বৃহস্পতিবার ৯ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল
উপজেলা নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল, জাল ভোটসহ বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার নয় উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।বুধবার বিকালে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।হরতাল ডাকা উপজেলাগুলো হলো- সিরাজগঞ্জের কাজিপুর, মেহেরপুর সদর, কিশোরগঞ্জের বাজিতপুর, ঝিনাইদহের সদর ও শৈলকুপা, পাবনার সুজানগর, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, বগুড়ার সোনাতলা।এদিকে ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে জালভোট প্রদানসহ উপজেলা নির্বাচনে কারচুপির প্রতিবাদে সুজানগর, বরিশালের বাকেরগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, নড়াইলের কালিয়া, ভোলার লালমোহন এবং গেৌরনদীতে বৃহস্পতিবার স্থানীয়ভাবে হরতাল আহবান করেছে ১৯ দলীয় জোট। এসব উপজেলায় সরকারি দলের প্রার্থীরা বিএনপিসহ জামায়াতের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র করে বের করে দিয়ে জোরপূর্বক জাল ভোট প্র...






