Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

সচিবালয় গেটে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

সচিবালয় গেটে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

জাতীয়
ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ক্ষতিপূরণের দাবিতে এবার সচিবালয়ের আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। সোমবার চাষীদের ক্ষতিপূরনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে সচিবালয়ের সামনে অবস্থান গ্রহণ করে।জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেলে সমাবেশে আলু চাষিদের সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, আলুভিত্তিক শিল্প কারখানা নির্মাণ, সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজ নির্মাণ, সরকারি ক্রয় কেন্দ্র চালুসহ ফসলের লাভজনক দামের দাবি জানানো হয়।কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সহ-সভাপতি নুরুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, কষ্ট করে কৃষক আলু চাষ করেন। কিন্তু লাভ দূরের কথা আলুর উৎপাদন খরচই কৃষকরা পান না। এবছর আগাম আলুসহ শাকসবজি কৃষক পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে। দেশে বর্তমান...
বিজ্ঞাপন সাইনবোর্ড নেমপ্লেট বাংলায় লেখার নির্দেশ

বিজ্ঞাপন সাইনবোর্ড নেমপ্লেট বাংলায় লেখার নির্দেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ইলেক্ট্রনিক মিডিয়ায় ইংরেজী সংবাদ ছাড়া সব অনুষ্ঠান বিজ্ঞাপন, সাইনবোর্ড, নেমপ্লেট, গাড়ির নম্বর ও বিলবোর্ড বাংলায় করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে দুতাবাস ও বিদেশী প্রতিষ্ঠান এর বাইরে থাকবে। একইসাথে সর্বত্র কেন বাংলা ভাষা প্রচলনের উদ্যোগ নেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।আদালাতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. মুহাম্মদ ইউুনস আলী আখন্দ।তিনি জানান, এক মাসের মধ্যে হাইকোর্টের এ আদেশ বাস্তবায়ন করতে হবে।সংবিধানের অনুচ্ছেদ ৩ এবং বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ এর ৩ ধারা অনুযায়ী বাংলাদেশের সর্বস্তরে তথা সরকারি অফিস আদালত, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত অন্যান্য সব ক্ষেত্রে ও চিঠিপত্র আইন-আদালতের ...
আল কায়েদার কথা বলে মার্কিনীদের পক্ষে আনার চেষ্টা করছে সরকার : ফখরুল

আল কায়েদার কথা বলে মার্কিনীদের পক্ষে আনার চেষ্টা করছে সরকার : ফখরুল

জাতীয়, বিশেষখবর, স্লাইড
৫ জানুয়ারির নির্বাচন বিশ্বব্যাপী প্রত্যাখ্যাত হওয়ায় সরকার এখন তথাকথিত আল কায়েদার হুমকির কথা বলে মার্কিনীদের পক্ষে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোটার বিহীন নির্বাচনে গঠিত সরকার দেশ-বিদেশে প্রত্যাখ্যাত হয়ে বিরোধী দলকে দমনে জঙ্গী হুমকির নামে নতুন কৌশল অবলম্বন করেছে।  আল-কায়েদার হুমকি কথা বলে সরকার আমেরিকাকে কাছে টানার চেষ্টা করছে।সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এ মন্তব্য করেন। এসময় দলটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদও উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন, অবাধ তথ্যপ্রযুক্তির যুগে বিরোধী দলের বিরুদ্ধে সরকার কিছু মিডিয়াকে অসত্য প্রচারে বাধ্য করছে। বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না এবং কখনোই দেবে না। আল-কায়েদার কথিত ভিডিও বার্তার সঙ্গে বিএনপির কোনো যোগসূ...
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
গভীর সমুদ্রের ৪ ও ৯ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে ভারতীয় অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের দুই কোম্পানি ওএনজিসি ভিদেশ লিমিটেড (ওভিএল) ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের (ওআইএল) সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো সরকার।রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে সোমবার বিকেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে সিনিয়র সহকারী সচিব খাদিজা নাজনীন, পেট্রোবাংলার পক্ষে কোম্পানি সচিব ইমাম হোসেন ও বাপেক্সের পক্ষে কোম্পানি সচিব আব্দুস সবুর স্বাক্ষর করেন। অন্যদিকে ভারতীয় কোম্পানি ওভিএলের পক্ষে কোম্পানির এমডি ও সিই্ও এ জে দুর্গাল এবং ওআইএলের পক্ষে এন হাজারিকা চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তির আওতায় কোম্পানিগুলো ১৪ হাজার ২শ’ ৯৫ বর্গকিলোমিটার এলাকায় ২-বি সাইসমিক ছাড়বে ও দু’টি কূপ খনন করবে। এ সব ব্লকে গ্যাস বা তেল পাওয়া গেলে উত্তোলিত গ্যাস পেট্রোবাংলার কাছে বিক্রি করতে হবে। তবে পেট...
দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল পাঁচ বছর

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল পাঁচ বছর

জাতীয়, বিশেষখবর
দ্রুত বিচার আইন ২০১৪ এর কার্যকারিতা বাড়লো আরও পাঁচ বছর। ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত আইনের কার্যকারিতা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) (সংশোধন) আইন ২০১৪-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আগামী ৭ এপ্রিল দ্রুত বিচার আইনের মেয়াদ শেষ হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে জনস্বার্থে এ আইনের মেয়াদ বাড়ানো দরকার। এজন্য তারা এর মেয়াদ ৪ বছর বাড়ানোর প্রস্তাব করে। কিন্তু মন্ত্রিসভা মনে করে  মেয়াদ ৫ বছরের জন্য বাড়নো দরকার। তাই ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত আইনটি কার্যকর থাকবে।এদিকে মন্ত্রিসভার সদস্যদের নিয়মিত সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলো...
শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি স্বর্ণের বার আটক

শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি স্বর্ণের বার আটক

জাতীয়
রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর দেহ ও লাগেজ তল্লাশি করে তিন কেজি ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগ। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে শাহজালালের গ্রিন চ্যানেলে এই স্বর্ণের চালানটি আটক করা হয়। বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইট চট্টগ্রাম হয়ে শাহজালালে আসে। যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় মোরশেদ নামের এক যাত্রীর দেহ ও লাগেজ তল্লাশি করে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা।...
কাল মিরপুরে শুরু হচ্ছে ওডিআই সিরিজ

কাল মিরপুরে শুরু হচ্ছে ওডিআই সিরিজ

খেলাধুলা, খেলার মাঠ
টেস্ট ও টি২০ সিরিজের পর এখন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামীকাল দুপুর ১টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। দিবা-রাত্রির ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাচরাঙ্গা টেলিভিশন। ইতিমধ্যে ১-০ ব্যবধানে শাহারা কাপ টেস্ট সিরিজ জয়ের পর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের টি-২০ সিরিজটিও জিতে নিয়েছে সফরকারী লঙ্কান দলটি। ২-০ ব্যবধানে স্বাগতিকদের তারা হোয়াইট ওয়াশ করলেও দুটি ম্যাচেই লড়াই হয়েছে সমানে সমানে। ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ বলটি পর্যন্ত। শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছেই হার মানতে হয়েছে টাইগারদের। প্রথম ম্যাচে শেষ বলটিতে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল তিন রান। কিন্তু টাইগার দলের এনামুল হক সেই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হওয়ায় ওই ম্যাচে দুই রানে হার মানে স্ব...
পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় নিহত ৫, আহত ৩০

পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় নিহত ৫, আহত ৩০

আন্তর্জাতিক
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে রবিবার একটি যাত্রীবাহী ট্রেনে এক বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও ৩০ জনের বেশি লোক আহত হয়েছে। করাচি থেকে ৪৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত উনার রেলস্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।স্থানীয় ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা সর্দার জামালি এএফপিকে বলেন, করাচি থেকে পেশোয়ার যাওয়ার পথে খুশাল খান খাটক এক্সপ্রেস ট্রেনটিতে এ বিস্ফোরণ ঘটে। এতে তিন শিশুসহ পাঁচজন নিহত ও ৩০ জনের বেশি লোক আহত হয়েছে।...