিনাজপুর জেলার বিরল, পার্বতীপুর ও হাকিমপুর, নীলফামারী জেলার ডোমার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ, গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ। বগুড়া জেলার বগুড়া সদর, রাজশাহী জেলার পবা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও শাহজাদপুর।পাবনার পাবনা সদর ও বেড়া, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও চূয়াড...
গুন্ডের মুক্তিযুদ্ধ অবমাননা ‌এবং অবশেষে ক্ষমা প্রার্থনা

গুন্ডের মুক্তিযুদ্ধ অবমাননা ‌এবং অবশেষে ক্ষমা প্রার্থনা

বিশেষখবর, স্লাইড
  সম্প্রতি ভারতে মুক্তি পাওয়া গুন্ডে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় উঠেছে। বলিউডে আলী আব্বাস জাফর পরিচালিত গুণ্ডে চলচ্চিত্রটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্লগ ও ফেসবুকে সমালোচনা হচ্ছে। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ওই চলচ্চিত্রটি ১৪ ফেব্রুয়ারি হিন্দির পাশাপাশি কলকাতায় বাংলা ভাষায়ও মুক্তি পায়। গুন্ডে চলচ্চিত্রটি শুরুর প্রথমভাগেই একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন ভিডিও চিত্র দেখানোর পাশাপাশি বলা হয়, 'ষোলা ডিসেম্বর উনিশশো একাত্তর। হিন্দুস্তান ও পাকিস্তান কি বিছ মে তিছরা ইয়ুদ্ধ খত হুয়া। নব্বই হাজার পাকিস্তানি সোলজারস নে হিন্দুস্তানি আরমি কি সামনে স্যারেন্ডার কিয়া। দুছরে বিশ্বযুদ্ধ কি বাদ কিছিবি দেশ দোয়ারা কিয়া গিয়া এ সবচেয়ে বড়া স্যারেন্ডার থা। ওর পয়দা হুয়া এক নয়া দেশ, বাংলাদেশ। যব হিন্দুস্তানি ...
ইনকিলাবের তিন সাংবাদিকের জামিন

ইনকিলাবের তিন সাংবাদিকের জামিন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা এক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ইনকিলাবের গ্রেপ্তার হওয়া তিন সাংবাদিক। জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- ইনাকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপ-প্রধান প্রতিবেদক রফিক মোহম্মদ এবং  প্রতিবদেক আতিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ সালাম জামিন আবেদনের শুনানি শেষে তাদের জামিন আদেশ দেন।‘সাতক্ষীরায় অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে গত ১৬ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে ইনকিলাব। ওই রাতেই অতিরিক্ত পুলিশ কমিশনার রাকিব উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোডে ইনকিলাব ভবনে অভিযান চালিয়ে ৩ সাংবাদিককে আটক করা হয়। এছাড়াও দুটি সিপিইউ, দুটি মনিটর, একটি ইউপিএস, একটি ট্রেসিং পেপার, খসড়া নিউজের কপি জব্দ করে পুলিশ। উৎস- যুগান্তর...
উপজেলা নির্বাচনে আ.লীগের ভরাডুবি হয়েছে: ফখরুল

উপজেলা নির্বাচনে আ.লীগের ভরাডুবি হয়েছে: ফখরুল

বিশেষখবর, স্লাইড
 বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত চেষ্টা করেও আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে ভরাডুবি ঠেকাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, উপজেলায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। শত চেষ্টা করেও তারা নিজেদের বাঁচাতে পারেনি। দশম জাতীয় সংসদে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হলে সেখানে তাদের ভরাডুবি হতো। ওই নির্বাচনে বিএনপি ৯৫ ভাগ আসনে জয়ী হতো।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।এ সময় মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বেশির ভাগ উপজেলায় জয় পেয়ে আত্মতৃপ্ত হওয়ার কোনো কারণ নেই। যে সংগ্রাম চলছে তা কেবল নির্বাচনে জয়ী হওয়ার জন্য নয়। এ সংগ্রাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অস্তিত্ব রক্ষার সংগ্রাম।বিএনপির আন্দোলন সফল হয়নি সরকার দলের নে...
ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ৬১ রানে হারলো বাংলাদেশ

ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ৬১ রানে হারলো বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ
সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রানে হারলো বাংলাদেশ। ২৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। এর ফলে ২-০ তে সিরিজ জিতে নিল লঙ্কানরা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। সাঙ্গাকারার শতকে ৬ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ২৮৯ রান। খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে সফরকারীরা। সাজঘরে ফিরে গেছেন ওপেনার কৌশল পেরেরা (৮)। রুবেল হোসেনের বলে পয়েন্টে শামসুর রহমানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। রুবেল হোসেনের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৮ রান করেছেন তিনি। ব্যক্তিগত ৯ রানে আউট হয়েছেন দিনেশ চান্দিমাল। সোহাগ গাজীর বলে মিডউইকেটে শামসুরের হাতে তালুবন্দী হয়েছেন তিনি। গত ম্যাচের মতো এ ম্যাচেও ক্যাচ মিসের মহড়া দেখিয়েছে বাংলাদেশি ফিল্...