Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

অবশেষে বিপাশার বিয়ের সানাই

অবশেষে বিপাশার বিয়ের সানাই

বিনোদন
আরও একটা বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। বহুদিন লুকিয়ে প্রেম করার পর অবশেষে এক সাক্ষাৎকারে বিপাশার সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন হরমন বাওয়েজা। বিপাশার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন। বিপাশার সঙ্গে সম্পর্ক ভাঙার পর এই বছরই বিয়ে করেছেন জন আব্রাহাম। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ে করবেন বিপাশা-হরমনও। অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিনের অনুষ্ঠানে প্রথম একসঙ্গে দেখা যায় তাঁদের। তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠানেই একসঙ্গে আসেন বিপাশা-হরমন। সেখান থেকেই শুরু সম্পর্ক নিয়ে জল্পনা। অবশেষে স্বীকার করে নিলেন নিজেরাই।জানা গেছে, দুই পরিবারের মধ্যেও বিয়ের আলোচনা শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই।...
দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাজুস

দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাজুস

অর্থ-বাণিজ্য
  দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি ভালো মানের সোনার দাম সর্বোচ্চ এক হাজার ৪৫৮ টাকা পর্যন্ত বেড়েছে। এতে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪০৫ টাকা। এ ছাড়া রুপার দাম ভরিতে ৫৯ টাকা বেড়ে হয়েছে এক হাজার ২৮৩ টাকা। সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তটি রবিবার থেকে কার্যকর হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় জুয়েলার্স সমিতি।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৫ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ২৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৯ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে ২৭ হাজার ৪১০ টাকা ভরি হয়েছে। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ৫৯ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে এ...
স্টেডিয়ামে বিশ্বকাপের আসর না বসলেও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে

স্টেডিয়ামে বিশ্বকাপের আসর না বসলেও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে

খেলাধুলা, খেলার মাঠ
কক্সবাজার সাগরপাড়ে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবনের নেতৃত্বে প্রতিনিধিদল। এ সময় নাজমুল হাসান পাবন বলেন, পর্যটন শহর কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশেই নির্মিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি বিশ্বের দৃষ্টি আকৃষ্ট করবে। এই স্টেডিয়ামে আপাতত বিশ্বকাপের আসর না বসলেও আগামী ৪ মার্চ একটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার বিকেল ৩টায় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় বিসিবির অন্য কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। নাজমুল হাসান পাবন আরো বলেন, প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় দ্রুত এ স্টেডিয়ামের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় এক লাখ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি আগামী ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। উৎস-কালেরকন্ঠ...
কাফরুলে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ৪

কাফরুলে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ৪

সারা-দেশ
রাজধানীর কাফরুলের পশ্চিম ইব্রাহিমপুর বস্তিতে গ্যাসের চুলা বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কাফরুলের পশ্চিম ইব্রাহিমপুর বস্তিতে এ ঘটনা ঘটে। বস্তির বাসিন্দা আরশাদুল (২৫), রেখা (২২) ও রুবেল (৪০) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।স্বজনরা জানান, গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে একজন বাসায় ফিরেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, স্থানীয় লোকজন আগুন নিভিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উৎস-যুগান্তর...
উপজেলা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইসি ব্যর্থ : ফখরুল

উপজেলা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইসি ব্যর্থ : ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম
উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার এ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা অংশ নিচ্ছে। কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিচ্ছে।তিনি বলেন, সরকার যে আচরণ করছে তাতে উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হয় না। এ নির্বাচনে পুলিশ র‌্যাব দিয়ে বিরোধীদলের প্রার্থী সমর্থকদের বাসায় অভিযান চালানো হচ্ছে। ক্যাম্পেইন করতে দিচ্ছে না। মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ নির্বাচন হলে ১...
সংবাদপত্রকে শিল্প ঘোষণা করলেন শিল্পমন্ত্রী

সংবাদপত্রকে শিল্প ঘোষণা করলেন শিল্পমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার দুপুরে শিল্পমন্ত্রণালয়ে সংবাদপত্রের মালিকদের সঙ্গে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।শিল্পমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আমরা চাই সংবাদ যেন দেশের স্বার্থে হয়, দলীয় স্বার্থে নয়। আর আজকের এ ঘোষণার মধ্য দিয়ে সংবাদপত্র মালিকদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হলো। তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপনাদের মনে রাখা উচিত যাতে নেতিবাচক খবরের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাগুলোও খবরে উঠে আসে।সংবাদপত্রকে শিল্প ঘোষণা করা সংবাদপত্রের মালিকরা শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন , সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার মধ্য দিয়ে  দীর্ঘ দিনের দাবি আজ পূরণ হলো। এটাকে শিল্প হিসেবে ঘোষণার ফলে সংবাদপত্রের যেসব সমস্যা ছিল তা থেকে বের হয়ে আসার সুযোগ তৈরি হলো। মালিক ও সংবাদকর্...
৭ এপ্রিল কানাডায় পদ্মা সেতুর দুর্নীতি মামলার বিচার শুরু হচ্ছে

৭ এপ্রিল কানাডায় পদ্মা সেতুর দুর্নীতি মামলার বিচার শুরু হচ্ছে

জাতীয়, বিশেষখবর, স্লাইড
আগামী ৭ এপ্রিল কানাডার আদালতে পদ্মা সেতুর দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হচ্ছে। মামলার সাক্ষী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মোস্তফা ইতোমধ্যে পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আমি এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হিসেবে দুবার কানাডা সফর করেছি। তখন আমি আদালতের কাছে মামলা সংক্রান্ত নথিপত্র চেয়েছিলাম। কিন্তু সে সব দেয়া হয়নি। পরবর্তীতে আমাদের কাছে মামলার সার্টিফাইড কপি পাঠানো হয়েছে। সেগুলো দুদকে সংরক্ষিত আছে।এর আগে পদ্মা সেতুর ঠিকাদারি কাজ পাইয়ে দিতে ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ১৮ সেপ্টেম্বর আরসিএমপি বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কানাডিয়ান নির্মাতা প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সাবেক কর্মকর্তা কেভিন ওয়ালস (৪৬), রমেশ শাহ (৬২), ...
আল কায়েদার বার্তা প্রচার: আটক রাসেলের স্বীকারোক্তি

আল কায়েদার বার্তা প্রচার: আটক রাসেলের স্বীকারোক্তি

বিশেষখবর, স্লাইড
আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওহারির নামে কথিত অডিও বার্তা ওয়েবসাইটে প্রচারের দায় স্বীকার করেছেন এ অভিযোগে আটক রাসেল বিন সাত্তার। র‌্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রাসেল বিন সাত্তার বলেন, দাওয়া ইল্লালাহ নামে একটি ওয়ার্ড প্রেস আছে। সেইটার লিংক আমার ইমেইলের সাথে এটাস করা। সেখান থেকেই অনেক ভিডিও-অডিও আসতো। আয়মান আল জাওয়াহিরির অডিও টেপটাও সেখান থেকেই এসেছে। এটা প্রচারের জন্য আমিই দায়ী।সংবাদ সম্মেলনে রাসেল বলেন, আমি মূলত ইসলামের আকর্ষণে যেখানে ইসলাম পেয়েছি সেখানেই গিয়েছি। আমার ব্লগের মাধ্যমে আমি ইসলামিক বিভিন্ন বিষয় প্রকাশ করতাম। আবার অনেকেই আছে যারা আমার ব্লগে এবং ফেইসবুকে ইসলামের বিষয় প্রচার করতো।এসময় র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক এটিএম হাবিবুর রহমান জানান, রাসেল টাংগাইলের একটি টেক্সটাইল ইন্সটিটিউটের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। সে একজন দক্ষ আইটি বিশেষজ্ঞ। সে ফেসবুক ও কয়েকটি ওয়েব সাইটের মাধ...