Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা থাই সেনাপ্রধানের

নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা থাই সেনাপ্রধানের

আন্তর্জাতিক, স্লাইড
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে শুক্রবার আটক করেছে দেশটির সেনাবাহিনী। এর আগে বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চ্যান-ওচা নিজেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এ পদে স্থায়ীভাবে কাউকে না পাওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তী এ সময়ে প্রায়ুথ চ্যান এবং তার নিয়োগকৃত কর্মকর্তারা প্রশাসনিক কাজ সম্পাদন করবেন। থাইল্যান্ডের জাতীয় শান্তি ও শৃংখলা তত্ত্বাবধান কাউন্সিলের (এনপিওএমসি) বিবৃতি উদ্ধৃত করে দ্য ব্যাংকক পোস্ট এ তথ্য দিয়েছে। বিবিসি, আলজাজিরা জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাসহ শতাধিক রাজনীতিবিদের বিরুদ্ধে সমন জারি করে তাদের জান্তা সরকারের কাছে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে ইংলাক ও সর্বশেষ অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিওয়াত্তুমরং বুনসংপাইসানসহ ৩৮ জন রাজনীতিবিদ হাজিরা দিয়েছেন। এছাড়া ১৫৫ জন রাজনীতিবিদ ও আন্দোলন...
মূলধন ঘাটতি মেটাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাচ্ছে ৪ হাজার কোটি টাকা

মূলধন ঘাটতি মেটাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাচ্ছে ৪ হাজার কোটি টাকা

জাতীয়
আসন্ন বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটাতে প্রায় ৪ হাজার কোটি টাকার বরাদ্দ থাকছে। দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের কারণে ব্যাংকগুলো এখন চরম মূলধন সঙ্কটের মুখে। তাই লুটপাটজনিত ঘাটতি মেটাতে জনগণের করের টাকায় তৈরি বাজেট থেকে বরাদ্দ দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। সূত্র মতে, আগামী বাজেটে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মোকাবেলায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ হাজার কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছিল। জানতে চাইলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান যুগান্তরকে বলেন, মূলধন ঘাটতির কারণ ব্যাংকগুলো বলতে পারবে কেন, কি কারণে ঘাটতি হল। বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি ব্যাংকের বেশি মূলধনের ঘাটতি রয়েছে। কারণ সুদ ও ঋণ মওকুফ করতে গিয়ে এ ঘাটতির মুখে পড়েছে। সব সরকারের আমলে এ ধরনের সুদ মওকুফ করা হয়েছে। তবে এ ধরনের ঘাটতি যেগুলো আছে তা পূরণ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্ল...
প্রথম গুলি করে এমপির ভাই

প্রথম গুলি করে এমপির ভাই

জাতীয়, স্লাইড
ফেনীর উপজেলা চেয়ারম্যান একরামুল হককে প্রথম গুলিটি করে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই আবিদুল ইসলাম ওরফে আবিদ। একরামকে বহনকারী গাড়ির সামনে ব্যারিকেড দেয়ার পর একজন সন্ত্রাসী লোহার রড দিয়ে গাড়ির সামনের বামদিকের কাচ ভেঙে ফেলে। এর পরপরই গুলি চালায় আবিদ। কিলিং মিশনে ব্যবহৃত হয় পাঁচটি আগ্নেয়াস্ত্র। একরাম হত্যার ঘটনাটি ছিল সুপরিকল্পিত। এজন্য কিলাররা ১৯ মে গভীর রাত থেকেই ফেনী শহরের একাডেমি সড়কের আশপাশে অবস্থান নেয়। রাজনৈতিক কর্মসূচির কথা বলে সকাল ৬টার পর থেকেই কিলাররা বিলাসী সিনেমা হলের বিভিন্ন স্থানে উপস্থিত হয়। এর আগের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হয় একরামের গতিবিধি। এ কাজের দায়িত্ব দেয়া হয় কথিত ক্লিন ইমেজধারী ফেনীর সরকারদলীয় একজন নেতাকে। একরাম কখন কোথায় যান তার যাবতীয় তথ্য নিয়মিতভাবে আবিদকে জানাতেন এই নেতা। ঘটনার প্রত্যক্ষদর্শী, তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র এবং হত্যাকাণ্ডের ভিডি...
থাইল্যান্ডে সান্ধ্য আইন জারি

থাইল্যান্ডে সান্ধ্য আইন জারি

আন্তর্জাতিক
থাইল্যান্ডে থাই সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর বৃহস্পতিবার সারা দেশে রাতের বেলায় সান্ধ্য আইন জারি করেছে। সেনাবাহিনীর মুখপাত্র টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় বলেন, 'জাতীয় শান্তি রক্ষা কমিটি সামরিক আইন অনুযায়ী রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জনসাধারণের ঘরের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।'...
বিশ্বকাপের আগে ব্রাজিল পুলিশের ধর্মঘট, নেতা-কর্মী হাজতে

বিশ্বকাপের আগে ব্রাজিল পুলিশের ধর্মঘট, নেতা-কর্মী হাজতে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
এক দিকে পুলিশ ধর্মঘট। অন্য দিকে বিশ্বকাপের আগে ব্যাপক আর্থিক কারচুপির জন্য হাজতে গেলেন কয়েকজন রাজনৈতিক নেতা ও গর্ভনর। সব মিলিয়ে বিশ্বকাপের ২২ দিন আগে জমজমাট ব্রাজিল। সরকারি দন্তরে ব্যাপক ধর পাকড় হয়েছে কুইয়াবাতে। সেখানকার স্টেডিয়ামের কাজ এখনো শেষ হয়নি। অভিযোগ স্থানীয় সরকারি দপ্তরে ব্যাপক কারচুপির জন্য সময়মতো কাজ শেষ করা যায়নি। সেই অভিযোগের ভিত্তিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে ফেডারেল পুলিশ। ওখানকার মেয়রের অফিস ও বাড়ি, সরকারি অডিট দপ্তরে ও জেলা বিচারকের অফিসে হানা দিয়েছে ফেডারেল পুলিশ। নাম জানা না গেলেও রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীকে জেলে ঢোকানো হয়েছে। জেলে ঢোকানো হয়েছে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকেও। এখানেই থেমে থাকেনি, ফেডারেল পুলিশ হানা দিয়েছে মাতো গ্রাসোর গর্ভনর সিলভাল ব্রারবোসার বাড়িতেও। তাঁর বাড়িতে লাইন্সেসহীন এক অত্যাধুনিক বন্দুক পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার করা হলে জামিনে তিনি ছাড়া পান। তিনি...
হত্যা মামলায় গ্রেপ্তার তারেক-আরিফ

হত্যা মামলায় গ্রেপ্তার তারেক-আরিফ

স্লাইড
পাঁচ দিনের হেফাজতে জিজ্ঞাসাবাদের পর নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় র‌্যাব-১১ এর সাবেক কমান্ডারসহ দুই কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে আজ বৃহস্পতিবার বিকালে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ মণ্ডল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক দুই সেনা কর্মকর্তাকে ফের ১০ দিনের হেফাজতে চাইলে বিচারক কে এম মহিউদ্দিন তাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।শুনানি শেষে কড়া পুলিশি প্রহরায় তারেক সাঈদ ও আরিফ হোসেনকে জেলা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। এর আগে র‌্যাবের সাবেক এই দুই কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়।গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন...
রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হলে খুন-গুম বন্ধ হবে : এরশাদ

রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হলে খুন-গুম বন্ধ হবে : এরশাদ

স্লাইড
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকার চাইলে গুম-খুন অপহরণ বন্ধ করা সম্ভব। এ জন্য পুলিশকে তাদের কাজে স্বাধীনতা দিতে হবে। তাহলেই খুন-গুম-অপহরণ বন্ধ করা সম্ভব। তিনি আরো বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হলে দেশে খুন-গুম বন্ধ হয়ে যাবে। আজ বৃহস্পতিবার পার্টির বনানী কার্যালয়ে টেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন সবকিছু বন্ধ হবে। যারা খুন-গুম-অপহরণের সঙ্গে জড়িত তারা জানে তাদের কিছু হবে না। কারণ তারা ওসিকে ফোন দিলেই বিষয়টি সমাধান হয়ে যাবে। তিনি বলেন, আজ খুন-গুম-অপহরণে দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারদিকে খুন-গুম, আহাজারি। এমন একটা দিন নেই যেদিন খুন-গুম হয় না রক্ত ঝরে না, মানুষের আহাজারি নেই। আমরা এমন বাংলাদেশ দেখতে চাইনি।তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তাদের সময়ে এ...
পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ পেল চীনা কম্পানি

পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ পেল চীনা কম্পানি

জাতীয়, স্লাইড
পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ পেল চীনা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি লিমিটেড। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বৃহস্পতিবার তাদের ১২ হাজার ১৩৩ কোটি ৪০ লাখ টাকার দরপ্রস্তাব অনুমোদিত হয় বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন। ২০১১ সালে পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ১৭২ কোটি ১৭ লাখ টাকা। এই অঙ্ক তার চেয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা বেশি। পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে কয়েকটি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও দর প্রস্তাব জমা দিয়েছিল একমাত্র চীনা এই কম্পানিটি। গত ২৬ জুন চূড়ান্ত দরপত্র আহ্বানের পর মূল সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ১৩ হাজার ৮৮৫ কোটি টাকা। চায়না মেজর ব্রিজ ১২ দশমিক ৬২ শতাংশ কম দর প্রস্তাব করে। মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গণচীনের রাষ্ট্রায়াত্ত কম্পানি, এটি দেশটির রেল মন্ত্রণালয়ের অধীন। এই কম্পানির বার্ষিক আয় ২০০ কোটি ...