Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

কলম্বিয়ায় বাসে আগুন, ৩২ শিশুর প্রাণহানি

কলম্বিয়ায় বাসে আগুন, ৩২ শিশুর প্রাণহানি

আন্তর্জাতিক, বিশেষখবর
গতকাল কলম্বিয়ায় বাসে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ৩২ শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৫০ শিশুকে গির্জার একটি অনুষ্ঠান থেকে বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনায় পড়ে বাসটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্যারিবীয় উপকূলের কাছে অবস্থিত ফান্ডেসিওন শহরতলির মেয়র লুজ স্টেলা ডুরান বলেন, ৩২টি শিশুর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। অগ্নিদগ্ধ হবার মাত্রা এতো বেশি যে মৃতদেহগুলো শনাক্ত কর দূরুহ হয়ে পড়েছে। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে বাসটিতে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে তদন্ত প্রক্রিয়া চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বাসটি আনুমানিক ৪ ব্লক চলার পর হঠাৎ এতে আগুন ধরে যায় ও বিস্ফোড়ণ হয়। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস শোক প্রকাশ করেছেন। স্বস্ত্...
আইনজীবীদের সমাবেশে যোগ দেবেন খালেদা

আইনজীবীদের সমাবেশে যোগ দেবেন খালেদা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে সাতজন খুনসহ সারা দেশে গুম-অপহরণের প্রতিবাদে আয়োজিত আইনজীবীদের মহাসমাবেশে যোগ দেবেন বিরোধী জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ২৪শে মে সুপ্রিম কোর্ট এলাকায় ওই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ এবং নারায়ণগঞ্জে সাত হত্যাসহ সারাদেশে গুম, অপহরণ ও হত্যার প্রতিবাদে সারাদেশের আইনজীবীদের নিয়ে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।...
শেষ ধাপেও দখল-জালিয়াতি

শেষ ধাপেও দখল-জালিয়াতি

জাতীয়, স্লাইড
উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দফাতেও কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। গতকাল ১২টি উপজেলা পরিষদের নির্বাচন হয়। রংপুরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রংপুর সদর উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনার তালতলীতে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর দু’ জনই কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হয়েছে দখল উৎসব। নির্বাচনের কোন আমেজ ছিল না উপজেলাজুড়ে। কেন্দ্রগুলো বেশির ভাগ সময়ই ছিল ভোটারশূন্য। এরই মধ্যে জাল ভোট দেয়া হয় প্রকাশ্যে। কেন্দ্র দখল করে সিল মারা হয়। ১২টি উপজেলার বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি উপজেলায়, বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন ৫টি উপজেলায়। ময়মনসিংহের তারাকান্দায় জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তিনি পেয়...
থাই-মার্কিন মহড়ায় ভূপাতিত হয়েছে এমএইচ৩৭০

থাই-মার্কিন মহড়ায় ভূপাতিত হয়েছে এমএইচ৩৭০

আন্তর্জাতিক
থাই-মার্কিন যৌথ বিমান মহড়ায় ভুলক্রমে দক্ষিণ চীন সাগরে গুলি করে ভূপাতিত করা হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০। সদ্য প্রকাশিত ফ্লাইট এমএইচ৩৭০ দ্যা মিস্ট্রি নামের একটি বইয়ে এ দাবি করেছেন লেখক নিগেল কাওথ্রোন। বইটিতে নিগেল দাবি করেন, ভূপাতিত হওয়ার পর এই অমার্জনীয় অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য নিখোঁজ বিমানটির খোঁজে পরিচালিত অনুসন্ধান তৎপরতা ভুল পথে নিয়ে যাওয়া হয়েছে। নিগেল তার বইয়ে বলেছেন, বিমানটির ট্রান্সপোন্ডার বা যোগাযোগ যন্ত্র যখন বন্ধ হয়ে যায় ঠিক সে সময়ে ওই এলাকার সাগরের তেলের রিগে কর্মরত এক শ্রমিক একটি জ্বলন্ত বিমানকে সাগরে পড়তে দেখেছেন। সে স্থানে থাই-মার্কিন যৌথ বিমান মহড়া চলছিল। এ মহড়ায় আমেরিকা ও থাইল্যান্ড ছাড়াও আরো কয়েকটি দেশ অংশ নিয়েছিল।মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি নিখোঁজ হয় মাঝরাতে। পরদিন দক্ষিণ চীন সাগরের পানিতে তেল ভাসতে দেখা গেছে বলে বিভিন্ন গণমাধ্যম জানায়। নিগ...
বাকশালী রক্ত আ. লীগের ধমনীতে : কর্নেল অলি

বাকশালী রক্ত আ. লীগের ধমনীতে : কর্নেল অলি

বিশেষখবর
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বাকশালী রক্ত আওয়ামী লীগের ধমনীতে। তাই তারা আন্দোলন-সংগ্রামকে ভয় পায়। এ জন্যই তারা ১৯ দলকে সভা-সমাবেশ করার অনুমতি দেয় না। বিক্ষোভ ঠেকাতে তারা কামান ব্যবহার করে। গতকাল বিএনপির বিক্ষোভ ঠেকাতে বাকশালী সরকার রাজধানীর মোড়ে মোড়ে তারা জল কামান বসিয়েছিল। তিনি আজ এক বিবৃতিতে এসব কথা বলেন। গুম-খুন প্রসঙ্গে কর্নেল অলি বলেন, গুম-খুনের জন্য সরকার দায়ী। না হলে এ ব্যাপারে তারা নীরব কেন? খুনিদের গ্রেপ্তারে করতে এতো সময় তো লাগার কথা না। আসলে আওয়ামী লীগ তাদের আড়াল করতে চেয়েছিলো কিন্তু জনগণের আন্দোলনের কারণে সম্ভব হয়নি। জেনারেল জিয়াকে নিয়ে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, জেনারেল জিয়াকে দেখলে যাদের কাপড়-চোপড় নষ্ট হতো, তারাই বলছেন জিয়া নাকি তাদের স্যার ডাকতো। এর চেয়ে ভণ্ডামি আর হয় না। আওয়ামী লীগ ভণ্ডদের দল।...
সাবেক সিইসি শামসুল হুদাকে হাইকোর্টে তলব

সাবেক সিইসি শামসুল হুদাকে হাইকোর্টে তলব

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আদালত নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ জুন হাইকোর্টে হাজির হয়ে তাঁকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। আইনের শাসনের অভাবে দায়মুক্তি পাচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তরা শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালত আমলে নিয়ে আজ রবিবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।তলবের পাশাপাশি এ বিষয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। রুলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা আদালত নিয়ে অমর্যাদাকর বক্তব্য দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকার জেলা প্রশাসক...
র‌্যাব কর্মকর্তা রানার সাত দিনের রিমান্ড

র‌্যাব কর্মকর্তা রানার সাত দিনের রিমান্ড

স্লাইড
নারায়ণগঞ্জে অপহরণ ও সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক র‌্যাব কর্মকর্তা লে. কমান্ডার এম এম রানাকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রবিবার বিকাল ৫টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে তাকে এ রিমান্ড দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা (ডিবির ওসি) মো. মামুনুর রশীদ মণ্ডল তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে সাত দিনের রিমান্ড দেয়। একই দিন বিকাল পৌনে ৫টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়। এর আগে, চাকরিচ্যুত ও পলাতক র‌্যাব কর্মকর্তা লে. কমান্ডার এম এম রানাকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে শনিবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ গ্রেপ্তার করে।...
কলকাতা নাইট রাইডার্সের সাত উইকেটে জয়

কলকাতা নাইট রাইডার্সের সাত উইকেটে জয়

খেলাধুলা, খেলার মাঠ
হায়দ্রাবাদের বিপক্ষে ৭সাত উইকেটে জিতল কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদের ছুড়ে দেওয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে গাম্ভীরের উইকেট হারালেও পরবর্তী টপঅর্ডার ব্যাটসম্যানের ব্যাটিং নৈপুণ্য দুই বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। রবিন উথাপা ৪০, মণীষ পাণ্ডে ৩৫ ও ইউসুফ পাঠান ৩৯ রান করেন। অন্যদিকে বরাবরের মতো এ ম্যাচেও দুই উইকেট শিকারের গৌরবতা অর্জন করলেন সাকিব।এর আগে নির্ধারিত ২০ ওভারে হায়দ্রাবাদ আট উইকেট হারিয়ে ১৪২ রান করে। এর মধ্যে সর্বোচ্চ ওয়ারনার ৩৪, পাঠান ২৩ ও ওঝা ২২ রান করেন।আজ রবিবার রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্সের দিবা-রাত্রির এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে টসে জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নেন হায়দ্রাবাদ অধিনায়ক।...