Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

মোদির শপথ অনুষ্ঠানে স্পিকার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

মোদির শপথ অনুষ্ঠানে স্পিকার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভারতের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।বিজেপি নেতা আগামী ২৬ মে তার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সার্কভুক্ত সব দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে পূর্বনির্ধারিত সফরে ২৪ মে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৮ মে পর্যন্ত সেখানে থাকবেন তিনি।...
কঠোর হস্তে দুর্নীতি দমনে দুদকের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

কঠোর হস্তে দুর্নীতি দমনে দুদকের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

স্লাইড
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ দুর্নীতি দমনের লক্ষ্যে কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন। আজ বিকেলে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান সংস্থার বার্ষিক প্রতিবেদন ২০১৩ রাষ্ট্রপতির হাতে তুলে দিলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্যও দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেন। সাক্ষাতকালে দুদক চেয়ারম্যান বার্ষিক বিবরনীর বিভিন্ন বিষয়বস্তু রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বদানকারি দুদক চেয়ারম্যান দুর্নীতি দমনের লক্ষ্যে কমিশন গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতিকে জানান, কমিশন ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত বিশেষ জজ আদালতে ১ হাজার ৫৯৮টি মামলা দায়ের করেছে। এগুলোর মধ্যে ৮১১টি কমিশনের মামলা এবং বাকি ৭৮৭টি অধুনালুপ্ত দুর্নীতি দমন বু্যরো থেকে উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত। আদালত ৬৯০ টি মামলা আমলে নিয়েছে উল্লেখ ...
রানা প্লাজার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ জুন

রানা প্লাজার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ জুন

জাতীয়, সংবাদ শিরোনাম
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ৩০ জুন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম এ দিন ধার্য করেন। বুধবার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ৩০ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত ধার্য করেন।গত বছর ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ জন নিহত হয়।২৫ এপ্রিল সাভার থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। একটি হলো অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের হত্যা মামলা। অপরটি হলো ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউকের ইমারত আইনে দায়ের করা মামলা। মামলা দুটিতে ভবন মালিক মো. সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে অবহেলাজনিত অভিযোগ আনা হয়।...
একরাম হত্যার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা : ফখরুল

একরাম হত্যার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা : ফখরুল

সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা হচ্ছে। যেমন নারায়ণগঞ্জের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল, সেটাও বেরিয়ে এসেছে। মূল হোতারা চিহ্নিত হয়েছে। ফেনীর ঘটনাও বের হয়ে আসছে। কারা প্রকৃত অপরাধী তাও বের হয়ে আসবে। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণেই ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এখন নিজেদের সেই অপকর্ম ঢাকতে এই হত্যাকা-ের দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে। তিনি বলেন, নৃশংস এই হত্যাকা-ের পর কোনো প্রকার তদন্ত ছাড়া তড়িঘড়ি করে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিবৃতি দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানো চেষ্টা করা ...
মাথা পিছু আয় বেড়েছে ১৩৬ ডলার

মাথা পিছু আয় বেড়েছে ১৩৬ ডলার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ৬.১২ শতাংশ এবং দেশের মানুষের মাথাপিছু আয় ১৩৬ ডলার বেড়ে ১ হাজার ১৮০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে তিনি এতথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মাথাপিছু আয় ১ হাজার ১৮০ মার্কিন ডলার, যা গত বছর ছিল ১ হাজার ৪৪ মার্কিন ডলার। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক অর্জন হবে। জিডিপি প্রবৃদ্ধি চলতি অর্থবছরে হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। এর আগে একনেকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকে চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম ও পরিসংখ্যান ও তথ্য...
বজ্রসহ ঝোড়ো বৃষ্টি হতে পারে

বজ্রসহ ঝোড়ো বৃষ্টি হতে পারে

বিশেষখবর
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, ঈশ্বরদী, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, মাইজদী কোর্ট ও ফেনী অঞ্চলসমূহের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে।আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ...
আগামী অর্থবছরের জন্য ৮৬ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

আগামী অর্থবছরের জন্য ৮৬ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

জাতীয়, সংবাদ শিরোনাম
আগামী ২০১৪-১৫ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এক হাজার ১৮৭ টি প্রকল্পের বিপরীতে ৮৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সংস্থা বা করপোশনের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন রয়েছে পাঁচ হাজার ৬৮৫ কোটি টাকা। মঙ্গলবার শেরে বাংলানগর এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়।এবারের এডিপিতে এককভাবে পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এ খাতে বহুল আলোচিত ও দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর জন্য বরাদ্দ রাখা হয়েছে আট হাজার ১০০ কোটি টাকা।সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, বৈঠকে আগামী অর্থবছরের জন্য এডিপিতে ৭৯ হাজার ৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী আরো অতিরিক্ত এক হাজার ২৮৪ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব দেয়ায় এটি বেড়ে দাঁড়ায় ৮০ হাজার ৩১৫ কে...
ভাবমূর্তি রক্ষায় র‌্যাব থেকে সেনা প্রত্যাহার করুন : খোকা

ভাবমূর্তি রক্ষায় র‌্যাব থেকে সেনা প্রত্যাহার করুন : খোকা

বিশেষখবর
বিএনপির ভাইস চেয়ারম্যান ও মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকা দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভাবমূর্তি রক্ষায় ও বিতর্ক এড়াতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নিন। তিনি বলেন, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীর উচিত হবে তাদের সব সদস্যকে র‌্যাব থেকে প্রত্যাহার করে নেয়া। আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি সমুজ্জ্বল দেখতে চাই।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালত পরিবর্তনের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে খোকা এ আহ্বান জানান।সাদেক হোসেন খোকা বলেন, অপহরণ গুম ও হত্যার ঘটনায় এখন আতঙ্কের বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব। স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি একজন মেজর জীবন দিতে রাস্তায় নেমেছিলেন। অথচ আজকে টাকার জন্য একজন মেজর মানুষ হত্যা করছেন। এটা হতে পারে না। র‌্যা...