Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

রবিবার বিক্ষোভ বিএনপির

রবিবার বিক্ষোভ বিএনপির

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রবিবার রাজধানীতে থানায় থানায় ও সারা দেশের জেলায় জেলায় এ কর্মসূচি পালন করা হবে। শনিবার সকালে এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম জানান, সরকার সমাবেশে বাধা দেওয়ার পর সন্ধ্যায় বিএনপি চেয়রাপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে রবিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এ কর্মসূচি ঘোষণা করা হবে।...
সরকার সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করেছে : খালেদা জিয়া

সরকার সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করেছে : খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
র‌্যাবকে কলঙ্কিত করার মাধ্যমে সরকার সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ১৯৭৫ সালে জাতীয় রক্ষিবাহিনীর মতো র‌্যাব বিলুপ্তি এখন সময়ের দাবি। র‌্যাব কলঙ্কিত হওয়ার কারণে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণের আশঙ্কা রয়েছে। আর এসবের জন্য সরকার দায়ী।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার বিএনপি নেতা-কর্মীদের স্বজনদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন খালেদা জিয়া। খালেদা বলেন, জঙ্গিবাদ দমন ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য র‌্যাবকে আমরা গঠন করেছিলাম। আমরা তখন তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করিনি। কিন্তু বর্তমান সরকার র‌্যাবকে দলীয় ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে র‌্যাবকে কলঙ্কিত করেছে। এর মধ্য দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।ক্ষতিগ্রস্ত স্বজনদের প্রসঙ্গে খালেদা জ...
নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ

নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ

বিশেষখবর, সারা-দেশ
নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে কোনো প্রার্থী দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গণভবনে আজ বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, এই আসন আমরা আগেই তো জাতীয় পার্টিকে দিয়েছিলাম। সুতরাং এই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল ভারতের একটি হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমান মৃত্যুবরণ করেন। ...
আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দিতে চান মেসি

আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দিতে চান মেসি

খেলাধুলা, খেলার মাঠ
বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলেন মেসি। কিন্তু আর্জেন্টিনার হয়ে সেরকম পারেন না। এই মেসির বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। বিশ্বকাপ প্রস্তুতির জন্য আর্জেন্টিনায় পৌঁছে মেসিও তাই কৌতুক করে বললেন, এবার তাই অন্য রকম কিছু হবে। বার্সার হয়ে বাজে খেলেছেন। আর্জেন্টিনার হয়ে ফাটিয়ে দেবেন! বার্সার সঙ্গে নতুন চুক্তি সই করে, বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ফুটবলারের রেকর্ড গড়ে বুয়েনস আয়ার্সে পা দিয়ে মেসি বলেছেন, বার্সায় বাজে খেলার ছাপ জাতীয় দলে পড়বে না। তিনি বলেন, "জাতীয় দলে যোগ দেওয়ার পর এখানকার আবহটা থাকবে অন্য রকম। অতীতে অনেকবারই এমন হয়েছে বার্সেলোনার হয়েই আমি ভালো খেলেছি, জাতীয় দলের হয়ে পারিনি। তাই আশা করছি এবার উল্টোটাই হবে। জাতীয় দলের সতীর্থ ও বন্ধুদের সঙ্গে যখন যোগ দেব, তখন আমার মানসিকতা পাল্টে যাবে। গল্পটাও তাই অন্য রকম হবে।" মেসি আরও বলেছেন, "এখন আমার শুধুই জাতীয় দল নিয়ে ভাবতে ...
আফগানিস্তানে ২৪ ঘণ্টায় ১৬ পুলিশ হত্যা

আফগানিস্তানে ২৪ ঘণ্টায় ১৬ পুলিশ হত্যা

আন্তর্জাতিক
আফগানিস্তানে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্রোহীরা ১৬ পুলিশ সদস্যকে হত্যা এবং এদের ৮ জনের শিরশ্ছেদ করেছে। আজ বুধবার সরকারি কর্মকর্তারা এ খবর জানান। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী আগামী ১৪ জুন অনুষ্ঠেয় দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের নিরাপত্তার প্রস্তুতি গ্রহণকালে এ ঘটনা ঘটে। জাবুল প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রসুলইয়ার এএফপিকে বলেন, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে গ্রামবাসীরা স্থানীয় আট পুলিশ সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করে। দুদিন আগে জঙ্গিরা পুলিশের এক গাড়ি বহরে হামলা চালিয়ে এ পুলিশ সদস্যদের ছিনিয়ে নিয়েছিল। তিনি বলেন, 'তাদের লাশ নওবাহার জেলায় পাওয়া গেছে। আমরা লাশগুলো প্রাদেশিক রাজধানী কালাতে আনতে মুরব্বিদের পাঠিয়েছি।' তিনি আরো বলেন, মঙ্গলবারই এদের শিরশ্ছেদ করা হয় এবং এর পরপরই লাশগুলো পাওয়া যায়। জাবুলের পুলিশ প্রধান গোলাম জিলানী বলেন, পুলিশ সদস্যদের প্রথমে গুলি করে হত্যা করা ...
সাভারে ভেজাল খাদ্য ও মোটরযান নিয়ম ভঙ্গে জরিমানা আদায়

সাভারে ভেজাল খাদ্য ও মোটরযান নিয়ম ভঙ্গে জরিমানা আদায়

সারা-দেশ
ঢাকার উপকণ্ঠ সাভারে অপরিচ্ছন্ন পরিবেশে ও ভেজাল খাদ্য উৎপাদন করায় স্থানীয় কয়েকটি রেষ্টুরেন্ট, মিষ্টির দোকানে এবং মোটরযান আইন ভঙ্গের কারণে কয়েকটি মোটরসাইকেল ও বাসে অভিযান চালিয়ে ১ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সাধাপুর মিস্টান্ন ভাণ্ডার, দারুচিনি রেষ্টুরেন্ট ও বাংলার স্বাদ রেষ্টুরেন্টসহ ঢাকা-আরিচা মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী। সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান মোল্লা কালের কণ্ঠকে বলেন, আসন্ন রমজান উপলক্ষ্যে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন খাবারের দোকানগুলোতে ভেজালমুক্ত খাবার বিক্রি ও উৎপাদনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে বাজার বাসস্ট্যান্ড এলাকা...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হচ্ছে : এরশাদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হচ্ছে : এরশাদ

স্লাইড
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, এ থেকে উত্তরণে কার্যকর ব্যবস্থা না নিলে ম্লান হয়ে যাবে সরকারের সব কার্যক্রম। আজ বুধবার বিকেলে জাপা চেয়ারমানের বনানী কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।এরশাদ নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আসনটি ধরে রাখার আহ্বান জানান। জাপার নেতা নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জের ওই আসনটি শূন্য হয়। এর সম্ভাব্য প্রার্থী তার স্ত্রী পারভীন ওসমান। সভার শুরুতে সাবেক সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীমনোনয়ন নিয়ে আলোচনা হয়।এই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘ...
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরো ঘণিভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ আবহাওয়া দপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়, সর্বশেষ অবস্থান অনুযায়ী নিম্নচাপটি বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সজার সমুদ্রবন্দর থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। নিম্নচাপটি আরো ঘণিভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে উল্লেখ করে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর মাঝারী ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দ...