Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

অনুপ্রবেশ ঠেকাতে দফতর খোলার নির্দেশ মোদির

অনুপ্রবেশ ঠেকাতে দফতর খোলার নির্দেশ মোদির

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
অনুপ্রবেশ ঠেকাতে আলাদা দফতর খোলার নির্দেশ দিয়েছেন ভারতের আশু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নয়া দিল্লিতে স্বরাষ্ট্র সচিবকে এ বিষয়ে কাযর্কর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক বর্তমান এ খবর দিয়েছে। পত্রিকাটির প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি ও পাকিস্তানিদের নিয়ে মোদির কড়া অবস্থান যে নিছক নির্বাচনী প্রতিশ্রুতি নয়, তা বোঝাতে মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে ডেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। মোদি এ সময় স্বরাষ্ট্র সচিবকে ‘বাংলাদেশি’ অনুপ্রবেশ নিয়ে একটি ব্লু প্রিন্ট তৈরির নির্দেশ দিয়েছেন। বিজেপির বরাত দিয়ে পত্রিকাটির রিপোর্টে বলা হয়েছে, মোদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশ প্রতিরোধে একটি পৃথক বিভাগ ও দফতর খোলা হবে। ওই দফতরের প্রধান দায়িত্ব হবে আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা মতো রাজ্যগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর রূপ...
মন্ত্রিপরিষদ থেকে মায়ার পদত্যাগ দাবি

মন্ত্রিপরিষদ থেকে মায়ার পদত্যাগ দাবি

জাতীয়, বিশেষখবর
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় চাকরিচ্যুত র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদের আত্মীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পদত্যাগ দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতারা। একই সঙ্গে মন্ত্রী মায়ার ছেলে দিপু চৌধুরী, নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামকে সাত হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার দুপুর একটার দিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, 'নূর হোসেনের পেছনে অনেক গডফাদার ছিল। একজন মন্ত্রীর জামাতা ও তার ছেলে এ হত্যাকাণ্ডে জড়িত। মামলার তদন্তের কাজ ওই মন্ত্রী যেন প্রভাব বিস্তার করতে না পারেন সেজন্য তার পদত্যাগ দাবি করছি। তাহলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। ওই মন্ত্রীর ছেলে দিপু চৌধুরী অনেক অপকর্ম করে...
পেট্রোল বোমার আগুনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান নিহত

পেট্রোল বোমার আগুনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান নিহত

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
গুলি ও দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমা হামলায় ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে প্রকাশ্য দিবালোকে শহরে বিলাসী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা আরো তিনজন দগ্ধ হয়েছেন । দগ্ধরা হলেন- ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন (৬০) স্থানীয় পত্রিকার সম্পাদক ফরহাদ (৩২) ও গাড়ি চালক মামুন (৩০)। আহত তিনজনকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজস হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ফুলগাজী আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হকের হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিন্দা, ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন এবং খুনিদের দ্রুত গ্রেফতারে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, একরামুল হক অত্যন্ত জনপ্রিয় একজন তরুণ নেতা। ফুলগাজীকে একটি আধুনিক উপজেলায় পরিণত করতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। যারা দেশের স্বাধীনতা ...
জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হাথুরুসিংহে

জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হাথুরুসিংহে

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চন্দিকা হাথুরাসিংহে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার ব্যক্তিগত অফিসে সোমবার বিকেলে নতুন কোচের নাম ঘোষণা করবেন। বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজাম উদ্দিন সুজন এ তথ্য জানিয়েছেন। এর আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সোমবারের মধ্যে নতুন কোচের নাম জানানো হবে। চলতি মাসের শুরুতে শেন জার্গেনসেনের পদত্যাগের পর থেকে নতুন কোচ খুঁজছিল বিসিবি। অস্ট্রেলিয়ার জার্গেনসেন এরই মধ্যে ফিজির কোচের দায়িত্ব নিয়েছেন। সাবেক অল-রাউন্ডার হাথুরুসিংহে শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ান ডে খেলেছেন। ২০০৫ সালের ডিসেম্বরে এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব নেন হাতুরুসিংহে। এর পর তিন বছরের জন্য শ্রীলঙ্কা 'এ' দলেরও কোচ হন তিনি।২০০৯ সালে শ্রীলঙ্কা ট্রেভর বেলিসের অধীনে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন হাতুরুসিংহে। তবে ২০১০ সালের জুনে শৃঙ্...
নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচন ২৬ জুন

নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচন ২৬ জুন

জাতীয়, সংবাদ শিরোনাম
জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুর প্রেক্ষিতে শূন্য হওয়া নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন। নির্বাচন কমিশনের একটি সূত্র সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনের বিষয়ে কমিশন সচিবালয়ে বৈঠক চলছে। বিকেলে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে। সূত্রটি আরো জানায়, তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মে, যাচাই-বাছাই ১ জুন, প্রত্যাহারে শেষ দিন ৯ জুন ও ভোটগ্রহণ ২৬ জুন নির্ধারণ করা হবে। গত ১ মে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এ কে এম নাসিম ওসমান ইন্তেকাল করেন। ভারতের দেরাদুনের একটি হাসপাতালে মারা যান তিনি। গত ৬ মে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। বিধি অনুসারে কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।...
মুন্সীগঞ্জের লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত ৫৭ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত ৫৭ লাশ উদ্ধার

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া এমভি মিরাজ-৪-এর আরেক হতভাগ্য পুরুষ যাত্রীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার দৌলতপুরে দুর্ঘটনাস্থলের আধা কিলোমিটার দূর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মোট লাশের সংখ্যা দাঁড়াল ৫৭। গজারিয়া থানার ওসি মো ফেরদৌস হোসেন জানান, স্থানীয় জনতা লাশটি মেঘনা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো লাশটির পরিচয় পাওয়া যায়নি। এ লাশটি উদ্ধারের পর এখন নিখোঁজের তালিকা কমে তি-এ দাঁড়াল ।...
থাইল্যান্ড গেলেন মায়া

থাইল্যান্ড গেলেন মায়া

স্লাইড
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে দেশত্যাগ করেছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যথারীতি তিনি মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত ছিলেন। এ নিয়ে পর পর তিনটি মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত থাকলেন মায়া। নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনার সঙ্গে মায়ার পরিবারের সদস্যদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর থেকে তিনি মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত থাকছেন। মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করেই সোমবারের মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি মায়া। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রিসভা বৈঠকে কত দিন অনুপস্থিত থাকলে মন্ত্রিত্ব থাকবে না, এ বিষয়ে আইনে কিছু বলা নেই।’মায়ার বিদেশ সফর সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান জানান, ‘মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনার ওপর একটি আন্তর...
খিলগাঁওয়ে ব্যবসায়ীকে গুলি করে সাত লাখ টাকা ছিনতাই

খিলগাঁওয়ে ব্যবসায়ীকে গুলি করে সাত লাখ টাকা ছিনতাই

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জহির উদ্দিন (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে নগদ সাত লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি মোল্লা জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মতিঝিল থেকে রিকশাযোগে একটি কালো রংয়ের ব্যাগে করে নগদ সাত লাখ টাকা নিয়ে খিলগাঁওয়ের নিজ বাসায় ফিরছিলেন। এ সময়ে দুটি মোটরসাইকেল যোগে ছয়জন ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে। রিকশাটি খিলগাঁও ফ্লাইওভারের নিচে পৌঁছামাত্র ওই ছিনতাইকারীরা তাঁকে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসে।জহির মতিঝিল এলাকায় গার্মেন্টের মালামালের ব্যবসা করেন।...