Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

১০ নম্বর জার্সি রুনিরই

১০ নম্বর জার্সি রুনিরই

খেলাধুলা, খেলার মাঠ
বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। রয় হজসনের দলে প্রত্যাশিত খেলোয়াড়রাই জায়গা করে নিয়েছেন। খেলোয়াড়দেরকে জার্সি নম্বরও ভাগ করে দেয়া হয়েছে। সাত নম্বর জার্সি পেয়ে আলোচনার রসদ জুগিয়েছেন জ্যাক উইলশায়ার। আর্সেনালের এই খেলোয়াড়কে এবারের বিশ্বকাপে ফরোয়ার্ডে মূল ভূমিকায় দেখা যাবে, যা তার জার্সি নম্বরই বলে দিচ্ছে। তবে ইনজুরি আক্রান্ত উইলশায়ারকে এই গুরুদায়িত্ব দেয়ায় কিছুটা সমালোচনাও হচ্ছে। আর্সেনালের ২২ বছর বয়সী এই মিডফিল্ডার ইনজুরির কারণে মার্চের পর ক্লাবের হয়ে মাত্র এক ম্যাচ খেলেছেন। অন্যদিকে তরুণ তুর্কি ড্যানিয়েল স্টারিজকে ৯ নম্বর জার্সি দিয়ে চমক দেখিয়েছেন হজসন। ২৪ বছর বয়সী এই লিভারপুল স্ট্রাইকার এই মওসুমে ক্লাবের হয়ে দারুণ করেছেন। ইংলিশ প্রিমিয়ার লীগে এই মওসুমে তিনি করেছেন ২১ গোল। সর্বোচ্চ ৩১ গোল করা লুইস সুয়ারেজের পরেই আছেন তিনি। আগের মতোই ১০ নম্বর জার্...
৭ খুনের দায় সরকার এড়াতে পারে না

৭ খুনের দায় সরকার এড়াতে পারে না

বিশেষখবর
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, নারায়ণগঞ্জে সাত খুনের দায় সরকার এড়াতে পারে না। এ খুনের বিচার অবশ্যই করতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে শান্তি ফিরিয়ে আনা প্রয়োজন। আমরা আর কোন রক্ত ঝরতে দিব না বাংলাদেশে। শনিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের স্মরণে ‘নাগরিক শোক সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। এরশাদ বলেন, পাট, নদী বন্দরসহ নানা কারণে নারায়ণগঞ্জের একটা ঐতিহ্য ছিল। কিন্তু নারায়ণগঞ্জ এখন কলংকিত। এখানে রক্তের দাগ লেগে গেছে। এ রক্তের দাগ চিরকালের জন্য মুছে ফেলতে হবে। শোক সভায় নাসিম ওসমানের প্রসঙ্গে এরশাদ বলেন, নাসিম ওসমান আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। নাসিম ওসমান ছিলেন আমার সহযোগী, সহযোদ্ধা। তাকে আমি ভালবাসতাম। সেও আমাকে যেমন ভালোবাসতো তেমনি নারায়ণগঞ্জবাসীকেও ভালোবাসতো। ভালাবাসার টানেই শোক ...
মোদির শপথে যোগ দিচ্ছেন নওয়াজ

মোদির শপথে যোগ দিচ্ছেন নওয়াজ

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ তার ঘনিষ্ঠদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকের পর শনিবার এই সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদের একটি সূত্র জানিয়েছে। এদিকে নওয়াজ শরীফকে আমন্ত্রন জানানোয় বিক্ষোভ করেছে বিজেপির সমমনা সংগঠন শিবসেনা। নওয়াজের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ জানান, বৃহস্পতি ও শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে তিনি কয়েকবার আলোচনা করেছেন।এদিকে পাকিস্তানের পররাষ্ট্র কার্যালয়ের মুখপাত্র তাসনিম আসলাম জানান, নওয়াজ শরীফের নয়াদিল্লি সফরের বিস্তারিত নিয়ে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সারতাজ আজিজ নওয়াজের সফরসঙ্গী হতে পারেন বলে জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, ২৬ মে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে প্রশস্ত চত্বরে শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে মোদি সার্কভুক্ত দেশ...
আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই: হানিফ

আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই: হানিফ

বিশেষখবর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচারব্যবস্থা ধ্বংস করতেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করতে চেয়েছিলেন এমন অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি সাংগঠনিক দুর্বলতার কারণেই মাঠে নামতে পারছে না। তাই তারা আন্দোলনে না নেমে সরকারকে বারবার সময় বেঁধে দিচ্ছে। আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। শনিবার দুপুরে রাজধানীর কাওরানবাজার টিসিবি ভবনের নিজ প্রতিষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।হানিফ বলেন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করতে চেয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিজের, পরিবারের এবং দলের লোকদের অর্থ চোরাচালান, খুন ও অর্থ ও অস্ত্রপাচারসহ বিভিন্ন মামলা থাকায় বিচার ব্যবস্থার প্রতি তাঁর এ ক্ষোভ। বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন তিনি।‘দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়ে জাতীয় প্র...
সরকারকে বিদায় না করা পর্যন্ত গণতন্ত্র ফিরবে না: খালেদা

সরকারকে বিদায় না করা পর্যন্ত গণতন্ত্র ফিরবে না: খালেদা

জাতীয়
আওয়ামী লীগ সরকার র‌্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করলেও আমরা কোন দিন তা করিনি মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে শান্তি ফেরাতে র‌্যাব গঠন করা হয়েছিল। এখন সরকার র‌্যাব ও আইনশৃংখলা বাহিনীকে ব্যবহার করে গুম খুন চালাচ্ছে। রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমান সরকারকের বিদায় না করা না পর্যন্ত দেশে শান্তি ও গণতন্ত্র ফিরে আসবেনা। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পুলিশি বাধায় সুপ্রিম কোর্ট চত্বরে পূর্বঘোষিত মহাসমাবেশ পণ্ড হওয়ার জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মওদুদ আহমেদ, যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ মো...
বাগেরহাটে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে নিহত ৭

বাগেরহাটে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে নিহত ৭

সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বটতলা এলাকায় মাইক্রোবাস ও রূপসী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংর্ঘষে সাতজন নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় রূপসা-বাগেরহাট সড়কের নোয়াপাড়া বটতলা এলাকায় বাগেরহাট থেকে খুলনাগামী মাইক্রোবাসের সাথে খুলনা থেকে ঢাকাগামী রূপসী পরিবহনের মুখোমুখি সংর্ঘষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোর ছয় আরোহী নিহত হয়। অপর তিনজনকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে একজন নিহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যাযনি। ঘটনাস্থল থেকে বাগেরহাট সহকারী পুলিশ সুপার জাহিদ হোসেন জানান, নিহতরা চিতলমারী থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেরে খুলনায় ফিরছিলেন। ধারণা করা হচ্ছে নিহতরা পরস্পর আতœীয় হতে পারে। এদের মধ্যে একজন শিশু তিনজন মহিলা ও তিনজন পুরুষ রয়েছে। তবে রূপসী পরিবহনের কোন যাত্রী হতাহত হয়নি। ঘটনাস্থলে নিহত ছয়জনের মধ্য মৃত একজনের পকেটে ড্রাইভিং লাইসেন্স থেকে ধারণা করা হচ্ছে তিনি মাইক্রোবাসের চ...
খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানাচ্ছেন নরেন্দ্র মোদি

খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানাচ্ছেন নরেন্দ্র মোদি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশের বিরোধী জোটের নেত্রী বেগম খালেদা জিয়াকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর আগে অবশ্য সার্কদেশের ৭ রাষ্ট্রপ্রধানকে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য মোদি আমন্ত্রণ পাঠিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইতিমধ্যেই সেই আমন্ত্রণ পৌঁছে গেছে। পূর্ব- নির্ধারিত জাপান সফরে থাকার কারণে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবেন না। তবে তার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের পার্লামেন্টের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফেরও এই অনুষ্ঠানে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আকবরউদ্দিন জানিয়েছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকশে, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এবং মালদ্বীপ...
এত চিন্তা করো না আগাইতে থাকো

এত চিন্তা করো না আগাইতে থাকো

বিশেষখবর
২৯শে এপ্রিল রাত সাড়ে নয়টা। নারায়ণগঞ্জের বহুল আলোচিত সংসদ সদস্য শামীম ওসমানের মোবাইলে এলো একটি ফোন। ফোনটি করেছিলেন নূর হোসেন। নারায়ণগঞ্জ সেভেন মার্ডার মামলার প্রধান আসামি। ওই সময় ধানমন্ডি ৪ নম্বর সড়কের আশপাশে ছিল তার অবস্থান। এক মিনিট ৪৩ সেকেন্ডের কথোপকথনে বারবারই শামীম ওসমানের সহযোগিতা চান নূর হোসেন। তাকে অভয় আর সহযোগিতার কথা বলেন শামীম ওসমান। অডিও রেকর্ড থেকে লেখা সেই কথোপকথন- শামীম ওসমান: হ্যালো। নূর হোসেন: ভাই, সালামু আলাইকুম ভাই। শামীম ওসমান: কে? নূর হোসেন: ভাই, ভাই, আমার কোন পথ নাই। আমি লেখাপড়া করি নাই। আমার অনেক ভুল আছে ভাই। আপনি আমার বাপ লাগেন। আপনারে আমি অনেক ভালবাসি, ভাই। শামীম ওসমান: খবরটা পৌঁছে ছিলাম, পাইছিলা? নূর হোসেন: পাইছি ভাই, আপনারে ভাই আমি অনেক ভালবাসি ভাই। আমার পোলাডা মইরা যাইবো ভাই। কান্দে আমারে ফোন কইরা ভাই। শামীম ওসমান: সময় দাও একটু। নূর হোসেন: আপনে আমার বাপ ল...